মো.জাবিহুল আলম ভূঁইয়া ::সম্প্রতি ভারতের এয়ারটেল ডিজিটাল টিভি ও টুইটার একত্রে কাজ করা শুরু করেছে। ফলে ভারতের এয়ারটেলের ডিজিটাল টিভি দেখার পাশাপাশি এর মাধ্যমে টুইটারে টুইট করা যাবে এবং টিভিতে সম্প্রচারকৃত কোনো অনুষ্ঠান সংশ্লিষ্ট টুইট দেখা যাবে। এই বিশেষ সুবিধা পাওয়ার জন্যে এয়ারটেল ডিজিটাল টিভির গ্রাহকদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। কেবলমাত্র রিমোটের সবুজ বোতাম চেপেই নির্দিষ্ট কোনো চ্যানেলের জন্যে এই সেবা চালু করা যাবে। বর্তমানে এয়ারটেল ডিজিটাল টিভির গ্রাহক রয়েছে ৮.৫ মিলিয়ন। উল্লেখ্য, এতে রয়েছে ১৭ টি হাই ডেফিনেশন চ্যানেলসহ সর্বমোট ৩ শত ৭৩ টি চ্যানেল। বর্তমানে ভারতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন। নতুন এই সুবিধার ফলে সে দেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। সম্প্রতি ভারতের এয়ারটেল ডিজিটাল টিভি ও টুইটার একত্রে কাজ করা শুরু করেছে। ফলে ভারতের এয়ারটেলের ডিজিটাল টিভি দেখার পাশাপাশি এর মাধ্যমে টুইটারে টুইট করা যাবে এবং টিভিতে সম্প্রচারকৃত কোনো অনুষ্ঠান সংশ্লিষ্ট টুইট দেখা যাবে। এই বিশেষ সুবিধা পাওয়ার জন্যে এয়ারটেল ডিজিটাল টিভির গ্রাহকদের কোনো অতিরিক্ত অর্থ ব্যয় করতে হবে না। কেবলমাত্র রিমোটের সবুজ বোতাম চেপেই নির্দিষ্ট কোনো চ্যানেলের জন্যে এই সেবা চালু করা যাবে। বর্তমানে এয়ারটেল ডিজিটাল টিভির গ্রাহক রয়েছে ৮.৫ মিলিয়ন। উল্লেখ্য, এতে রয়েছে ১৭ টি হাই ডেফিনেশন চ্যানেলসহ সর্বমোট ৩ শত ৭৩ টি চ্যানেল। বর্তমানে ভারতে টুইটার ব্যবহারকারীর সংখ্যা প্রায় ১৫ মিলিয়ন। নতুন এই সুবিধার ফলে সে দেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যা আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বার্তাবাংলা ডেস্ক »
