Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ডায়েট মানেই না খেয়ে থাকা নয়
    বিবিধ November 25, 2016

    ডায়েট মানেই না খেয়ে থাকা নয়

    বিবিধ November 25, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    ১১ থেকে ১৮ বছরের ছেলেমেয়েদের শরীর ও মনে বিভিন্ন পরিবর্তন আসে। এ সময়টায় খাবার খাওয়ার ব্যাপারে অবশ্যই সচেতন থাকতে হবে। অতিরিক্ত কম খাওয়া যেমন ক্ষতিকর, আবার অতিরিক্ত বেশি খাওয়াও ক্ষতিকর। একবার ওজন বেড়ে গেলে তা কমানো কঠিন হয়ে পড়ে। অনেকের ভেতর এ সময়টায় ডায়েট করার প্রবণতা দেখা দেয়। বেশির ভাগই সঠিক ডায়েট কীভাবে করতে হয় তা জানে না। নিয়ম মেনে বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী ডায়েট পালন করতে হবে।

    এ বিষয়ে পুষ্টিবিদ আখতারুন্নাহার আলো বলেন, ‘কৈশোরে ছেলেমেয়েদের শরীরে খাবারের বিভিন্ন উপাদানের প্রয়োজন বেশি। ডায়েট করার ক্ষেত্রে অবশ্যই কিছু নিয়ম মেনে চলতে হবে। প্রতিটি খাবারে যেন ক্যালরি, আয়রন, ক্যালসিয়াম ও প্রোটিন থাকে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে।

    ডায়েট মানেই না খেয়ে থাকা—এই ধারণা একেবারেই ভুল। ডায়েট করলেও নিয়ম মেনে শরীরের প্রয়োজন অনুযায়ী খেতে হবে। এ ক্ষেত্রে খাবারের একটা তালিকা করতে হবে। বিশেষ করে কোনোভাবে সকালের নাশতা বাদ দেওয়া যাবে না। এরপর প্রতি বেলা নিয়ম করে অল্প অল্প খেতে হবে।

    শরীরের ওজন বুঝে ডায়েট করতে হবে। অনেকের ওজন অনুযায়ী ডায়েট করার প্রয়োজন পড়ে না, সেই বিষয়টাও খেয়াল রাখতে হবে। অনেকেই একটা নির্দিষ্ট ওজন ধরে রাখতে চায়। তখন অবশ্যই শরীরের ওজন ও চাহিদা অনুযায়ী ডায়েটের তালিকা করতে হবে।
    ডায়েট করার আগে অবশ্যই একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। কতটা ওজন কমাতে হবে, সেই অনুযায়ী কতটুকু খাওয়া উচিত, সেই তালিকা করতে হবে।

    কোন ধরনের খাবারে কতটুকু পুষ্টি রয়েছে এবং কতটুকু পুষ্টি প্রয়োজন, সেটা বিবেচনা করতে হবে। কম বয়সী ছেলেমেয়েদের এই বয়সে শরীরে ভিটামিন এ, ভিটামিন ডি, ভিটামিন সি, জিংক, থায়ামিন, রিবোফ্লবিন, ম্যাগনেশিয়াম রয়েছে এমন খাবার খেতে হবে।

    অল্প বয়সী একটা ছেলে অথবা মেয়ের খাবারে ক্যালরির পরিমাণ ১৬০০ থেকে ২৬০০ থাকা উচিত। বিশেষ করে যারা প্রতিদিন কাজকর্ম করে, তাদের খাবারে একটি মেয়ের ২৪০০ এবং একটি ছেলের ২৬০০ ক্যালরি হওয়া উচিত। তবে যদি কাজের পরিমাণ কম থাকে, তাহলে একটি মেয়ের ১৬০০ এবং একটি ছেলের ১৮০০ ক্যালরি খেতে হবে।
    ডায়েট করার সময়ও প্রচুর পরিমাণে পানি পান করতে হবে। পানি হজমে সহায়তা করে এবং বিভিন্ন রোগ প্রতিরোধ করে। প্রচুর পরিমাণে ফল ও খেতে হবে।

