Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক আজ
    বিশ্বজুড়ে August 15, 2025

    আলাস্কায় ট্রাম্প-পুতিন বৈঠক আজ

    বিশ্বজুড়ে August 15, 20254 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ট্রাম্প-পুতিন
    বার্তাবাংলা ডেস্ক »

    ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে বৈঠক হতে যাচ্ছে আলাস্কায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আলাস্কার সবচেয়ে বড় শহর অ্যাঙ্কোরেজে শুক্রবার (১৫ আগস্ট) এই বৈঠকে বসবেন।

    ট্রাম্প-পুতিন

    ছয় বছর পর প্রথমবারের মতো ট্রাম্প ও পুতিন মুখোমুখি হতে যাচ্ছেন। তাদের এই বৈঠককে সামনে রেখে বড় যে প্রশ্নটা সামনে আসছে তা হলো— এই বৈঠকের মাধ্যমে শান্তি আসবে ইউক্রেনে?

    শুক্রবার এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, ট্রাম্প তার অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি — ইউক্রেন যুদ্ধের অবসান — বাস্তবায়নের চেষ্টা করছেন। নিজেকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে তুলে ধরা ট্রাম্প আশা করছেন, পুতিনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে যুদ্ধবিরতির ক্ষেত্রে এমন এক অগ্রগতি আনতে পারবেন, যেখানে অন্যরা ব্যর্থ হয়েছেন।

    তবে বৈঠকের একদিন আগে বৃহস্পতিবার তিনি স্বীকার করেন, বৈঠক সফল হওয়ার সম্ভাবনা তিনি মাত্র “২৫ শতাংশ” দেখছেন। অর্থাৎ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকটি সফল হবে না, এমন ২৫ শতাংশ ঝুঁকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    ফক্স নিউজ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ভ্লাদিমির পুতিনের সাথে তার সাক্ষাৎ ইউক্রেনের সঙ্গে দ্বিতীয় বৈঠকের সূচনা করতে পারে। যেখানে ইউক্রেনীয় নেতা জেলেনস্কির উপস্থিত থাকারও ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

    ইউক্রেন এবং রাশিয়ান অঞ্চল সম্পর্কে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, কিয়েভ ও মস্কোর মধ্যে সীমানা নিয়ে “লেনদেনের” বিষয়টি থাকতে হবে। অবশ্য ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আমন্ত্রণ জানানো হয়নি। তিনি সতর্ক করে বলেছেন, তার অনুপস্থিতিতে গৃহীত যেকোনো সিদ্ধান্ত অর্থহীন হবে।

    বিবিসি বলছে, গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে উচ্চপর্যায়ের বৈঠকের তেমন কোনো চিহ্ন নেই, কেবল আন্তর্জাতিক গণমাধ্যমের উপস্থিতি ছাড়া। সাংবাদিকরা এ সময়ের পর্যটন মৌসুমে যুক্তরাষ্ট্রের “লোয়ার ৪৮” অঙ্গরাজ্য থেকে আসা ভ্রমণকারীদের সঙ্গে একই হোটেলে ও কফিশপে মিশে যাচ্ছেন।

    নিরাপত্তা উদ্বেগ ও সময়ের সীমাবদ্ধতার কারণে ট্রাম্প ও পুতিনের মধ্যে শুক্রবারের এই বৈঠকটি হবে নিকটবর্তী এক মার্কিন সামরিক ঘাঁটিতে। পুরো বৈঠক কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হওয়ার কথা। এই সম্মেলন হচ্ছে ট্রাম্পের রাশিয়াকে যুদ্ধবিরতির সময়সীমা দেওয়ার ঠিক এক সপ্তাহ পর। এই সময়সীমা শেষে কঠোর নতুন নিষেধাজ্ঞার হুমকিও দেওয়া রয়েছে।

    অবশ্য কিয়েভ ও মস্কোর মধ্যে যুদ্ধ শেষ করার সম্ভাবনা খুবই ক্ষীণ, কারণ ২০২২ সালে রাশিয়ার পূর্ণমাত্রার আগ্রাসনের পর থেকে উভয়পক্ষ রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে আছে। ট্রাম্প আসলেই রাশিয়ার সঙ্গে ব্যবসা করা দেশগুলোতে নিষেধাজ্ঞা দেবেন কিনা তা নিয়েও সন্দেহ ছিল— কারণ এতে চীনের সঙ্গে তীব্র বাণিজ্যযুদ্ধ শুরু হতো। তবে তিনি রুশ তেল কেনার জন্য ভারতকে দ্বিতীয় দফায় শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।

