Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি
    • মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দেড় মিলিয়ন অস্ট্রেলিয়ান ঝুঁকিতে
    বিশ্বজুড়ে September 15, 2025

    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, দেড় মিলিয়ন অস্ট্রেলিয়ান ঝুঁকিতে

    বিশ্বজুড়ে September 15, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি
    বার্তাবাংলা ডেস্ক »

    জলবায়ু পরিবর্তন সীমিত করা না গেলে ২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও তাপ-সম্পর্কিত মৃত্যুর কারণে ঝুঁকির মুখে পড়বেন অন্তত দেড় মিলিয়ন অস্ট্রেলিয়ান। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক নতুন সরকারি প্রতিবেদনে বিষয়টি নিয়ে সতর্ক করা হয়েছে।

    সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি

    অস্ট্রেলিয়ার প্রথম ন্যাশনাল ক্লাইমেট রিস্ক অ্যাসেসমেন্ট বা জাতীয় জলবায়ু ঝুঁকি মূল্যায়ন প্রতিবেদনে আরও বলা হয়েছে, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে ২০৩০ সালের মধ্যেই প্রায় ৫ লাখ ৯৭ হাজার মানুষের বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।

    প্রতিবেদনটি এমন সময় প্রকাশ পেল, যখন ফেডারেল সরকার ২০৩৫ সালের নির্গমন লক্ষ্যমাত্রা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার প্রস্তুতি নিচ্ছে।

    ওই প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক উষ্ণায়ন যদি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে সীমিত থাকে, তবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়বে ০.১৪ মিটার। কিন্তু উষ্ণায়ন ৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালে সমুদ্রপৃষ্ঠ বাড়বে প্রায় ০.৫৪ মিটার। এর মধ্যে কুইন্সল্যান্ড রাজ্যের অবস্থা সবচেয়ে ভয়াবহ, কারণ দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ২০ অঞ্চলের মধ্যে ১৮টিই কুইন্সল্যান্ডে অবস্থিত।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি বৈশ্বিক তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের বেশি বাড়ে, তবে ২০৯০ সালের মধ্যে অস্ট্রেলিয়ার ৩০ লাখেরও বেশি বাড়িঘর সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে পড়বে।

    একই পরিস্থিতিতে, তাপ-সম্পর্কিত মৃত্যুর হার সিডনিতে ৪৪৪ শতাংশ এবং মেলবোর্নে ২৫৯ শতাংশ বৃদ্ধি পাবে। তবে যদি বৈশ্বিক উষ্ণায়ন ১.৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমিত রাখা যায়, তবে সিডনিতে এ মৃত্যুর হার ১০৩ শতাংশ এবং মেলবোর্নে ৬০ শতাংশ বাড়বে।

    অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন এক বিবৃতিতে বলেছেন, “অস্ট্রেলিয়ানরা ইতোমধ্যেই জলবায়ু পরিবর্তনের প্রভাব ভোগ করছেন। কিন্তু আজ আমরা যত ডিগ্রি উষ্ণায়ন ঠেকাতে পারব, ভবিষ্যৎ প্রজন্ম ততটা বড় বিপর্যয় থেকে রক্ষা পাবে।”

    প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বর্তমানে বৈশ্বিক গড় তাপমাত্রা শিল্পপূর্ব সময়কাল (১৮৫০-১৯০০)-এর তুলনায় ইতোমধ্যেই ১.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে ১৯১০ সালে জাতীয় জলবায়ু রেকর্ড শুরু হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার জলবায়ু নিজস্বভাবে ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ হয়েছে।

    ৩ ডিগ্রি উষ্ণায়নের পরিস্থিতিতে, অস্ট্রেলিয়ার অসংখ্য প্রজাতিকে হয় স্থান পরিবর্তন করতে হবে, নয়তো নতুন পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে হবে, অথবা বিলীন হয়ে যেতে হবে। প্রতিবেদনে বলা হয়েছে, এ অবস্থায় দেশটির প্রায় ৭০ শতাংশ দেশীয় উদ্ভিদ এমন পরিবেশে পড়বে, যা তারা আগে কখনোই অভিজ্ঞতা করেনি।

    সূত্র : আনাদোলু

    Advertisement for African All Media List
    উচ্চতা বৃদ্ধি জলবায়ু পরিবর্তন ঝুঁকি তাপ সমুদ্রপৃষ্ঠ সম্পর্কিত মৃত্যু
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট অনিয়মিত অভিবাসন ঠেকাতে ইতালি-তুরস্কের চুক্তি
    পরের কন্টেন্ট ৪ মাসে ২৫ কেজি কমিয়ে শেপড ফিগারে ফিটনেস ইনফ্লুয়েন্সার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    বিশ্বজুড়ে

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    খেলা

    প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

    বিশ্বজুড়ে

    এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 16, 2026

    যেভাবে ইংল্যান্ডকে এলোমেলো করে সোনালী ট্রফির দোড়গোড়ায় মেসি

    July 14, 2026

    মৃত্যুর দুই দশক পরও ঢাকাই সিনেমার মুকুটহীন হাসির রাজা দিলদার

    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...