বার্তাবাংলা ডেস্ক :: কোরিয়ান ইলেকট্রনিক্স নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং বাজারে নিয়ে আসছে ডুয়েল স্ক্রিন বিশিষ্ট স্মার্টফোন। গত বুধবার আনুষ্ঠানিকভাবে তারা এই ঘোষণা দিয়েছে।
গ্যালাক্সি নোট নামক এই ফোনে আরও থাকছে ৫.৬ ইঞ্চি বাঁকানো স্ক্রিন। এই স্ক্রিন ডান সাইডের দিকে একটু বর্ধিত করা রয়েছে বলেও জানা গেছে।
সামনের বছর তারা ফোনটি বাজারে ছাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এই ফোন দিয়ে একজন গ্রাহক একই সময়ে একটি স্ক্রিনে এসএমএস লেখার পাশাপাশি অন্য একটি স্ক্রিনে তার ই-মেইলও দেখতে পারবেন।
বাঁকানো স্ক্রিনের জন্য গ্রাহকরা খুব সহজেই বিভিন্ন অ্যাপস এ সহজেই ঢুকতে পারবেন। আর উপরের বড় সাটার বাটনের মাধ্যমে ক্যামেরা চলাকালীন এই অ্যাপসগুলোতে প্রবেশ করতে পারবেন।
স্ট্রেইট টাইমস এর একটি রিপোর্টে বলা হয়েছে এই ফোনের বিল্ট ইন বিভিন্ন অ্যাপস ব্যাবহার করে গ্রাহকরা সহজেই আবহাওয়া, সংবাদ শিরোনাম সহ অনেক কিছু প্রধান স্ক্রিনে দেখতে পারবেন।
গ্যালাক্সি নোট এজ নামক এই ফোনটি বহুল আলোচিত স্যামসাং গ্যালাক্সি নোটেরই একটি অংশ বলে কোম্পানি সূত্র প্রকাশ করেছেন।