    ট্রাম্প-পুতিন বৈঠকের ঘোষণায় কার্যত নিষেধাজ্ঞার সময়সীমা থেমে গেছে, ফলে উভয় পক্ষের কাছে কৌশল ঠিক করার অতিরিক্ত সময় মিলেছে। সপ্তাহজুড়ে মার্কিন অবস্থান আশাবাদী থেকে সতর্ক, আবার কখনও কঠোর ভঙ্গিতে দোল খেয়েছে। সবচেয়ে কঠোর অবস্থান দেখা গেছে বুধবার ইউরোপীয় নেতাদের সঙ্গে ফোনালাপের পর, যেখানে ট্রাম্প বলেছেন, যুদ্ধ বন্ধে পুতিন রাজি না হলে “খুব কঠোর পরিণতি” ভোগ করতে হবে।

    অন্যদিকে ট্রাম্পের ‘অঞ্চল বিনিময়’ বিষয়ক মন্তব্য ও হোয়াইট হাউসের ‘(পুতিনের কথা) শোনার বৈঠক’ হিসেবে বিষয়টি উপস্থাপনা কিয়েভকে শঙ্কিত করেছে। রাশিয়া এ বিষয়ে নীরব থেকেছে, দেশটি কেবল পুনরায় তাদের অবস্থান জানিয়ে বলেছে, যুদ্ধ শেষ হবে তখনই যখন তারা দখলকৃত ইউক্রেনীয় অঞ্চল — দোনেৎস্ক, লুহানস্ক (ডনবাস), খেরসন ও জাপোরিঝঝিয়া — সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেবে এবং কিয়েভ অস্ত্রশূন্য হয়ে ন্যাটোতে যোগ না দেওয়ার প্রতিশ্রুতি দেবে।

    ট্রাম্প বিশ্বাস করেন, পুতিনের সঙ্গে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক হয়তো সমাধানের পথ খুলে দিতে পারে এবং তাকে বৈশ্বিক শান্তিদূত হিসেবে আরও শক্ত অবস্থানে দাঁড় করাবে। যুক্তরাষ্ট্রে তার সমর্থকরা যুদ্ধ দ্রুত শেষ করে ব্যয়বহুল বৈদেশিক সংঘাত থেকে দেশকে সরিয়ে আনার প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে চান।

    বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, তিনি ব্যবসায়িক অভিজ্ঞতার ভিত্তিতে প্রথম দুই মিনিটেই বুঝে যাবেন চুক্তি সম্ভব কি না। ইউরোপীয় দেশগুলো এই আলোচনায় বাইরে থাকলেও বুধবার ট্রাম্পের সঙ্গে আলাপের পর তারা কিছুটা আশাবাদী হয়েছে যে তিনি তাদের স্বার্থ রক্ষা করবেন।

    তবে ইউক্রেন সরাসরি আলোচনায় নেই। ট্রাম্পের ‘অঞ্চল বিনিময়’ মন্তব্যের পর জেলেনস্কি স্পষ্ট করে দিয়েছেন, “আমরা ডনবাস ছাড়ব না। এই অঞ্চল অবৈধভাবে দখল করা হয়েছে এবং এটি রাশিয়ার জন্য ভবিষ্যতের আক্রমণের দরজা খুলে দেবে।”

    তিনি আশঙ্কা প্রকাশ করেছেন, কোনো ছাড় দিলে রাশিয়া আবার আক্রমণ চালাবে।

    ট্রাম্প যদিও বৈঠকের পরপরই জেলেনস্কিকে আপডেট দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং শিগগিরই একটি ত্রিপক্ষীয় বৈঠকের ইঙ্গিত দিয়েছেন, তবে পুতিন এতে আগ্রহী হবেন কিনা তা অনিশ্চিত। বিশ্লেষক তাতিয়ানা স্তানোভায়ার মতে, পুতিনের মূল লক্ষ্য ইউক্রেনের ‘ভূরাজনৈতিক নিরপেক্ষতা’ নিশ্চিত করা এবং তিনি তা অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ।

    সব মিলিয়ে আলাস্কার এই বৈঠক উভয় নেতাকে একই টেবিলে বসাবে ঠিকই, কিন্তু প্রকৃত সমঝোতা খুঁজে পাওয়া অনেক কঠিন হতে পারে।

    Advertisement for African All Media List
    আলাস্কা ইউক্রেন যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র রাশিয়া রুশ প্রেসিডেন্ট
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ফুটবল খেলছে কৃত্রিম বুদ্ধিমত্তার রোবট
    পরের কন্টেন্ট কিডনিতে পাথর প্রতিরোধে এড়িয়ে চলুন এই অভ্যাসগুলো থেকে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...