Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    • তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন
    • গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত
    • প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » জার্মানিতে আশ্রয় আবেদন প্রায় অর্ধেক কমেছে
    বিশ্বজুড়ে July 8, 2025

    জার্মানিতে আশ্রয় আবেদন প্রায় অর্ধেক কমেছে

    বিশ্বজুড়ে July 8, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    germaney
    বার্তাবাংলা ডেস্ক »

    চলতি বছরের প্রথম ছয় মাসে জার্মানিতে আশ্রয় আবেদনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে বলে জানিয়েছে দেশটির অভিবাসন ও শরণার্থী বিষয়ক সংস্থা বিএএমএফ।

    germaney

    সংস্থাটি বলেছে, এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৬১ হাজার ৩৩৬ জন আশ্রয়প্রার্থী প্রথমবারের মতো জার্মানিতে সুরক্ষা চেয়ে আবেদন করেছেন। যা গত বছরের একই সময়ের তুলনায় ৫০ শতাংশ কম।

    দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে জার্মান বার্তা সংস্থা ডিপিএ বলেছে, ‘‘এ বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে ৭২ হাজার ৮১৮টি আনুষ্ঠানিক আশ্রয় আবেদন জমা পড়েছে। যার মধ্যে ৬১ হাজার ৩৩৬টি প্রাথমিক আবেদন এবং ১১ হাজার ৪৮২টি দ্বিতীয় পর্যায়ের বা আপিল আবেদন ছিল।’’

    ওই মুখপাত্র বলেন, ‘‘এবার গত বছরের একই সময়ের তুলনায় আবেদন ৪৪ দশমিক ৯ ভাগ কমেছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এক লাখ ৩২ হাজার ২০১টি আশ্রয় আবেদন জমা পড়েছিল।’’

    জার্মান স্থলপথে সীমান্ত তল্লাশির পাশাপাশি অভিবাসন নিয়ন্ত্রণে বলকান রাজ্যগুলোর নেওয়া পদক্ষেপের কারণে আশ্রয় আবেদনের সংখ্যা কমেছে বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও গত বছরের ডিসেম্বরে সিরিয়ায় দীর্ঘদিনের স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনও আশ্রয় আবেদন কম হওয়ার একটি কারণ হিসাবে দেখা হচ্ছে। বছরের পর বছর ধরে, জার্মানিতে আশ্রয়প্রার্থীদের মধ্যে সিরিয়ার নাগরিকরাই এগিয়ে ছিলেন।

    ২০২৫ সালের প্রথমার্ধে প্রথমবারের মতো আশ্রয় আবেদন করা আশ্রয়প্রার্থীদের মধ্যে সিরীয়দের টপকে এক নম্বরে উঠে এসেছেন আফগানরা। ১৫ হাজার ১৮১ জন আফগান আশ্রয় চেয়ে আবেদন করেছেন। আর সিরীয়দের সংখ্যা ছিল ১৫ হাজার ১২৭ জন।

    তুরস্ক সরকার বলেছে, ৯ ডিসেম্বর থেকে জুনের মাঝামাঝি সময়ের মধ্যে দুই লাখ ৭৩ হাজারেরও বেশি সিরীয় স্বেচ্ছায় তুরস্ক থেকে নিজ দেশে ফিরে গেছেন। প্রয়োজনীয় কাগজপত্র নেই এমন অভিবাসীদের ঠেকাতে ২০২৩ সাল থেকে সীমান্ত নিয়ন্ত্রণ শুরু করে জার্মানি। গত মে মাস থেকে সেই তল্লাশি আরও জোরাল হয়েছে। এসপিডির সঙ্গে জোট করে ক্ষমতায় আসা সিডিইউ-সিএসইউ সরকার সীমান্তে আসা আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

    বিষয়সূচি
    1. সীমান্ত থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর বিরুদ্ধে মামলা
    2. আদালতের রায়ে যা বলা হয়েছে
    3. অনড় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

    সীমান্ত থেকে অভিবাসীদের ফেরত পাঠানোর বিরুদ্ধে মামলা

    জার্মান স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দিতে বর্তমান সরকার যে সিদ্ধান্ত নিয়েছে, তার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে। রোববার জার্মান ম্যাগাজিন স্টেয়ার্ন এই তথ্য জানিয়েছে।

