Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    • মীরজাফরের বিশ্বাসঘাতকতা ও নবাব সিরাজউদ্দৌলার পতন: বন্দিত্ব ও করুণ মৃত্যুর ইতিহাস
    • গ্রামের রান্না কেন এতো ভালো লাগে? এই স্বাদের রহস্য কী
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বায়ুদূষণ রোধে অযান্ত্রিক যানের ওপর গুরুত্বারোপ
    বিবিধ September 27, 2013

    বায়ুদূষণ রোধে অযান্ত্রিক যানের ওপর গুরুত্বারোপ

    বিবিধ September 27, 20133 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    CSE book Launceমো. মাহমুদুল হাসান, নয়াদিল্লি থেকে :: দক্ষিণ এশিয়ার শহরগুলোর মধ্যে বায়ুদূষণের দিক দিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকাসহ চট্টগ্রামের অবস্থা বেশ খারাপ। এশিয়ার ছোট বড় ৫০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান দ্বিতীয়। চট্টগ্রামের অবস্থান প্রথম ৭টির মধ্যে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। প্রথম স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। তৃতীয় অবস্থানে কলকাতা। আয়তনের তুলনায় বেশি মাত্রায় ছোট গাড়ি চলাচল বৃদ্ধিই এই দূষণের অন্যতম কারণ বলে মনে করছেন পরিবেশবিদরা। নয়াদিল্লিতে গতকাল বৃহস্পতিবার শুরু হওয়া ‘কনক্লেভ অব চেঞ্জমেকার্স ফর ক্লিন এয়ার অ্যান্ড সাসটেন্যাবল মবিলিটি’ শীর্ষক এক সেমিনারে এ তথ্য উপস্থাপন করা হয়।

    নয়াদিল্লির লোধী রোডের হ্যাবিট্যাট সেন্টারে দুদিনব্যাপী ওই সেমিনারের আয়োজন করে সেন্টার ফর সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্ট (সিএসই)। এতে দক্ষিণ এশিয়ার ৮টি দেশের গণমাধ্যমসহ বিভিন্ন সেক্টরের শতাধিক প্রতিনিধি অংশ নিয়েছেন। সেমিনারে গতকাল ৬টি সেশনে বক্তব্য রাখেন বিভিন্ন রাজ্য থেকে আসা ভারত সরকারের পদস্থ কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, চিকিৎসক, পরিবেশবিদসহ মিডিয়াকর্মীরা। এতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তানের প্রায় ২৫ জন সাংবাদিক অংশ নেন। সেমিনারে বক্তারা বলেন, বায়ুদূষণের ফলে মানুষের স্বাস্থ্যহানি হচ্ছে। ছড়াচ্ছে নানা রোগব্যাধি। হচ্ছে ক্যান্সারের মতো ভয়াবহ অসুখও। বায়ুদূষণের হাত থেকে মুক্তি পেতে সাইক্লিংসহ বেশি বেশি হাঁটার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ার জনস্বাস্থ্যের ওপর বায়ুদূষণের প্রভাব শীর্ষক এক প্রবন্ধে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের বিজ্ঞানী মানস রঞ্জন রায় বলেন, বায়ুদূষণের ফলে অ্যাজমা, ব্রংকাইটিস, শ্বাসকষ্ট, হাইপারটেনশন এমনকি ডায়াবেটিসসহ লিভার–কিডনির জটিল সব রোগ হচ্ছে। এসব রোগ থেকে বাঁচতে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।

    সেমিনারে সিএসইর এক্সিকিউটিভ ডিরেক্টর (রিসার্চ অ্যান্ড পলিসি অ্যাডভোকেসি) অনুমিতা রায়চৌধুরী বলেন, দূষণমুক্ত নির্মল বায়ু নিশ্চিত করতে গত ১৫ বছর ধরে আমরা ক্যাম্পেইন চালিয়ে যাচ্ছি। আমরা মনে করছি, ভারতে বায়ুদূষণই ‘মেজর কিলার্‌স’। এখানে বায়ুদূষণের ক্ষেত্রে বড় শহরগুলোর তুলনায় ছোট শহরগুলো ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ বড় শহরগুলো ক্ষতির হাত থেকে বাঁচতে নানা ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিয়ে থাকে। কিন্তু ছোট শহরগুলোতে তা তেমন একটা হয় না। আর দক্ষিণ এশিয়ায় ছোট শহরের সংখ্যাই বেশি।

