Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিশ্বজুড়ে September 7, 2026

    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন

    বিশ্বজুড়ে September 7, 20263 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    বার্তাবাংলা ডেস্ক »

    রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে অর্থ সংগ্রহের জন্য ইউক্রেন পর্নোগ্রাফি বৈধ করার কথা বিবেচনা করছে বলে জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। ইউক্রেনীয় আইনপ্রণেতা ইয়ারোস্লাভ ঝেলেজনিয়াকের সমর্থিত একটি বিলের যুক্তি হলো, দেশের প্রাপ্তবয়স্ক বিনোদন শিল্পকে বৈধ অর্থনীতির আওতায় আনা হলে সরকার কর হিসেবে সর্বোচ্চ ২ কোটি ৫০ লাখ ডলার আয় করতে পারে। ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ঝেলেজনিয়াকের হিসাব অনুযায়ী, এই অর্থ দিয়ে যুদ্ধের প্রয়োজনে প্রায় ৩০ হাজার ড্রোন কেনা সম্ভব হতে পারে। বর্তমানে ইউক্রেনে পর্নোগ্রাফি তৈরি, সংরক্ষণ বা বিতরণ অবৈধ। এসব কর্মকাণ্ডের জন্য সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন
    পর্নোগ্রাফিকে বৈধ করার কথা বিবেচনা করছে ইউক্রেন

    তবে দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় প্রাপ্তবয়স্কদের কনটেন্টের ব্যবসা দেশটিতে ক্রমেই বিস্তৃত হয়েছে। সম্প্রতি ইউক্রেনীয় কর্তৃপক্ষ প্রাপ্তবয়স্ক কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নিয়েছে। কিন্তু আয় ঘোষণা করলে এমন কর্মকাণ্ডের বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসতে পারে, যা ইউক্রেনের বর্তমান পর্নোগ্রাফিবিরোধী আইনে এখনো অপরাধ হিসেবে বিবেচিত। ইউক্রেনের পার্লামেন্টের অর্থবিষয়ক কমিটির চেয়ারম্যান ঝেলেজনিয়াক বলেছেন, ‘এই নারীরা হয় কর দেন না এবং এ কারণে ফৌজদারি মামলার মুখোমুখি হন, অথবা কর দেন এবং পর্নোগ্রাফি আইন লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত হন। এটি একটি দুঃখজনক ও একই সঙ্গে হাস্যকর পরিস্থিতি।’

    রাশিয়া পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর আগে প্রাপ্তবয়স্ক বিনোদন ব্যবসার ক্ষেত্রে ইউক্রেনীয় কর্তৃপক্ষ অনেকটা চোখ বন্ধ করে রাখত। জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ইউক্রেনের জেনারেল প্রসিকিউটরের কার্যালয় তিনটি অঞ্চলে এমন কিছু ঘটনা খুঁজে পেয়েছে, যেখানে কর্মকর্তারা সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত ঘুষ নিয়েছেন। প্ল্যাটফর্মটির মূল প্রতিষ্ঠান ফেনিক্স ইন্টারন্যাশনাল-এর তথ্যের ভিত্তিতে দেখা গেছে, ২০২৩ সালে ইউক্রেনের প্রায় ৭ হাজার ৯০০ নাগরিক অনলি-ফ্যানসের মাধ্যমে ১৩ কোটি ১০ লাখ ডলারের বেশি আয় করেছেন। তবে কনটেন্ট নির্মাতাদের কাছ থেকে কর আদায়ের উদ্যোগ নতুন সমস্যার সৃষ্টি করেছে। কিছু মানুষ আয় ঘোষণা করার পর কিয়েভ থেকে চিঠি পেয়েছেন। সেখানে তাদের বিরুদ্ধে কর ফাঁকির পাশাপাশি অবৈধভাবে প্রাপ্তবয়স্ক কনটেন্ট তৈরির অভিযোগ আনা হয়েছে। ফলে কনটেন্ট নির্মাতাদের সামনে দুটি পথ দাঁড়িয়েছে- আয় ঘোষণা করে নিজেদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার সম্ভাবনা তৈরি করা, অথবা গোপনে কাজ চালিয়ে যাওয়া।

