অনলাইনে যেকোনো সেবার জন্য নির্ধারিত ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড ওয়েবসাইটে দেখার সফটওয়্যার (ব্রাউজার) মজিলা ফায়ারফক্সে সংরক্ষণ করে রাখা যায়। এতে আপনার ব্যবহার করা ই-মেইল বা ফেসবুকে প্রতিবার আলাদাভাবে লগইন না করে শুধু একবার ব্যবহারকারীর নাম ও পাসওয়ার্ড সংরক্ষণ করে প্রয়োজনে সেটি কাজে লাগানো যাবে। কিন্তু এতে নিরাপত্তার সংকটে পড়ার আশঙ্কা আছে। আপনার কম্পিউটারে ঢুকে যে কেউ সেই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সংবেদনশীল তথ্যে হানা দিতে পারে। এসব ক্ষেত্রে মজিলা ফায়ারফক্সের মাস্টার পাসওয়ার্ড সুবিধা খুব কাজে দেয়।
যা করতে হবে
প্রথমে মজিলা ব্রাউজার থেকে ই-মেইলে লগইন করুন। এবার বাঁয়ের ওপরের বাঁ কোনায় পাসওয়ার্ড সংরক্ষণ করার বার্তা দেখালে Remember Password চেপে সেটি সংরক্ষণ করে নিন। এবার মাস্টার পাসওয়ার্ড সেট করতে Option থেকে Tools-এ গিয়ে Security ট্যাবে ক্লিক করুন। এখানে Use Master password-এ টিকচিহ্ন দিলে Change Master Password ডায়ালগ বক্স চালু হবে। এখানে Enter New এবং Re-enter Password ঘরে দুবার পাসওয়ার্ড লিখে OK করুন। পাসওয়ার্ড কতটা মজবুত হলো, সেটি এখানের Password Quality Meter পরিমাপ করে দেবে। শক্তিশালী পাসওয়ার্ডের জন্য প্রয়োজনে বিশেষ অক্ষর (! #$%্*) যোগ করে নিতে পারেন। এখন নতুন যে কেউ সংরক্ষিত থাকা ওয়েবপেজে ঢুকতে চাইলে তাকে অবশ্যই আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে লগইন করে তারপর সেই সাইট দেখতে হবে, না হলে সে সেটি দেখতে পারবে না। এখন প্রতিবার নতুন লগইন ইনফরমেশন সংরক্ষণ করতে চাইলে সে ক্ষেত্রে আগে মাস্টার পাসওয়ার্ড দিয়ে তারপর সেটি সংরক্ষণ করে নিতে হবে।
Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
মন্তব্য যুক্ত করুন
