Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বিশ্বের সবচেয়ে দামি ঘড়িগুলো
    বিবিধ September 9, 2025

    বিশ্বের সবচেয়ে দামি ঘড়িগুলো

    বিবিধ September 9, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    দামি ঘড়ি
    বার্তাবাংলা ডেস্ক »
    দামি ঘড়ি

    আধুনিক যুগে হাতঘড়ি কেবল সময় দেখার জন্য নয়, এটি হয়ে উঠেছে ফ্যাশন, আভিজাত্য এবং মর্যাদার এক অনন্য প্রতীক। বিশেষ করে বিশ্বের ধনী ব্যক্তিরা এসব ঘড়িকে সাফল্যের স্মারক বা বংশপরম্পরার প্রতীক হিসেবে সংগ্রহ করেন।

    এসব ঘড়ির দামের মূল কারণ এদের কারুকার্য, দুর্লভ রত্ন ও হীরা ব্যবহার এবং নিখুঁত প্রকৌশল। ফোর্বস ম্যাগাজিনের তালিকা অনুযায়ী, বিশ্বের ১০টি সবচেয়ে দামি ঘড়ি সম্পর্কে বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।

    বিষয়সূচি
    1. গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন
    2. গ্রাফ ডায়মন্ডস দ্য ফ্যাসিনেশন
    3. পাতেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম
    4. ব্রেগেইট গ্র্যান্ড কমপ্লিকেশন মেরি অন্টোইনেট
    5. জেজের লোকুত্র জুয়াইরি ১০১ মনচেট
    6. পাতেক ফিলিপ হেনরি গ্রেভস সুপার কমপ্লিকেশন
    7. শোপার্ড ২০১ ক্যারেট
    8. রোলেক্স পল নিউম্যান ডেটোনা রেফ. ৬২৩৯
    9. জ্যাকব অ্যান্ড কোং বিলিয়নেয়ার ওয়াচ
    10. পাতেক ফিলিপ স্টেইনলেস স্টিল রেফ. ১৫১৮

    গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন

    বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঘড়ির তালিকায় শীর্ষে আছে গ্রাফ ডায়মন্ডস হ্যালুসিনেশন। যুক্তরাজ্যভিত্তিক এই ঘড়িটি তৈরি করেছে গ্রাফ ডায়মন্ডস। এর চেয়ারম্যান লরেন্স গ্রাফ এই ঘড়ি তৈরির স্বপ্নদ্রষ্টা।

    প্লাটিনামের ব্রেসলেটের ওপর ১১০ ক্যারেটের বিভিন্ন রঙের হীরার টুকরা বসিয়ে এটি তৈরি করা হয়েছে। প্রতিটি হীরাকে ভিন্ন ভিন্ন আকৃতিতে কাটা হয়েছে, যা এটিকে ফ্যাশন জগতে এক অনন্য প্রতীক হিসেবে স্থান করে দিয়েছে।

    ২০১৪ সালে সুইজারল্যান্ডের বাসেলওয়ার্ল্ড প্রদর্শনীতে এটি প্রথম উন্মোচন করা হয়। এর দাম ৫৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৬৬০ কোটি টাকা)।

    গ্রাফ ডায়মন্ডস দ্য ফ্যাসিনেশন

    দ্বিতীয় স্থানে আছে গ্রাফ ডায়মন্ডস দ্য ফ্যাসিনেশন, যা গ্রাফ ডায়মন্ডসের আরেকটি মাস্টারপিস। এটি একটি ঘড়ি হিসেবে এবং ব্রেসলেট হিসেবেও ব্যবহার করা যায়। এতে ১৫২.৯৬ ক্যারেটের চিত্তাকর্ষক সাদা হীরা এবং একটি ৩৮.১৩ ক্যারেটের বিরল নাশপাতি আকৃতির হীরা রয়েছে।

    এই বিরল হীরাটি ঘড়ির ডায়াল হিসেবে কাজ করে এবং আলাদা করে আংটি হিসেবেও পরা যায়। এর দাম ৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৬০০ কোটি টাকা।

    পাতেক ফিলিপ গ্র্যান্ডমাস্টার চাইম

    সুইজারল্যান্ডের বিখ্যাত কোম্পানি পাতেক ফিলিপের এই ঘড়িটি ২০১৪ সালে তাদের ১৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উন্মোচন করা হয়। এর বিশেষত্ব হলো দুটি ডায়াল, যা নীল ওপালাইন (এক ধরনের দামি সাদা কাচ) দিয়ে সুসজ্জিত।

    ঘড়িটির ডায়াল প্লেট এবং সময় নির্দেশক সংখ্যাগুলো ১৮ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি। এর খোলস সাদা সোনা এবং বেল্ট কুমিরের চামড়া দিয়ে তৈরি। এই ঘড়ির দাম ৩১ মিলিয়ন ডলার ( বাংলাদেশি টাকায় ৩৭২ কোটি টাকা)।

    ব্রেগেইট গ্র্যান্ড কমপ্লিকেশন মেরি অন্টোইনেট

    এই ঘড়িটি ফরাসি রানি মেরি অন্টোইনেটের জন্য তার এক অনুরাগী তৈরি করা শুরু করেছিলেন। এটি তৈরি করতে ৪০ বছর সময় লেগেছিল এবং ঘড়িটি শেষ হওয়ার আগেই রানির মৃত্যুদণ্ড কার্যকর হয়।

