ব্ল্যাক হেডস আসলে ব্রণের মাঝামাঝি ধরনের জিনিস, যা বাতাসের সাথে অক্সিডায়েস হয়ে কালো বর্ণ ধারন করে। নাকের উপর আর ঠোঁটের নিচে থুতনির উপরের অংশে ব্ল্যাক হেডসের সমস্যা কম বেশি সবারই হয়। শরীরে হরমোন পরিবর্তন এবং অতিরিক্ত প্রসাধনী ব্যবহারের কারণে ব্ল্যাক হেডসের সমস্যা হতে পারে। ত্বকের নিয়মিত যত্ন নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আজকে আপনাদের জন্য রইল সম্পূর্ণ ঘরোয়াভাবে পার্শ্ব প্রতিক্রিয়াহীন ভাবে ব্ল্যাক হেডস দূর করার কিছু টিপস।
১. তৈলাক্ত ত্বকে ময়লা বেশি জমে তাই প্রতিদিন অন্তত দু’বার মুখ পরিষ্কার করতে হবে। এতে ত্বকের ময়লা দূর হয়। ফলে ব্ল্যাক হেডস জমতে পারবেনা।
২. তেল চর্বি যুক্ত খাবার কম খেতে হবে। প্রচুর পরিমানে পানি খেতে হবে। সময় পেলেই মুখে ঠান্ডা পানির ছিটা দিতে হবে।
৩. সপ্তাহে অন্তত একবার ভালো করে স্ক্রাবার দিয়ে মুখ স্ক্রাব করতে হবে। ঘরোয়া উপায়ে স্ক্রাবার তৈরি করে লাগাতে পারলে ভালো হয় কারণ এতে কোন পার্শপ্রতিক্রিয়া থাকেনা।
৪. ব্ল্যাক হেডস দূর করতে ঘরে বসে তৈরি করতে পারেন ফেসপ্যাক। মটর ডাল বাটা, সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়োর সঙ্গে পানি মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।
৫. ডিমের সাদা অংশ ফেটে ব্ল্যাক হেডসের ওপরে দিয়ে তার উপর টিস্যু পেপার চেপে দিতে হবে । শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলে মুখ ধুয়ে নিতে হবে।
৬. এ ছাড়া মুখে গরম পানির সাথে নিম পাতা দিয়ে ভাপ নেওয়া যেতে পারে। একটা গামলায় ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে তার ওপর মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে, গামলা থেকে মুখের দূরত্ব কমপক্ষে যেন একহাত দূরে থাকে। গরম ভাপ ব্ল্যাক হেডসের মুখ খুলতে সাহায্য করে এবং খুব সহজে ব্ল্যাক হেডস দূর করে।
৭. ১ চিমটি বরিক পাউডার, ১ টেবিল চামচ লেবুর রস, ১ চিমটি চিনি ভালোভাবে মিশিয়ে মিশ্রণ কিছুদিন রেখে দিতে হবে। এরপর আক্রান্ত জায়গায় লাগিয়ে শুকিয়ে গেলে আস্তে আস্তে খুটে খুটে তুলে ফেলতে হবে। এর পর পানি দিয়ে ধুয়ে নিতে হবে।
৮. অতিরিক্ত মেকআপ ব্যবহার থেকে বিরত থাকতে হবে। আর ব্যবহার করলেও তা ভালোভাবে পরিষ্কার করতে হবে। তা না হলে লোমকূপ বন্ধ হয়ে ব্ল্যাক হেডস হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
৯. লেবুর সঙ্গে মধু মিশিয়ে আস্তে আস্তে ত্বকে ঘষে লগাতে হবে। আধাঘণ্টা পর মুখ ধুয়ে নিতে হবে। এ ক্ষেত্রে লেবু ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করবে আর মধু ময়েশ্চারাইজার হিসেবে কাজ করবে।
১০. মুখ মোছার জন্য আলাদা তোয়ালে ব্যবহার করুন। কারণ মুখের ত্বক শরীরের ত্বকের চেয়ে অনেক বেশি সংবেদনশীল।
১১. নাকের পাশে বা ত্বকের যে কোনো জায়গায় ব্ল্যাক হেডস হলে সেটা কখনই চাপ দিয়ে বের করার চেষ্টা করবেন না। আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটা লাগালে এর থেকে মুক্তি পাবেন।
১২. সমপরিমাণ দারচিনির গুঁড়া এবং লেবুর রসের পেস্ট সারা রাত লাগিয়ে রেখে সকালে ধুয়ে নিতে পারেন। ব্ল্যাক হেডস দূর হবে।
১৩. দই, ডিম, মধু ও সামান্য পরিমাণ হলুদ এক সঙ্গে মিশিয়ে নাকের উপর লাগিয়ে ১০-১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এর ফলে সব সময় নাকের উপর ও দু’পাশ পরিষ্কার থাকবে। সহজে কোনো ছোপ বা ব্ল্যাক হেডস হবে না।
১৪. আলু কেটে নিয়ে এটাকে ভালোভাবে পেস্ট করে নিতে হবে। এবার রস সহ এটাকে ব্ল্যাক হেডস আক্রান্ত স্থানে লাগাতে হবে। ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলতে হবে। এতে দ্রুত ব্ল্যাক হেডস দূর হয়।
১৫. কয়েকটা মেথি পাতা নিয়ে ভালভাবে পানি দিয়ে পেস্ট তৈরি করে নিন। এরপর এটি নাকের আশেপাশে ভালোভাবে লাগিয়ে নিন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন। নিয়মিত ব্যবহার করলে ব্ল্যাক হেডস কখনই আপনার ত্বকের সৌন্দর্য নষ্ট করবে না।
১৬. ডালের বেসনের সাথে পাতি লেবুর রস মিসিয়ে লাগালেও ভালো উপকার পাওয়া যায়।
১৭. দারুচিনি গুঁড়া, মধু ও লেবুর রস মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। ব্ল্যাক হেডস আক্রান্ত ত্বকের ওপর পুরু করে লাগান। ১০ মিনিট পর ভালো করে ঘষে ঘষে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
