Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা
    • বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ
    • জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 
    • মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান
    • মনের মানুষ ও অচিন পাখির সন্ধানে : লালন শাহের জীবন ও সর্বজনীন দর্শন
    • বাংলার নকশি কাঁথা : সুঁই-সুতায় আঁকা নারীর মনস্তত্ত্ব
    • মীরজাফরের বিশ্বাসঘাতকতা ও নবাব সিরাজউদ্দৌলার পতন: বন্দিত্ব ও করুণ মৃত্যুর ইতিহাস
    • গ্রামের রান্না কেন এতো ভালো লাগে? এই স্বাদের রহস্য কী
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » গোপনে হাজার হাজার আফগান নাগরিককে যুক্তরাজ্যে পুনর্বাসন
    বিশ্বজুড়ে July 16, 2025

    গোপনে হাজার হাজার আফগান নাগরিককে যুক্তরাজ্যে পুনর্বাসন

    বিশ্বজুড়ে July 16, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    আফগান নাগরিক
    বার্তাবাংলা ডেস্ক »

    যুক্তরাজ্যের এক উচ্চপদস্থ কর্মকর্তার ভুলে ৩৩ হাজারেরও বেশি আফগান নাগরিকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়ে যাওয়ার পর, তালেবানের প্রতিশোধের ঝুঁকি থেকে বাঁচাতে গোপনে তাদের সবাইকে ব্রিটেনে পুনর্বাসন করা একটি পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ব্রিটিশ আদালতের নথিপত্রে এমন তথ্য প্রকাশ পেয়েছে।

    আফগান নাগরিক

    লন্ডনের হাই কোর্টের একজন বিচারক ২০২৪ সালের মে মাসে একটি রায়ে জানান, ব্রিটেনকে প্রায় ২০,০০০ মানুষকে পুনর্বাসনের প্রস্তাব দিতে হতে পারে, যাতে ‘কয়েক বিলিয়ন পাউন্ড’ ব্যয় হতে পারে। এই রায়টি মঙ্গলবার (১৫ জুলাই) জনসমক্ষে প্রকাশ করা হয়।

    বর্তমান প্রতিরক্ষা মন্ত্রী জন হেলি পার্লামেন্টে জানান, আফগান রেসপন্স রুট নামে পরিচিত এই কর্মসূচির আওতায় এখন পর্যন্ত প্রায় ৪,৫০০ ক্ষতিগ্রস্ত ব্যক্তি ব্রিটেনে আনা হয়েছে অথবা যাত্রাপথে রয়েছেন, যাতে ব্যয় হবে প্রায় ৪০০ মিলিয়ন পাউন্ড।

    তথ্য ফাঁসের শিকার ব্যক্তিদের পক্ষ থেকে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

    মঙ্গলবার প্রকাশিত প্রতিরক্ষা মন্ত্রণালয় কমিশনকৃত পর্যালোচনার সারাংশে জানানো হয়, ২০২৪ সালের মে মাস পর্যন্ত এই তথ্য ফাঁসের কারণে ক্ষতিগ্রস্ত ১৬,০০০-এরও বেশি ব্যক্তিকে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।

    এই ফাঁস হওয়া তথ্যে এমনসব আফগান নাগরিকদের নাম অন্তর্ভুক্ত ছিল, যারা ব্রিটিশ বাহিনীকে আফগানিস্তানে সহায়তা করেছিলেন। ২০২১ সালে বিশৃঙ্খল পরিস্থিতিতে আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সেনা প্রত্যাহার করে নেওয়ার সময় তাদের অনেকেই ঝুঁকির মধ্যে পড়েন।

    ২০২২ সালের শুরুতে অনিচ্ছাকৃতভাবে ফাঁস হওয়া তথ্যকে জনসমক্ষে প্রকাশ করা থেকে বিরত থাকতে ২০২৩ সালে এই বিষয়ে একটি আইনি আদেশ জারি করা হয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় আদালতে যুক্তি দেখিয়েছিল যে এই তথ্য প্রকাশিত হলে তালেবানের হাতে ওই ব্যক্তিরা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুরুতর সহিংসতার শিকার হতে পারেন। তবে তথ্যের একাংশ ২০২৩ সালের আগস্টে ফেসবুকে প্রকাশ পায়।

