বার্তাবাংলা রিপোর্ট :: বলিউড ধারণা করে, ‘ইসলাম ধর্ম’ নিয়েও বেশ ভালো-ই ধারণা আছে শাহরুখ খানের। বেশ জ্ঞান আছে ‘ইসলাম’ বিষয়ে! আর এরকম ‘ইসলামপ্রিয় শাহরুখ খান’ বলিউডের আরও অনেকের মতো হজে যান এটা অনেকেই চান। ওই চাওয়া থেকেই বলিউডে বার বার আর সব প্রশ্নের পাশাপাশি এই প্রশ্নও ওঠানামা করেছে : কবে হজে যেতে চান শাহরুখ খান?
জবাবে বার বার তিনি তার আগ্রহের কথা জানিয়েছেন। জানিয়েছেন তিনিও হজ পালন করবেন। কিন্তু ঠিক কবে এটা বাস্তবে বাস্তবায়ন হবে তা কখনোই জানাতে পারেন নি। সম্প্রতি আবারও তিনি একই প্রশ্নের মুখোমুখি হয়েছেন। জানিয়েছেন, অবশ্যই তিনি হজ পালন করবেন। ‘আমি আমার ছেলে আরিয়ান আর মেয়ে সুহানাকে নিয়ে সেখানে যাবার আশা রাখি। তবে সুহানা যখন সময় দিতে পারবে ঠিক তখনই যাবো।’
উল্লেখ্য, মেয়েদের হজ পালনের সময় তার সঙ্গে বাবা, ভাই বা স্বামীর মতো একজন পুরুষ অভিভাবক থাকতে হয়।
বলিউডি-খানদের মধ্যে সর্বশেষ আমির খান ২০১২ সালে তার মা জিনাত হুসেনকে নিয়ে হজব্রত পালন করেন। সেসময় বিষয়টি খুব প্রচার পেয়েছিল। ইহরাম পরিহিত তার ছবিও প্রকাশিত হয়েছিল।
