Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • লন্ডনের মঞ্চে জসীমউদ্দীনের কালজয়ী নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’
    • ফুটবল বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় কারা
    • ফাইনালের আগে কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে?
    • জাদুকরের শেষ রূপকথা
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » হঠাৎ জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে কারণে
    বাংলাদেশ September 16, 2025

    হঠাৎ জামায়াতের সাথে এনসিপির দূরত্ব তৈরি হয়েছে যে কারণে

    বাংলাদেশ September 16, 20255 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    জামায়াতের সাথে এনসিপি
    বার্তাবাংলা ডেস্ক »

    আগামী নির্বাচন ও সংস্কার ইস্যুতে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গিয়েছিল। কিন্তু সম্প্রতি এই দুটি দলের মধ্যে এক ধরনের টানাপোড়েন বা দূরত্বও লক্ষ্য করা যাচ্ছে।

    জামায়াতের সাথে এনসিপি

    বিশেষ করে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ বিভিন্ন দাবিতে জামায়াত-এনসিপি-খেলাফত-ইসলামী আন্দোলনসহ আটটি দলের যুগপৎ আন্দোলনের কথাও ছিল।

    সোমবার ইসলামী আন্দোলন, খেলাফত মজলিসসহ চারটি দলের সাথে জামায়াতে ইসলামী যুগপৎ আন্দোলন কর্মসূচি ঘোষণা করলেও সেখানে নেই এনসিপি।

    গত কয়েকমাস ধরে জামায়াত ও এনসিপির মধ্যে এক ধরনের ঐকমত্য দেখা গেলেও হঠাৎ জামায়াত ও এনসিপির মধ্যে কেন এই টানাপোড়েন তৈরি হলো সেই প্রশ্নও সামনে আসছে।

    এনসিপির কেন্দ্রীয় কমিটির কয়েকজন নেতা ও দলটির ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছেন, নির্বাচন সংস্কারসহ বেশ কিছু ইস্যুতে বর্তমানে এনসিপির মধ্যে দুইটি স্পষ্ট ধারাও তৈরি হয়েছে।

    যে কারণে এখনই জামায়াতের সঙ্গে নির্বাচনি সমঝোতায় যেতে এনসিপিতে আপত্তিও রয়েছে। অন্যদিকে, সংস্কার নিয়ে জামায়াতের কিছু দাবির সাথে এনসিপির মত পার্থক্য থাকায় দলটি জামায়াতের সাথে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।

    এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেছেন, সংস্কারের সব দাবিতে একমত না হওয়া ও নির্বাচনি জোট হওয়া নিয়ে নানা অস্পষ্টতা থাকায় আপাতত জামায়াতের সাথে জোটবদ্ধতা নিয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয় নি এনসিপি।

    রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, রাজনীতির মাঠ বুঝে আপাতত কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে এনসিপি। আপাত দৃষ্টিতে যেটিকে দূরত্ব বা টানাপোড়েন মনে হলেও ভোটের সময় ঘনিয়ে আসলে এনসিপির সেই অবস্থানেও পরিবর্তন আসতে পারে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশ্লেষক রাশেদা রওনক খান বিবিসি বাংলাকে বলেন, লক্ষ্যের জায়গা এক ছিল, কিন্তু লক্ষ্য অর্জনের পর বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয় হয় তখন স্বাভাবিকভাবেই দূরত্ব তৈরি হয়।

    বিষয়সূচি
    1. জুলাই সনদ নিয়ে মত পার্থক্য
    2. নির্বাচনি সমঝোতায়ও আপত্তি
    3. জামায়াত ইস্যুতে মতবিরোধ

    জুলাই সনদ নিয়ে মত পার্থক্য

    জুলাই সনদ বাস্তবায়নে গত কয়েক মাস ধরে রাজনৈতিক দলগুলোর সাথে টানা আলোচনা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার ঘোষিত ঐকমত্য কমিশন।

    এই সংস্কার প্রস্তাবের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে বিএনপির দ্বিমত থাকলেও এ নিয়ে অনেকটাই কাছাকাছি অবস্থানে ছিল জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বেশ কয়েকটি রাজনৈতিক সংগঠন।

    এমনকি সনদ বাস্তবায়নে গণভোট কিংবা গণপরিষদ নির্বাচনের দাবিও তুলেছিল জামায়াত ও এনসিপি।

    জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামী সোমবার যুগপৎ আন্দোলনের বিক্ষোভ কর্মসূচিও ঘোষণা করেছে।

