বার্তাবাংলা রিপোর্ট :: বহির্বিশ্বে বাংলাদেশীদের সবচেয়ে বড় সংগঠন ফোবানা’র (The Federation of Bangladeshi Associations in North America) অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করতে যাচ্ছে ইটিভিনিউজ২৪ডটকম। অনলাইনে প্রথমবারের মতো ভিউয়ার্সওয়ার্ল্ড ইভেন্ট প্রমোটার (Viewersworld Event promoter) লাইভ২ওয়েভ সার্ভিস (LIVE2WEB Service) সম্প্রচার করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম অনলাইন নিউজ ভিডিও পোর্টাল ইটিভিনিউজ২৪ডটকম (etvnews24.com)। অত্যাধুনিক এই সম্প্রচারের মাধ্যমে বাংলা ভাষাভাষীরা অনলাইন জগতে পেতে যাচ্ছেন নতুন মাত্রার স্বাদ। বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লাখো-কোটি বাংলাদেশি ওয়েবের মাধ্যমে সরাসরি উপভোগ করতে পারবেন এই অনুষ্ঠান। এর ফলে অনুষ্ঠানস্থলে না থেকেও পুরোপুরি অনুষ্ঠানের স্বাদই পাবেন দর্শক-শ্রোতারা। এটিই একমাত্র অনুষ্ঠান যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় ইভেন্ট হিসেবে পরিচিত। কাছে উপভোগ যাত্রা শুরু হতে যাচ্ছে। ইটিভিনিউজ২৪ হচ্ছে বাংলাদেশের প্রথম ভিডিও নির্ভর অনলাইন নিউজ পোর্টাল যা একুশেটিভির মাধ্যমে পরিচালিত হবে। ভিয়ুয়ারসওয়ার্ল্ড প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রোগ্রাম FOBANA 2013 LIVE EVENT সম্প্রচার করতে যাচ্ছে। আয়োজকরা জানান, তিনদিনব্যাপী অনুষ্ঠানটি আমেরিকায় শুরু হবে ৩০ আগস্ট এবং শেষ হবে ১ সেপ্টেম্বর। এই লাইভ প্রোগ্রামটি দেখতে Live2web এ ক্লিক করুন। আয়োজকরা আরও জানিয়েছেন, প্রযুক্তি মানুষের জীবনে সহজলভ্যতা নিয়ে এসেছে তা চিন্তা করেই সবার জন্য অনুষ্ঠানটি বিশ্বজুড়ে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, ফোবানা ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিবছর সংগঠনটি বার্ষিক এই আয়োজন করে আসছে। এতে অংশ নেন দেশ-বিদেশের গুণী-কৃতী বাংলাদেশিরা। কানাডা-আমেরিকায় বাঙালিদের ব্যাপক হারে গোড়াপত্তন বেশি দিনের নয়। আশির দশকের শুরু থেকে বাঙালিরা আমেরিকা-কানাডায় বিপুলভাবে আসতে শুরু করেন। ইতিহাস বলে, বাঙালিরা যেখানেই বসতি স্থাপন করেছেন, সেখানেই তাঁরা স্বকীয় সংস্কৃতিকে লালন করার আপ্রাণ চেষ্টা করেন। এরই ধারাবাহিকতায় আমেরিকা ও কানাডায় বাংলাদেশি সংগঠনগুলো ১৯৮৭ সালের ৩১ অক্টোবর যৌথভাবে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ সম্মেলন আয়োজন করে। এর মূল লক্ষ্য ছিল, উত্তর আমেরিকায় বাংলা ভাষা ও সংস্কৃতি পরিচর্যা, প্রচার, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ এবং মূলধারার জনগোষ্ঠীর সঙ্গে সম্পর্কোন্নয়ন। বাংলাদেশ সম্মেলন নামে শুরু হওয়া বাঙালিদের মিলনমেলা কালের পরিক্রমায় এখন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা) নামেই পরিচিত।