    প্রতি বেলার খাবার ঠিকমতো খেতে হবে। সকালের নাশতায় ডিম, পাউরুটি, সিরিয়াল এবং কোনো ফল খেতে হবে। অনেকক্ষণ পর হালকা কিছু খাওয়া যেতে পারে যেমন: সালাদ, বিস্কুট ইত্যাদি। দুপুরে পরিমাণমতো ভাত, সবজি, মাছ; কখনো মাংস খাওয়া যেতে পারে। বিকেলে নাশতায় হালকা কিছু খাওয়া যেতে পারে। রাতে সামান্য পরিমাণে ভাত, সবজি এবং মাছ খাওয়া যেতে পারে। কখনো কখনো রুটিও খাওয়া যায়।

    এই বয়সে বাইরের খাবার ও পানীয় খাওয়ার প্রতি ঝোঁক থাকে। ডায়েট করার ক্ষেত্রে এ ধরনের খাবার যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত।

    ডায়েট করার পাশাপাশি অবশ্যই শরীরচর্চা ও খেলাধুলা করতে হবে। যোগাসন করা যেতে পারে।

    তবে ডায়েট পালনের সময় অবশ্যই কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন। বয়স, ওজন, ছেলেমেয়েভেদে ডায়েট একেক রকম হয় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। প্রয়োজন না পড়লে ডায়েট না করাই ভালো। প্রতিটি খাবারে পুষ্টিগুণ এবং ভিটামিন থাকে—এমন খাবার এই বয়সে খাওয়া উচিত, সেই অনুযায়ী ডায়েটের তালিকা করতে হবে। তবে যা-ই খাওয়া হোক না কেন, পরিমাণমতো খেতে হবে।

    যেসব খাবার না খেলেই নয়

    শর্করা

    শর্করা শরীরের জন্য ক্ষতিকর— অনেকেই তাই মনে করেন। শরীরে এরও প্রয়োজন রয়েছে। একজন কম বয়সী ছেলে অথবা মেয়ের দিনে অন্তত ১০০ গ্রাম শর্করাজাতীয় খাবার খাওয়া উচিত। এটি শরীরে শক্তি জোগায়। যেমন: ভাত, রুটি, সবজি, বাদাম, ওটমিল ইত্যাদি খাওয়া উচিত।

    ক্যালসিয়াম

    ক্যালসিয়াম ৯৯৭ শতাংশ হাড় গঠনে সহায়তা করে, বিশেষ করে কৈশোরে। সুতরাং ক্যালসিয়ামযুক্ত খাবার যেমন: দুধ, দই ইত্যাদি খেতে হবে।

    আয়রন

    যেসব খাবারে আয়রনের পরিমাণ বেশি—এমন খাবার খেতে হবে। আয়রন শরীরে অক্সিজেন সরবরাহ করে।

    প্রোটিন

    প্রোটিন শরীর গঠনে এবং শক্তি জোগাতে বিশেষ সহায়তা করে। এর অভাবে শরীর গঠনে সমস্যা হয়। প্রোটিনযুক্ত খাবার যেমন: ডিম, দুধ, বিভিন্ন সামুদ্রিক মাছ ইত্যাদি খেতে হবে।

    সূত্র: উইকিহাউ, ফিট ইন্ডিয়ান, এনএইচএস চয়েজ

    Advertisement for African All Media List
    কোন ধরনের খাবারে কতটুকু পুষ্টি রয়েছে এবং কতটুকু পুষ্টি প্রয়োজন জিংক ডায়েট মানেই না খেয়ে থাকা নয় থায়ামিন ভিটামিন ডি ভিটামিন সি ম্যাগনেশিয়াম রয়েছে এমন খাবার খেতে হবে। রিবোফ্লবিন সেটা বিবেচনা করতে হবে। কম বয়সী ছেলেমেয়েদের এই বয়সে শরীরে ভিটামিন এ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কফি পানের নিয়ম জেনে নিন
    পরের কন্টেন্ট পা ফাটা ঠেকাতে ঘরোয়া সমাধান

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    রেসিপি

    ৫ মিনিটে তৈরি কাঁচা লঙ্কার আচার

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 25, 2026

    কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ

    May 23, 2026

    শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ

    May 21, 2026

    বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট

    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...