
আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা খরচে তিন থেকে ছয় মাস মেয়াদি রিসার্চ ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে জাপানের ওকিনাওয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (ওআইএসটি)।
বাংলাদেশসহ অন্যান্য দেশের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
এটি একটি প্রতিযোগিতামূলক ইন্টার্নশিপ। গবেষণার বিষয়বস্তু, শিক্ষাগত যোগ্যতা ও মেধার ভিত্তিতে এই ইন্টার্নশিপ দেওয়া হয়। ২০২৬ সালের ১ এপ্রিল শুরু হয়ে এই ইন্টার্নশিপ চলবে ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।
সুযোগ-সুবিধা—
- প্রতি কর্মদিবসে ২,৪০০ জাপানি ইয়েন (বাংলাদেশি টাকায় প্রায় ১ হাজার ৮৫৫ টাকা) দেবে।
- বিমানে আসা-যাওয়ার খরচ দেবে।
- ফ্রি ভিসা-সাপোর্ট সুবিধা দেবে।
- আবাসন ব্যবস্থা থাকবে।
আবেদনের যোগ্যতা—
- যে কোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবেন।
- স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
- ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র—
- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি।
- ৪০০ শব্দের একটি স্টেটমেন্ট অব পারপাজ।
- সুপারিশ লেটার।
- অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট।
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদনের শেষ তারিখ:
আগামী ১৫ অক্টোবর ২০২৫।