    ফাঁস হওয়া তথ্যের মধ্যে প্রায় ১৯,০০০ আফগান নাগরিক এবং তাদের পরিবারের ব্যক্তিগত তথ্য ছিল, যারা ব্রিটেনে পুনর্বাসনের জন্য আবেদন করেছিলেন।

    এই ঘটনার পর সাবেক কনজারভেটিভ সরকার আদালতের মাধ্যমে ইনজাংশন আদায় করে। কিন্তু ২০২৫ সালের জুলাইয়ে নির্বাচিত কেয়ার স্টারমারের নেতৃত্বাধীন মধ্য-বামপন্থী সরকার একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা শুরু করে, যেখানে ইনজাংশন, ডেটা লিক এবং পুনর্বাসন কর্মসূচির কার্যকারিতা বিশ্লেষণ করা হয়। পর্যালোচনার ফলাফলে বলা হয়, আফগানিস্তান এখনও বিপজ্জনক হলেও তালেবানের পক্ষ থেকে পরিকল্পিতভাবে প্রতিশোধমূলক অভিযান চালানোর নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

    মন্ত্রী হেলি বলেন, আফগান রেসপন্স রুট এখন বন্ধ করে দেয়া হয়েছে এবং তিনি দুঃখ প্রকাশ করে বলেন, এই ডেটা ফাঁস কখনোই ঘটার কথা ছিল না।

    এছাড়া অন্যান্য পুনর্বাসন কর্মসূচির আওতায় আরও প্রায় ৩৬,০০০ আফগান নাগরিককে ইতোমধ্যে যুক্তরাজ্যে পুনর্বাসন করা হয়েছে।

    উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন তথাকথিত “সন্ত্রাসবিরোধী যুদ্ধ”-এর অংশ হিসেবে ব্রিটিশ বাহিনী আফগানিস্তানে মোতায়েন করা হয়েছিল। এক পর্যায়ে ব্রিটেন সেখানে প্রায় ১০,০০০ সৈন্য মোতায়েন করেছিল।

    সূত্র: আল জাজিরা

    Advertisement for African All Media List
    আফগান নাগরিক নথিপত্র পাউন্ড পুনর্বাসন ব্রিটিশ আদালত যুক্তরাজ্যে লন্ডনের হাই কোর্ট হাজার হাজার
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট গোপালগঞ্জে ১৪৪ ধারা জারি : ৪ প্লাটুন বিজিবি মোতায়েন
    পরের কন্টেন্ট পৃথিবী তার স্বাভাবিক গতির চেয়ে দ্রুত ঘুরছে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    বিশ্বজুড়ে

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    খেলা

    প্রেমিকার সঙ্গে বিশ্বকাপ দেখতে গিয়ে সমালোচনায় ট্রুডো

    বিশ্বজুড়ে

    এক রাজপুত্রের খুন থেকে কীভাবে জ্বলে উঠেছিল প্রথম বিশ্বযুদ্ধের আগুন!

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    July 7, 2026

    মানব সভ্যতার ক্রমবিকাশ : আদিম গুহাবাস থেকে আধুনিক মহাকাশ যুগের অবিশ্বাস্য যাত্রা

    July 6, 2026

    বাংলাদেশের উপজাতীয় সংস্কৃতি : বৈচিত্র্য, প্রথা ও জীবনযাত্রার এক অনন্য কোলাজ

    July 2, 2026

    জন্মহার বাড়াতে বেতনসহ বাড়তি ছুটি দেবে ফ্রান্স 

    June 26, 2026

    মদ্যপ বরের গলায় মালা দিতে অস্বীকৃতি: বিয়ে ভেঙে সম্মাননা পেলেন সাহসী মুসকান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    July 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    25262728293031
    « Jun    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...