Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই
    খেলা September 29, 2025

    পাকিস্তানকে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই

    খেলা September 29, 20255 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    পাকিস্তান-ভারত এশিয়া কাপ
    চঞ্চল এহসান »

    এশিয়া কাপের গ্রুপ পর্বে ও সুপার ফোর রাউন্ডে ভারতের সঙ্গে অনায়াসেই হেরেছিল পাকিস্তান। তাই ফাইনালে প্রতিশোধ নিতে চেয়েছিল সালমান আলি আগার দল। এজন্য ব্যাট-বল হাতে শুরুটা রোববার দুর্দান্ত হয়েছিল দলটির। তবে এ দুই বিভাগের শেষটাই তাদের জন্য একরাশ হতাশায় উপহার দেন কুলদীপ যাদব আর তিলক ভার্মা। যে কারনে কোন বড় টুর্নামেন্টে আরও একবার ভারতের কাছে শিরোপার স্বপ্ন শেষ হয়ে গেল পাকিস্তানের।

    পাকিস্তান-ভারত এশিয়া কাপ

    এদিকে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে এশিয়ার শ্রেষ্ঠত্বের মুকুট ভারতেরই দখলে থেকে গেল। দলটি এ নিয়ে নবমবারের মতো মহাদেশের চ্যাম্পিয়ন হলো। সাতবার ওয়ানডে সংস্করণে, দুবার টি–টোয়েন্টি সংস্করণে।

    রোববার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে সপ্তদশ এশিয়া কাপ ফাইনালে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাহিবজাদা ফারহান আর ফখর জামান নৈপুণ্যে ১১.২ ওভারে ১০০ রান তুলেছিল পাকিস্তান। তবে এরপর তারা চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে অলআউট হয় মাত্র ১৪৬ রানে। জবাবে তিলক ভার্মার ফিফটিতে ভর করে ২ বল হাতে রেখেই ভারত জয় নিশ্চিত করে।

    লক্ষ্য তাড়া করতে নেমে ভারতও শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়ে। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা অভিষেক শর্মাকে (৫) দলীয় ৭ রানে ফেরান ফাহিম আশরাফ। স্লো ডেলিভারিতে মেরে খেলতে গিয়ে ধরা পড়েন হারিস রউফের হাতে। পরের ওভারে শাহিন আফ্রিদির স্লো বলে তুলে মারার চেষ্টায় ঠিকঠাক লাগেনি সূর্যকুমার যাদবের (১) ব্যাটে। মিড অফে সামনের দিকে ঝুঁকে পড়ে দারুণ ক্যাচ নেন সালমান আগা।

    শুরুতে বিপদে পড়া ভারতকে আবারও ধাক্কা দেন ফাহিম। এবার শুভমান গিলকে (১২) ফিরিয়ে দেন। মিড অনে তার ক্যাটিও নেন রউফ। ৪ ওভারে ২০ রানে ৩ উইকেট হারিয়ে ভারত বিপদে পড়ে। পাওয়ার প্লের ষষ্ঠ ওভারে ফাহিমকে চার-ছক্কায় ১১ রান নিয়ে সেই পরিস্থিতি কিছুটা কাটিয়ে ওঠেন তিলক ভার্মা।

    আবরার আহমেদের করা নবম ওভারে ডিপ মিডে ক্যাচ তুলেছিলেন সঞ্জু স্যামসন। কিন্তু ব্যক্তিগত ১২ রানে থাকা এই ব্যাটারের একেবারে সহজ ক্যাচ হাতছাড়া করেন হুসাইন তালাত। সেটাই বিপদের তিরটা পাকিস্তানের দিকে ঘুরিয়ে দিয়েছে। এরপর তিলক-স্যামসন মিলে গড়েম বোঝাপড়ার জুটি। রান নিয়ে প্রান্ত বদল করেছেন, সুযোগমতো হাঁকিয়েছেন বাউন্ডারি। ৫৭ রানে সেই জুটি ভঙেন আবরার, ব্যক্তিগত ২৪ রানে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন স্যামসন।

    ভারতের ওপর প্রয়োজনীয় রানরেটের চাপ বাড়ছিল। রউফের করা ১৫তম ওভারে ২ চার ও এক ছক্কায় ১৭ রান নিয়ে তা থেকে কিছুটা মুক্তি দেন তিলক। ৪১ বলে ব্যক্তিগত ফিফটিও পেয়ে যান এই বাঁহাতি ব্যাটার। পরের ওভারে আবরার ১১ রান দিলে ৪ ওভারে ভারতের আর ৩৬ রান প্রয়োজন হয়।

    শেষদিকে রোমাঞ্চ ছড়ায় দুবের আউটে। তবে তিলকের সঙ্গে তার ৬০ রানের জুটি ভারতের কাজটা সহজ করে ফেলেছিল। শেষ ওভারে তাদের প্রয়োজন ছিল ১০ রানের। চার-ছক্কায় তিলক ২ বল হাতে রেখেই ভারতের জয় নিশ্চিত করে আনন্দে মাতেন।

    এরআগে ব্যাট করতে নেমে ভারত–পাকিস্তানের আগের দুই ম্যাচের মতো ফাইনালেও বুমরার ওপর চড়াও হন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। ওভারের প্রথম বলে চারের পর তৃতীয় বলে ছক্কা মারেন সাহিবজাদা ফারহান। পাকিস্তান ইনিংসের পঞ্চম ওভার স্পিন আক্রমন শুরু করে ভারত বরুণ চক্রবর্তীকে দিয়ে। পাওয়ারপ্লের শেষ ওভার করেন অক্ষর প্যাটেল।

