বার্তাবাংলা রিপোর্ট :: ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে পরীক্ষামূলক ভাবে চালু হয় নকশা ব্লগের। গত ৩ মাস পরীক্ষামূলকভাবে চলার পর ৫ জুন আনুষ্ঠানিক ভাবে চালু করা হল ‘নকশা ব্লগ’। গতানুগতিক ধারাকে পরিবর্তন করতে নকশা ব্লগ কার্যকর ভূমিকা পালন করবে। অন্যান্য ব্লগ থেকে আলাদা ভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে নকশা ব্লগ।
ময়মনসিংহ থেকে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো নকশা ব্লগ ডট নেট (www.nokshablog.net)। “আঁকি সত্যের মানচিত্র” স্লোগানকে সামনে রেখে শুরু হল নকশা ব্লগের আনুষ্ঠানিক কার্যক্রম। ব্লগিং জগৎ কে আরও কার্যকর করার লক্ষ্যে ‘নকশা ব্লগ’ ভূমিকা রাখবে। নকশা ব্লগের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় ময়মনসিংহ আইডিয়াল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭ টা ৫৫ মিনিটে ‘নকশা ব্লগ’ উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আইডিয়াল কলেজের চীফ এডমিন অফিসার মোহাম্মদ হারুন অর রশিদ, কো-অডিনেটর মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন, ইংরেজি শিক্ষক মোঃ শরীফুজামান নূর, মাজাহারুল ইসলাম, বাংলা শিক্ষিকা মাহফুজা খাতুন, পৌরনীতি শিক্ষক মিনহাজ উদ্দিন, বেবসায়ী নীতি ও প্রয়োগ শিক্ষক সারুয়ার হোসেন এবং ব্লগার বৃন্দ। এ অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন নকশা ব্লগের প্রধান এমদাদুল হক। তিনি মনে করেন- সুস্থ ও রুচিশীল ব্লগিং এর মাধ্যমে দেশ ও দেশের মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। আমরা আশা করি নকশা ব্লগের মাধ্যমে আমাদের ব্লগাররা তা করতে পারবে।
নকশা ব্লগ অন্যান্য ব্লগের সাথে পাল্লা দিতে নয় বরং সকলের সাথে হাতে হাত রেখে দেশের জন্য কাজ করতে সক্ষম হবে। নকশা ব্লগ মত প্রকাশের মুক্তমঞ্চ হিসেবে কাজ করবে।