    তিনি বলেন, কার্বন নিঃসরণের দিক দিয়ে সাইকেল বা রিকশার মাত্রা শূন্য। পৃথিবীর বড় বড় শহরে যেখানে সাইক্লিংয়ের দিকে ঝুঁকছে সেখানে ঢাকা ‘রিকশা’ থেকে বের হওয়ার জন্য মরিয়া। রিকশা জিরো এমিশন হওয়া সত্ত্বেও তা উৎখাতের চিন্তার বিষয়টি বেশ উদ্বেগজনক। কারণ বায়ুদূষণের দিক দিয়ে ঢাকা দক্ষিণ এশিয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে। অনুমিতা বলেন, আধুনিকতা মানেই বেশি বেশি ছোট গাড়ি নয়। ট্যুরিজম মানেই প্রাইভেট কারকে প্রমোট করা নয়। চট্টগ্রামও ভারতের সিমলা, ন্যাইনিটাল, গ্যাংটক, সিকিম কিংবা দেরাদুনের মতো সুন্দর থাকতে পারে। এজন্য সেখানকার স্থানীয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। বায়ু দূষণরোধে কেবল বিশ্বের বিভিন্ন বড় বড় শহরেই নয় ভারতের বিভিন্ন শহরে গাড়ি চলাচল সীমিত করা হয়েছে। চট্টগ্রামেও তেমনি সাইকেলকে, হাঁটাকে, পরিবেশবান্ধব রিকশাকে প্রমোট করতে হবে। গাড়ির সংখ্যা কমিয়ে আনতে হবে। একজন মানুষ দু–চার কিলোমিটার যাতায়তের জন্য একটি গাড়ি ব্যবহার করবেন এটি মোটেই পরিবেশ–উপযোগী নয়।

    পরে ‘গুড নিউজ অ্যান্ড ব্যাড নিউজ’ নামে একটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এটি বায়ু দূষণমুক্ত টেকসই চলাফেরার বিষয়ে নীতি–নির্ধারণে গৃহীত কর্মকাণ্ডের মূল্যায়নভিত্তিক একটি বই। দুদিনব্যাপী ওই সেমিনার শেষ হবে আজ শুক্রবার। সমাপনী দিনে দুটি সেশনসহ দিল্লির পুরো পরিবহন ব্যবস্থার ওপর ফিল্ড ভিজিট থাকছে সেমিনারে অংশ নেওয়া দক্ষিণ এশিয়ার স্টেকহোল্ডারদের জন্য।

    সিএসইর ডিরেক্টর জেনারেল সুনীতা নারায়ণ বায়ুদূষণের হাত থেকে দক্ষিণ এশিয়ার শহরগুলোকে রক্ষায় প্রাইভেট কারের জায়গায় বেশি বেশি পাবলিক বাস এবং সাইক্লিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, ঢাকা–চট্টগ্রামে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। এই বিপুল লোকসংখ্যার চলাফেরার জন্য পাবলিক বাস–মেট্রোবাস, সাইকেলই সবচেয়ে বেশি হওয়া উচিত। ঢাকায় যেভাবে প্রাইভেট কার বাড়ছে তাতে বায়ুদূষণ আরও বাড়বে। বসবাসের অযোগ্য হয়ে পড়বে শহরগুলো। তিনি আরও বলেন, পাবলিক বাস সাশ্রয়ী। এতে জ্বালানি কম লাগে, বেশি মানুষ চড়তে পারে। প্রাইভেট কারের তুলনায় পাবলিক বাসের ব্যবহার যানজট কমাতেও ভূমিকা রাখতে পারে।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট পঞ্চম শ্রেণীর ছাত্রী ৭ মাসের অন্তঃসত্ত্বা!
    পরের কন্টেন্ট কার্বন ন্যানোটিউবে তৈরি প্রথম কম্পিউটার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    July 2, 2026

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    June 26, 2026

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...