জীবনের প্রায় তিন ভাগের এক ভাগ সময় আমরা ঘুমিয়ে কাটাই। তবু বিশ্রাম নেওয়ার গুরুত্বপূর্ণ এই সময়টায় আমাদের শরীর ও মন কতটা সংবেদনশীল থাকে, তা অনেকেরই অজানা। আর শোবার জায়গা বা ঘরটা কেমন, তার ওপর আমাদের সুনিদ্রার বিষয়টা অনেকটাই নির্ভর করে। ঘরের ভেতরের সার্বিক পরিবেশ ও নকশা যত সুন্দর হবে, রাতের অপরিহার্য বিশ্রামও তত ভালো হবে।
বিশ্বের ৪৫% মানুষ অনিদ্রায় ভোগে, যাদের সংখ্যা প্রায় ৩১৫ কোটি ঘুমের এক ঘণ্টা আগে মানুষ কী নিয়ে ব্যস্ত থাকে, যুক্তরাজ্যে এক গবেষণায় তা যাচাই করে দেখা হয়েছে:
৬৮%
টিভি দেখে
৫৭%
কম্পিউটার বা ট্যাব ব্যবহার করে
৪৩%
চা-কফি পান করে
৪২%
বই পড়ে
২১%
গান শোনে
৪%
যোগব্যায়াম করে
আসবাব কীভাবে সাজাবেন
শরীর ও মনের আরামের উপযোগী আসবাব দিয়ে শয়নকক্ষ সাজাতে হবে।
রাতে সুনিদ্রার জন্য কয়েকটি পরামর্শ
১. সিলিং ফ্যান ব্যবহার করুন। ঘুমের জন্য শোবার ঘরের আদর্শ তাপমাত্রা ১৮ থেকে ২১ ডিগ্রি সেলসিয়াস
২. বাতাস চলাচলের জন্য একটা জানালা একটু হলেও খোলা রাখুন
৩. আলোর প্রবাহ বন্ধ করতে ভারী, মোটা ও কালো পর্দা ব্যবহার করুন
৪. শব্দ থেকে রেহাই পেতে বালিশ ও কম্বল ব্যবহার করুন
৫. প্রাকৃতিক দৃশ্যাবলির ছবি বা শিল্পকর্ম ঘরে রাখুন
৬. কোনো গাছ বা উদ্ভিদ রাখতে পারেন
৭. আসবাব ও ড্রয়ারগুলো গুছিয়ে পরিপাটি রাখুন
৮. টিভি সরিয়ে ফেলুন এবং যন্ত্রটির পরিবর্তে সুন্দর কিছু রাখুন
ঘুম বিশেষজ্ঞদের পরামর্শ:
শোবার ঘরে কম্পিউটার ও কাজকর্মের উপকরণ রাখবেন না।
বিছানাটা শুধু ঘুমের জন্য। পোষা প্রাণীদেরও বাইরে রাখতে হবে।
বড় ও প্রশস্ত বিছানা ব্যবহার করা ভালো। চাদর ও তোশক যেন মেঝেতে লেগে না থাকে।
খাটের নিচে কোনো জিনিস রাখবেন না।
ভালো ঘুমের জন্য বর্জন করুন:
কার্পেট, অ্যালার্ম ঘড়ি, আলো,
অস্বস্তিকর কম্বল
ঘুমাতে হবে একদম অন্ধকারে। আর অন্তত এক ঘণ্টা আগে টিভি, কম্পিউটারের কাজ শেষ করতে হবে
সূত্র: মেড ডট কম