    জামায়াতের সাথে এই যুগপৎ আন্দোলনে যাওয়ার বিষয়ে অনেকটা অগ্রগতি হলেও শেষ পর্যন্ত সেখান থেকে পিছু হটেছে এনসিপি, গণঅধিকার পরিষদ ও এবি পার্টি।

    যে কারণে শেষ পর্যন্ত জামায়াত খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন, বাংলাদেশে খেলাফত মজলিস ও নেজামে ইসলাম পার্টির একাংশকে নিয়ে আগামী ১৮ই সেপ্টেম্বর থেকে আন্দোলনে নামছে।

    এনসিপি বলছে, যুগপৎ আন্দোলনের যে সব দাবিগুলো রয়েছে সেগুলোর সবগুলোর সাথে একমত না থাকায় আপাতত জামায়াতের সাথে আন্দোলনে নামছে না তারা।

    এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও লিয়াজো কমিটির প্রধান আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, “জামায়াত-ইসলামী আন্দোলন খেলাফত মজলিসসহ কিছু দল উচ্চ ও নিম্নকক্ষ দুই কক্ষেই পিআর পদ্ধতি চায়। কিন্তু আমাদের দাবি শুধু উচ্চকক্ষে পিআরের পক্ষে। যুগপৎ আন্দোলনে না যাওয়া এটি অন্যতম একটি কারণ”।

    তবে জামায়াত ইসলামী মনে করছে, ঠিক এই মুহূর্তে জামায়াতের সাথে আন্দোলনে না গেলেও পরবর্তীতে আবারও তারা অবস্থান বদলাতে পারে।

    জামায়াতের সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিবিসি বাংলাকে বলেন, “আমাদের সাথে এনসিপির অনেক দাবিরই মিল রয়েছে। তবে আপাতত তারা কোনো কর্মসূচিতে যাচ্ছে না এটা তারা বলছে”।

    নির্বাচনি সমঝোতায়ও আপত্তি

    এই মুহূর্তে জামায়াতে ইসলামী তার মিত্র দলগুলোকে সাথে নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে। আর আগামী ফেব্রুয়ারিতে ভোটের আগে বিএনপিবিরোধী বৃহত্তর রাজনৈতিক সমঝোতা গড়ে তোলার প্রচেষ্টা রয়েছে জামায়াত ও ইসলামী দলগুলোর।

    কিন্তু সেই জোটে কী থাকবে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি? এই প্রশ্ন গত কয়েকদিন ধরে রাজনীতির মাঠে বেশ আলোচনায়।

    গত কয়েকমাস জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলনের সাথে এক ধরনের সখ্যতা দেখে ধারণা করা হচ্ছিল জামায়াতের সাথে নির্বাচনি জোট করতে পারে এনসিপি।

    তবে, এই মুহূর্তে নির্বাচনি জোটকেন্দ্রীক আলোচনা থেকে কিছুটা পেছনে সরে এসেছে এনসিপি। দলটি বলছে, বিএনপি কিংবা জামায়াত আপাতত কোন জোটেই যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নেয়নি দলটি।

    কারণ হিসেবে এনসিপির কয়েকজন নেতা জানিয়েছে, বর্তমানে নেতাদের একাংশ ধর্মভিত্তিক কোনো দলের সঙ্গে জোটে রাজি নন।

    এনসিপির একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “জামায়াতের সাথে জোটবদ্ধ নির্বাচন করে এইবারই ক্ষমতায় যাওয়া যেতো তাহলে আমরা সেটা করতাম। জামায়াতের সাথে ভোট করে যদি বিরোধী দলই হই, তখন দীর্ঘমেয়াদে আমরা রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবো। এটা হলো আমাদের পলিসির জায়গা”।

    গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক দল হিসেবে এনসিপি যখন যাত্রা শুরু করে সেখানে যেমন ইসলামপন্থী বলয়ের ব্যক্তিরাও যুক্ত হয়েছিল। তেমনি যুক্ত হয়েছিল বাম ঘরানার তরুণদের অনেকেই। যে কারণে দলের বাম বলয়ের অংশটির জামায়াতের সাথে জোট গঠনের আপত্তিও রয়েছে।

    রাজনৈতিক বিশ্লেষক রাশেদা রওনক খান মনে করেন, “এনসিপি একটা নতুন দল। এখানে অনেক ব্লক থেকে তরুণরা এসেছে। তাদের ভিন্ন ভিন্ন মত আছে। মতাদর্শগত জায়গা থেকে অনেকে হয়তো চাইছে না এখনই কোন জোটের সাথে একাত্ম হোক। সেখান থেকে হতে পারে এটা তাদের রাজনৈতিক অবস্থান কিংবা কৌশল”।