    এই দুই ওভার থেকে ফারহান আর ফখর নেন ১৩ রান। পাওয়ারপ্লেতে খুব বেশি রান তুলতে না পারলেও পাকিস্তান কোনো উইকেট হারায়নি। এ পথ ধরে এবারের এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী জুটিতে সর্বোচ্চ রান করে পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে ৪৫ রানের জুটি পেরিয়ে আজ দলীয় ফিফটিও পার করেন দুই ওপেনার সাহিবজাদা ফারহান ও ফখর জামান।

    এবারের এশিয়া কাপে দারুণ খেলেন সাহিবজাদা ফারহান। সে পথ ধরে রবিবার কুলদীপ যাদবের ওভারের চতুর্থ বলে ২ রান নিয়ে এশিয়া কাপে নিজের দ্বিতীয় ও আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে পঞ্চম ফিফটি পূরণ করেন তিনি।

    ফিফটির পর বেশি দূর এগোতে পারেননি ফারহান। ৫৭ রানে তার আউটে ভাঙে পাকিস্তানের উদ্বোধনী জুটি। বরুণ চক্রবর্তীর ওভারের তৃতীয় বলে ছক্কা মারার পর চতুর্থ বলেও বড় শট খেলতে গিয়েছিলেন তিনি। কিন্তু ডিপ মিড উইকেটে ধরা পড়েন তিলক বর্মার হাতে। ফেরার আগে ৩৮ বলে ৫ চার ও ৩ ছয়ে করেন ৫৭ রান।

    সাহিবজাদা ফেরার পর সিয়াম আইয়ুবকে দারুণ খেলেন ফখর জামান। এদিন ফর্মে ফেরার ইঙ্গিত দেন সিয়াম। বোলিংয়ে ফেরা শিবম দুবের করা ১১তম ওভারে হাঁকান দুটি চার। তবে নিজেকে মেলে ধরতে পারেননি তিনি। কুলদীপের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে বুমরার হাতে ধরা পড়েন এ বাঁহাতি। ১১ বলে ১৪ রান করে ফেরেন।

    সিয়াম ফেরার পরেই হঠাৎ ছন্দপতন হয় পাকিস্তানের। দ্রুত সময়ের মধ্যে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। এরপর বোলারদের ওপর অতি মাত্রায় চড়াও হতে গিয়ে ফেরেন ফখর জামান। ৪৬ রানে থাকতে বরুণের বলে চার মেরে ফিফটি পূরণ করতে চেয়েছিলেন তিনি। কিন্তু ব্যাটের কিনারায় লেগে বল চলে যায় ব্যাকওয়ার্ড পয়েন্টে দাঁড়ানো কুলদীপের হাতে। ফেরার আগে ফখর করেন ৪৬ রান।

    ফখর ফেরার পর সাজঘরে ফিরেন হুসাইন তালাত, অধিনায়ক আগা সালমান, শাহিন শাহ আফ্রিদি আর ফাহিম আশরাফ। যে কারণে হঠাৎ করেন ২১ রানে ৭ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। তাই দলটি আর ঘুরে দাঁড়াতে পারেনি। শেষ পর্যন্ত তারা দেড়শ রানও করতে পারেনি।

    ভারতের মতো দলের সঙ্গে এ পুঁজি নিয়েও বল হাতে শেষ ওভার পর্যন্ত অন্তত রোববার লড়াই করল পাকিস্তান। শেষ পর্যন্ত তিলক ভার্মার ব্যাটের কাছে হেরে আরও একটি শিরোপা হাতছাড়া করল পাকিস্তান।

    সংক্ষিপ্ত স্কোর:

    পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফখর ৪৬, সিয়াম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুন ৪-০-৩০-২, আকসার ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলাক ১-০-৯-০)

    ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (আভিশেক ৫, গিল ১২, সূর্যকুমার ১, তিলক ৬৯, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সিয়াম ৩-০-১৬-০)

    ফল: ভারত ৫ উইকেটে জিতে চ্যাম্পিয়ন

    Advertisement for African All Media List
    এশিয়া কাপ টুর্নামেন্টে পাকিস্তান ফাইনাল ব্যাটিং ভারত মুকুট শিরোপা সালমান আলি আগার
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট থালাপাতির সমাবেশে আসলে কী হয়েছিল?
    পরের কন্টেন্ট আজ শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    খেলা

    ফুটবল সম্রাট পেলে : একটি নশ্বর দেহ ও এক অবিনশ্বর নক্ষত্রের মহাকাব্য

    বিশ্বজুড়ে

    ভারতে বাংলাদেশের জাতীয় সংগীত নিয়ে বিতর্ক

    খেলা

    জয় দিয়ে সিরিজ শুরু ক্যারিবিয়ানদের

    বিশ্বজুড়ে

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    প্রযুক্তি

    ভারতে কবে থেকে শুরু হচ্ছে স্টারলিঙ্ক?

    খেলা

    ওয়েস্ট ইন্ডিজকে রেকর্ড ব্যবধানে হারিয়ে সিরিজ বাংলাদেশের

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...