    এর আগে, বার্লিনের একটি প্রশাসনিক আদালত সরকারের এই নীতিকে ‘বেআইনি’ বলে রায় দিয়েছেন।

    আদালতের রায়ে যা বলা হয়েছে

    গত ৯ মে পোল্যান্ড হয়ে জার্মানির পূর্বাঞ্চলীয় একটি রেলস্টেশনে আসেন সোমালিয়ার তিন নাগরিক। সেখান থেকেই তাদের পোল্যান্ডে ফেরত পাঠানো হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মানির রাজধানী বার্লিনের প্রশাসনিক আদালত বলেছেন, আশ্রয়প্রার্থীদের এভাবে ফিরিয়ে দেওয়া আইন বর্হিভূত।

    আদালত বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন পদ্ধতি অনুসরণ না করে সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো অবৈধ।

    ‘‘জার্মান ভূখণ্ডের কোনও সীমান্তে আশ্রয় চাওয়া কোনও ব্যক্তিকে’’ ডাবলিন পদ্ধতি অনুযায়ী তার আশ্রয় আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব কোন দেশের তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ‘‘ফেরত পাঠানোর নিয়ম নেই’’ বলে জানিয়েছেন জার্মান আদালত।

    আদালতের এমন রায়ের পরও সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার নীতি অব্যাহত রেখেছে রক্ষণশীলদের নেতৃত্বাধীন জার্মান সরকার। এর মাঝেই দেশটির সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে আরও তিনটি মামলা দায়ের করা হয়েছে।

    জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের জন্য এটাকে একটা বড় ধাক্কা হিসাবে দেখা হচ্ছে। কারণ, অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন তিনি ও তার দল। মে মাসে দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি আরোপ এবং সীমান্তে আসা আশ্রয়প্রার্থীদের সেখান থেকেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

    অনড় জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী

    জার্মান স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডোব্রিন্ট বলেন, ৭২ ধারা প্রয়োগে অর্থাৎ সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্তের পক্ষে আরও যুক্তি তুলে ধরা হবে। ইউরোপীয় ইউনিয়নের আইন অনুযায়ী, এটি এমন একটি ধারা যার অধীনে জরুরি পরিস্থিতিতে আশ্রয়প্রার্থীদের প্রত্যাখ্যানের সুযোগ রয়েছে।

    ফুংকে মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোব্রিন্ট বলেন, ‘‘আমরা পর্যাপ্ত যুক্তি উপস্থাপন করব। তবে এ বিষয়টি নিয়ে ইউরোপীয় বিচার আদালতের সিদ্ধান্ত নেওয়া উচিত।’’

    তিনি বলেন, ‘‘আমি নিশ্চিত, আমাদের পদক্ষেপগুলো ইউরোপীয় আইনের সঙ্গে সঙ্গতিপূর্ণ।’’

    ইউরোপীয় অভিবাসন নীতি কঠোর করার ক্ষেত্রে সম্মিলিত পদক্ষেপ নিতে চায় জার্মান সরকার। এ জন্য স্বরাষ্ট্রমন্ত্রী ডোব্রিন্ট প্রতিবেশী দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করতে চান। আগামী ১৮ জুলাই জার্মানিতে প্রতিবেশী কয়েকটি দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের নিয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    সূত্র: ইনফোমাইগ্রেন্টস।

    Advertisement for African All Media List
    অর্ধেক আশ্রয় আবেদন কমেছে জার্মানি
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক নির্ধারণ ট্রাম্পের
    পরের কন্টেন্ট হাসপাতালে ভর্তি লালন শিল্পী ফরিদা পারভিন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    অর্থনীতি

    যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 18, 2026

    ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি

    May 12, 2026

    তীব্র গরমে ডায়াবেটিক রোগীর জীবনযাপন : সুস্থ থাকার সহজ গাইডলাইন

    May 11, 2026

    গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না : উচ্চ আদালত

    May 9, 2026

    প্রথম দেখায় সম্পর্ক তৈরির ‘গোপন উপাদান’ কোনটি? 

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...