    অনলি-ফ্যানসের কনটেন্ট নির্মাতা সভেতলানা দভোরনিকোভা জানিয়েছেন, এক সকালে মেয়েকে স্কুলের জন্য প্রস্তুত করার সময় পুলিশ তার বাড়িতে অভিযান চালায়। কর্মকর্তারা ২০ হাজার ডলার নগদ অর্থ, তার ল্যাপটপ এবং হার্ডড্রাইভ জব্দ করেন। দভোরনিকোভা বলেন, ‘তাদের কাছে ওয়েবক্যাম মডেলদের একটি তালিকা ছিল এবং তারা তাদের সবার ঠিকানা জানত।’ তার দাবি, মামলাটি মিটিয়ে দেয়ার বিনিময়ে পুলিশ কর্মকর্তারা তাকে ঘুষ দেয়ার প্রস্তাব দিয়েছিলেন। তবে তিনি তা প্রত্যাখ্যান করেন।

    আরেক নারী জানিয়েছেন, পুলিশ একইভাবে তার অ্যাপার্টমেন্টে তল্লাশি চালায়। পরে তাকে আদালতে হাজির হতে বলা হলেও তিনি যাননি। কারণ তার আশঙ্কা ছিল, তাকে ঘুষ দিতে চাপ দেয়া হতে পারে। এই অনিশ্চয়তার কারণে দভোরনিকোভাসহ ইউক্রেনের বেশ কয়েকজন অনলি-ফ্যানস কনটেন্ট নির্মাতা দেশ ছেড়ে গেছেন অথবা সাময়িকভাবে ইউরোপের অন্য কোনো দেশে চলে গেছেন।

    শতাধিক অনলি-ফ্যানস কনটেন্ট নির্মাতার হয়ে আইনি লড়াই করা কর আইনজীবী লেসিয়া মিখালেঙ্কো বলেছেন, যুদ্ধের সময়ে তাদের বিরুদ্ধে মামলা করা সরকারি সম্পদের অপচয়। তিনি বলেন, এটি এমন একটি অপরাধ, যার কোনো প্রত্যক্ষ ভুক্তভোগী নেই। এমন সময়ে এটি অপ্রয়োজনীয়ভাবে বিচারব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করছে, যখন আমাদের দেশের প্রতিরক্ষায় মনোযোগ দেয়া উচিত। দভোরনিকোভা সরাসরি ইউক্রেন সরকারের কাছেও তার অভিযোগ তুলে ধরেছেন। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা হওয়ার পর তিনি একটি আবেদন করেন। পরে সেই আবেদন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওয়েবসাইটে প্রকাশিত হয়।

    নিজেকে ‘সতর্ক ও দায়িত্বশীল করদাতা’ হিসেবে উল্লেখ করে দভোরনিকোভা যুক্তি দেন, প্রায় ৯ লাখ ডলার কর দেয়ার পরও সরকার তাকে অপরাধী হিসেবে বিবেচনা করতে পারে না। তিনি দাবি করেন, এই অর্থের পরিমাণ ‘যুদ্ধের সম্মুখসারিতে নিহত শত শত রুশ সেনার’ সমপরিমাণ। জার্নালের তথ্য অনুযায়ী, তার আবেদন দ্রুত ব্যাপক সাড়া পায় এবং এক সপ্তাহের মধ্যে ২৫ হাজারের বেশি স্বাক্ষর সংগ্রহ করে। এরপর জেলেনস্কি জানান, পর্নোগ্রাফি বৈধ করার বিষয়ে ঝেলেজনিয়াকের প্রস্তাব পার্লামেন্টে বিবেচনা করা হবে। ঝেলেজনিয়াকসহ কয়েকজন আইনপ্রণেতার যৌথভাবে উত্থাপিত বিলটি গত জুলাইয়ে ইউক্রেনের পার্লামেন্টে প্রথম দফা পাঠে অনুমোদিত হয়েছে। এখন এটি দ্বিতীয় দফা পাঠের অপেক্ষায় রয়েছে।

    Advertisement for African All Media List
    ইউক্রেন পর্নোগ্রাফি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আন্ডারওয়ার্ল্ডের কাছে নতি স্বীকার করেননি শাহরুখ খান
    পরের কন্টেন্ট তারেক-মোদির বৈঠকের পর নবায়ন হতে পারে গঙ্গার পানিবণ্টন চুক্তি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

    বিশ্বজুড়ে

    মাত্র ২১ বছরেই ১২ হাজার কোটি টাকার মালিক, কে এই তরুণী

    বিশ্বজুড়ে

    ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা : ট্রাম্প

    বিশ্বজুড়ে

    ট্রাম্পের রাজনৈতিক সূর্য কি অস্তমিত হতে শুরু করেছে?

    বিশ্বজুড়ে

    ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক

    বিশ্বজুড়ে

    উড়োজাহাজে ২ পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...