বার্তাবাংলা ডেস্ক :: অবিশ্বাস্য হলেও এটি সত্যি যে আফ্রিকার জনপ্রিয় সঙ্গীত শিল্পী চাইনাগোরম ওনুহা ১৬৮ সন্তানের বাবা হয়েছেন। তিনি নিজেই স্বীকার করেছেন যে বিভিন্ন গার্লফ্রেন্ডের বদৌলতে ১৬৮ সন্তানের বাবা হন। গত সপ্তাহের রোববার তিনি এক টেলিভিশন সাক্ষাতকারে এ কথা বলেন।তিনি বলেন, আমি বহু নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। যা ইচ্ছে তা-ই করেছি। এতে আমার কোনো দোষ নেই, কেননা আমি তাদের কাছে যাইনি। তারাই আমার কাছে এসেছে। সবকিছু জেনেই এসেছে। আর আমি সবসময় গর্ভপাতের বিপক্ষে। কেননা এটা নিষিদ্ধ। চাইনাগোরম ওনুহা আরও বলেন, আমি তাদের সুখী করেছি। বিনিময়ে অনেক সন্তান আমাদের রয়েছে। আমি আমার সন্তানের স্বীকৃতির ক্ষেত্রে কখনও কোনো কার্পণ্য করবো না। তবে সবার উদ্দেশ্যে আমি বলতে চাই, সন্তানগুলো আমার ভালোবাসার ফসল। যত নারীর সঙ্গেই আমি যৌনতায় লিপ্ত হয়েছি কাউকেই আমি ধর্ষণ করিনি। সবাইকে ভালোবেসেই তাদের সঙ্গে বিছানায় গিয়েছি। তাই আমার সন্তানরাও পুরোপুরি ভালোবাসাজাত এবং বৈধ। এক্ষেত্রে আমি অকৃপণ।
