বার্তাবাংলা ডেস্ক:: এমিরেটস বিশ্বের প্রথম এয়ারলাইন্স হিসেবে তাদের ইন ফ্লাইট বিনোদন ব্যবস্থা_ আইস ডিজিটাল ওয়াইড স্ক্রিনে দৃষ্টি প্রতিবন্ধী যাত্রীদের চলচ্চিত্র উপভোগের সুবিধা প্রদানের লক্ষ্যে অডিও বর্ণনা প্রবর্তন করেছে।প্রাথমিকভাবে ১৬টি ওয়াল্টডিজনি স্টুডিওস চলচ্চিত্রে অডিও বর্ণনা সংবলিত সাউন্ডট্র্যাক থাকবে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে ফ্রোজেন, সেভিং মি. ব্যাংকস, কারস-২, মনস্টার ইউনিভার্সিটি, টয় স্টোরি, পাইরেটস অব ক্যারিবিয়ান ইত্যাদি। নতুন ব্যবস্থায় চলচ্চিত্রের কথোপকথনের মধ্যবর্তী দৃশ্যগুলো বোঝানোর জন্য রেকর্ডকৃত অডিও ব্যাখ্যা সংযোজন করা হয়েছে। চলচ্চিত্রের সাউন্ডট্র্যাক তার নিজস্ব গতিতেই চলতে থাকবে।এমিরেটস ২০০৭ সালে ওয়াল্টডিজনি স্টুডিওস মোশন পিকচার্সের সহযোগিতায় প্রথমবারের মতো শ্রবণ প্রতিবন্ধী বিমান যাত্রীদের জন্য ‘ক্লোজড ক্যাপশন’ প্রযুক্তি চালু করে। একইসঙ্গে অভিনয়কারীদের কথোপকথন সাব-টাইটেলের মাধ্যমে প্রদর্শন করা হয়। ক্লোজড ক্যাপশন ব্যবস্থায় সাউন্ড অ্যাফেক্টেরও বর্ণনা অন্তর্ভুক্ত থাকে। চলতি আগস্ট মাসে এমিরেটসের ফ্লাইটে ৫০টির অধিক ক্লোজড ক্যাপশন ছায়াছবি প্রদর্শিত হচ্ছে।
মন্তব্য যুক্ত করুন
