ইউরোপের দেশ লিচেনস্টাইন। সুইজারল্যান্ড ও অস্ট্রিয়ার মাঝখানে অবস্থিত মাত্র ১৬০ বর্গকিলোমিটার আয়তনের দেশটি বিশ্বের ষষ্ঠ ক্ষুদ্রতম দেশ। বিশ্বের অন্যতম ধনী দেশ লিচেনস্টাইন। দেশটির জনসংখ্যা মাত্র ৪১ হাজার। মাথাপিছু আয় ২ লাখ ১ হাজার ১১২ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ কোটি ৪৬ লাখ টাকা।

লিচেনস্টাইন বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। দেশটির নিজস্ব কোনো সেনাবাহিনী নেই। দেশের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব মূলত পুলিশ বাহিনীর। দেশটিতে অপরাধের হারও তুলনামূলক কম। তাই এখানে কারাগার রয়েছে মাত্র একটি। রাজধানী ফাডুৎসে অবস্থিত একমাত্র কারাগারটির ধারণক্ষমতা ২০ জন।
ওয়ার্ল্ড প্রিজন ব্রিফের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শুরুতে লিচেনস্টাইনের ওই কারাগারে বন্দী ছিলেন ১১ জন। তাদের সবাই ছিলেন বিদেশি নাগরিক।

