স্বাস্থ্যকর স্যুপ খেতে চাইলে আপেলের স্যুপ তৈরি করতে পারেন। ভিন্ন স্বাদের এই স্যুপটি শরীর ও ত্বকের জন্য খুবই উপকারী। বাসায় বসে সহজেই এই স্যুপ তৈরি করতে পারবেন। জেনে নিন কী কী উপকরণ লাগবে আপেলের স্যুপ তৈরিতে এবং কিভাবে তৈরি করবেন এই স্যুপ।
উপকরণ:
১. টমেটোর রস তিন কাপ,
২. আপেলের রস দুই কাপ,
৩. কাঁচামরিচ একটি,
৪. পুদিনা পাতা কুচি এক টেবিল চামচ,
৫. আপেল কুচি আধা কাপ,
৬. অলিভ অয়েল এক টেবিল চামচ,
৭. গোলমরিচের গুঁড়ো সামান্য ও
৮. লবণ স্বাদমতো
প্রস্তুত প্রণালি:
প্রথমে টমেটো ব্লেন্ড করে রস বের করে নিন। এবার আপেল কুচি করে ব্লেন্ডারে দিন। ভালো করে ব্লেন্ড করে এর রস বের করে নিন। এখন একটি প্যানে অলিভ অয়েল দিন। এবার এতে পুদিনা পাতা ও কাঁচামরিচ দিন। এখন এতে টমেটোর রস দিয়ে নাড়তে থাকুন। টমেটোর রস ঘন হয়ে এলে এতে আপেলের রস দিন। পাঁচ মিনিট রান্না করুন। এরপর চুলা থেকে নামিয়ে বাটিতে ঢেলে এর ওপর কয়েক টুকরা আপেল কুচি দিয়ে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন আপেলের স্যুপ।