    ১৮২৭ সালে তৈরি এই স্বর্ণে মোড়ানো ঘড়িটিতে চিরস্থায়ী ক্যালেন্ডার এবং থার্মোমিটারের মতো উন্নত বৈশিষ্ট্য ছিল, যা সেই সময়ে ছিল অবিশ্বাস্য। এর ঐতিহাসিক গুরুত্বের কারণে এটির জনপ্রিয়তা অনেক। এর দাম ৩০ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩৬০ কোটি টাকা)।

    জেজের লোকুত্র জুয়াইরি ১০১ মনচেট

    রানি দ্বিতীয় এলিজাবেথের রাজত্বের হীরকজয়ন্তী উপলক্ষে জেজের লোকুত্র ব্র্যান্ড এই ঘড়িটি তৈরি করে। এটি সাদা সোনা দিয়ে তৈরি এবং এর নকশায় ৫৭৭টি হীরা ব্যবহার করা হয়েছে, যা এর আভিজাত্যকে অন্য স্তরে নিয়ে গেছে।

    ২০১২ সালে তৈরি এই ঘড়িটির দাম ২৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩১২ কোটি টাকা)।

    পাতেক ফিলিপ হেনরি গ্রেভস সুপার কমপ্লিকেশন

    ১৯৩৩ সালে মার্কিন ব্যাংক কর্মকর্তা হেনরি গ্রেভসের জন্য তৈরি করা এই সোনার পকেট ঘড়িটি তৈরি করতে সাত বছর সময় লেগেছিল।

    সেই সময়ে এটি ছিল অত্যন্ত জটিল একটি ঘড়ি, যেখানে একটি ক্যালেন্ডার, মিনিট রিপিটার এবং সূর্যোদয়-সূর্যাস্তের মতো বিস্তারিত বৈশিষ্ট্য ছিল।

    এর দাম ২৬ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩১২ কোটি টাকা)।

    শোপার্ড ২০১ ক্যারেট

    এই ঘড়িটিতে মোট ২০১ ক্যারেটের ৮৭৪টি চমকপ্রদ হীরা খচিত আছে। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো, একটি স্প্রিং-লোড পদ্ধতি, যা চাপ দিলে তিনটি হৃদয় আকৃতির হীরা (১৫ ক্যারেট গোলাপি, ১২ ক্যারেট নীল এবং ১১ ক্যারেট সাদা) ফুলের পাপড়ির মতো ফুটে ওঠে।

    ২০০০ সালে তৈরি এই সুইস ঘড়িটির দাম ২৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ৩০০ কোটি টাকা)।

    রোলেক্স পল নিউম্যান ডেটোনা রেফ. ৬২৩৯

    অভিনেতা পল নিউম্যানের জন্য তার স্ত্রী জোয়ান উডওয়ার্ড ১৯৬৮ সালে এই ঘড়িটি তৈরি করান। ঘড়িটিতে খোদাই করা ছিল, ‘ড্রাইভ কেয়ারফুলি মি’। ২০১৭ সালে নিলামে এটি মাত্র ১২ মিনিটের মধ্যে বিক্রি হয়ে যায়।

    স্টেইনলেস ইস্পাত দিয়ে তৈরি এই ঘড়িটির দাম ১৮.৭ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ২২৪ কোটি ৪০ লাখ টাকা)।

    জ্যাকব অ্যান্ড কোং বিলিয়নেয়ার ওয়াচ

    এই ঘড়িটি তার নামের মতোই চমকপ্রদ। এতে ১৮৯ ক্যারেটের আকোশা হীরা খচিত আছে। এর ব্রেসলেট এবং ডায়াল উভয়েই ১৮ ক্যারেট সোনা এবং ১৬৭টি উপাদান ও ১৮টি রত্ন দিয়ে তৈরি।

    ২০১৫ সালে তৈরি এই ঘড়িটির দাম ১৮ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ২১৬ কোটি টাকা)।

    পাতেক ফিলিপ স্টেইনলেস স্টিল রেফ. ১৫১৮

    এই ঘড়িটি পাতেক ফিলিপ কোম্পানির জন্য একটি গুরুত্বপূর্ণ মডেল। এটি উচ্চ গ্রেডের স্টেইনলেস ইস্পাত দিয়ে তৈরি এবং এর অনন্য খোলসের জন্য বিখ্যাত। এটি ঐতিহ্য ও উদ্ভাবনের এক দারুণ সমন্বয়।

    এই ঘড়িটির দাম ১২ মিলিয়ন ডলার (বাংলাদেশি টাকায় ১৪৪ কোটি টাকা)।

    Advertisement for African All Media List
    আধুনিক যুগ আভিজাত্য ঘড়ি দামি ধনী ব্যক্তিরা ফ্যাশন বিশ্ব
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মার পদত্যাগ
    পরের কন্টেন্ট আশ্রয়প্রার্থীদের সামরিক ঘাঁটিতে রাখার পরিকল্পনায় ব্রিটিশ সরকার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...