    জামায়াত ইস্যুতে মতবিরোধ

    সম্প্রতি ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফলে এনসিপির সমমনা ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বা বাগছাসের ফল বিপর্যয় হয়।

    দুটি বিশ্ববিদ্যালয়েই সেই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায় জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির।

    ডাকসু ও জাকসুতে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠনের এমন ভরাডুবির পর এ নিয়ে চরম হতাশা কাজ করছে এনসিপির শীর্ষ নেতৃত্বের।

    ডাকসু ও জাকসুর ফলাফলের পরই শনিবার রাতে এক ফেসবুক স্টাটাসে অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম লিখেছেন, “বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে আরেকটি ‘ছায়া মওদুদীবাদী’ দল প্রয়োজন নেই”।

    যদিও তিনি ঠিক কোন দলকে উদ্দেশ্য করে এ বক্তব্য দিয়েছেন তা লেখেননি।

    পোষ্টে তিনি আরো লিখেন, “ইতিমধ্যে অন্তত আধা ডজন এমন ছায়া দল রয়েছে দেশে। আপনারা বাড়তি কিছু যোগ করবেন না।”

    অনেকেই ধারণা পোষণ করছেন, ডাকসু-জাকসুতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পরাজয়ে এনসিপি কিংবা ছাত্র উপদেষ্টাদের মধ্যেও এক ধরনের হতাশা তৈরি হয়েছে।

    এছাড়াও সংস্কার-নির্বাচনি জোট কিংবা দলের কিছু কিছু নেতাকর্মীদের মধ্যে এসব বিষয় নিয়ে নানা বিরোধও স্পষ্ট হচ্ছে।

    এনসিপির একটি ঘনিষ্ঠ সূত্র বিবিসি বাংলাকে বলেন, এনসিপির মধ্যে বাম বলয় ও ইসলামপন্থি অংশের মধ্যে সম্প্রতি বেশ কিছু ইস্যুতে মতবিরোধ তৈরি হয়েছে। এরমধ্যে একটি ইস্যু ছিল বিশ্ববিদ্যালগুলোর ছাত্র সংসদ নির্বাচন।

    দলের মধ্যে বাম বলয়ের অংশটি এনসিপিকে জামায়াত ঘেঁষা অবস্থান থেকে সরে আসারও পরামর্শও দিচ্ছে।

    তবে এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বিবিসি বাংলাকে বলেন, “জামায়াতের সাথে এখন আমাদের দূরত্ব বা সখ্যতা কোনটিই নেই। শিগগিরই তাদের সাথে যুগপৎ আন্দোলনের সম্ভাবনাও নেই। আমরা আপাতত নিজস্ব রাজনৈতিক কর্মসূচি নিয়েই রাজনৈতিক দল হিসেবে নিজেদের পরিচিত করার চেষ্টা করবো”।

    রাজনৈতিক বিশ্লেষকরা অবশ্য এটিকে একটি কৌশল হিসেবেই দেখছেন। বিশ্লেষক রাশেদা রওনক খান বিবিসি বাংলাকে বলেন, “এখন যেখানে যে মতাদর্শ, ব্যক্তিগত স্বার্থ, ইচ্ছা অনিচ্ছা চেয়ার বিভিন্ন কিছু নিয়ে মতভেদ তৈরি হবে। সেটা নিয়ে পার্টির রাজনীতি আলাদা কি না সেটা বোঝা যায় না। পার্টির রাজনীতি ভিন্নও হতে পারে”। – বিবিসি বাংলা

    Advertisement for African All Media List
    এনসিপি জাতীয় নাগরিক পার্টি জামায়াত জামায়াতে ইসলামী জুলাই সনদ দূরত্ব নির্বাচন পিআর পদ্ধতি সংস্কার ইস্যু
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট হংকংকে ৪ উইকেটে হারালো লঙ্কানরা
    পরের কন্টেন্ট ভেনেজুয়েলার ‘মাদকবাহী’ নৌযানে মার্কিন হামলায় নিহত ৩

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    ইতিহাস-ঐতিহ্য

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    বাংলাদেশ

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    বাংলাদেশ

    কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ

    বাংলাদেশ

    শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ

    বাংলাদেশ

    বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট

    বাংলাদেশ

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 22, 2026

    লন্ডনের মঞ্চে জসীমউদ্দীনের কালজয়ী নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

    July 22, 2026

    ফুটবল বিশ্বকাপ জেতা কনিষ্ঠ ১০ খেলোয়াড় কারা

    July 22, 2026

    ফাইনালের আগে কী ঘটেছিল আর্জেন্টিনার ড্রেসিংরুমে?

    July 20, 2026

    জাদুকরের শেষ রূপকথা

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...