হঠাৎ করেই পিৎজা খেতে ইচ্ছে করছে? কিন্তু বাইরে যাওয়ারও উপায় নেই? তাহলে কি খাওয়া হবে না? নিশ্চয়ই হবে। কারণ আজ আপনাদের দিচ্ছি ঝটপট ঘরোয়া পিৎজা রেসিপি। এখন রেসিপি জেনে ঘরেই তৈরি করে ফেলুন মজাদার পিৎজা।
উপকরণ
১. ময়দা- ২ কাপ,
২. ইস্ট- ১ টেবিল চামচ,
৩. ডিম- অর্ধেকটা,
৪. চিনি- ২ চা চামচ,
৫. লবণ- ১/২ চা চামচ,
৬. তেল/গলানো বাটার- ১ টেবিল চামচ,
৭. কুসুম গরম পানি- পরিমান মতো,
৮. ব্রেড ইম্প্রুভার- ১/২ চা চামচ (ব্রেড ইম্প্রুভার দিলে পিৎজা সফট হয়, না দিলেও চলবে) ।
পিৎজার পুর
১. সিদ্ধ কিমা বিফ/চিকেন- ১ কাপ (আদা+রসু্ন ১ চামচ করে মাংস সিদ্ধ করার সময় দিতে হবে),
২. পেঁয়াজ কুচি- ২ কাপ,
৩. কাচামরিচ কুচি- ১/২ চা চামচ,
৪. টমেটো পেস্ট/কেচাপ- ১ চা চামচ,
৫. লবন বা টেস্টিং সল্ট- পরিমান মত,
৬. চিনি- ১ চা চামচ,
৭. দুধ- ২ টেবিল চামচ,
৮. কনফ্লাওয়ার বা ময়দা- ২ চা চামচ,
৯. গরম মসলা গুঁড়া- ১ চিমটি,
১০. তেল/ঘি- ২ টেবিল চামচ।
পুর তৈরি
কড়াইতে তেল গরম হয়ে এলে পেঁয়াজ, কাঁচামরিচ, কিমা, লবন, চিনি, সস দিয়ে নাড়তে হবে। কিছুক্ষণ পর গরম মসলা ও কাচামরিচ দিন। সবশেষে দুধ ও কনফ্লাওয়ার ১/২ কাপ পানিতে গুলে দিয়ে দিন। এরপর কিছুক্ষণ নেড়ে হয়ে এলে নামিয়ে ফেলুন।
প্রণালি
তেল ও পানি বাদে সব উপকরন একসাথে ভাল করে মিশিয়ে নিন। এবার পানি দিয়ে মাখিয়ে নিন। এবার ময়দার খামিরটা গরম জায়গায়ে ঢেকে রাখুন ১৫-২০ মিনিট। এরপর তেল দিয়ে খামিরটা আরও ভাল করে মাখান। এবার ফুলে উঠা ময়দার খামিরটাকে মোটা করে বেলে নিতে হবে। পিৎজা ডিশে তেল মাখিয়ে এর উপর রুটিটা দিয়ে আরও ১০-১৫ মিনিট রাখতে হবে ফুলে উঠার জন্য। এবার ওভেন (১৬০ তাপমাত্রা) ৫-১০ মিনিট প্রি-হিট দেই। তারপর ফুলে উঠা রুটিটা ৫ মিনিট বেক করতে হবে। ৫ মিনিট পর ওভেন থেকে বের করে পিৎজার উপর ডিম ব্রাশ করে এর উপর সস, রান্না করা কিমা/পুর, মাশরুম স্লাইস, কেপসিকাম স্লাইস, টমেটো স্লাইস, অলিভ, চীজ গ্রেট করে দিয়ে এর উপর অরিগেনো ১ চা চামচ ছিটিয়ে দিতে হবে।(অরিগেনো দিলেপিৎজার ফ্লেভার ভাল আসে, না দিলেও চলবে )। তারপর ওভেনে ১০-১৫ মিনিট আবার বেক করতে হবে।
এটি আপনি চুলাতেও করতে পারেন। ফ্রাইপেনে ডেকে করতে পারেন বা মার্কেটে কিছু গ্যাস মার্ক পাওয়া যায় অগুলাতেও ট্রাই করে দেখতে পারেন।
