Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » জাপানে উচ্চশিক্ষা: যেসব পরীক্ষা দিতে হবে
    বিদেশে উচ্চশিক্ষা July 7, 2025

    জাপানে উচ্চশিক্ষা: যেসব পরীক্ষা দিতে হবে

    বিদেশে উচ্চশিক্ষা July 7, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    Higher Education In Japan
    তুলি আক্তার »

    জাপান। পূর্ব এশিয়ার এই দেশটি বিশ্বমানের প্রযুক্তি, উন্নত গবেষণা সুবিধা এবং নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের জন্য অন্যতম। বর্তমান সময়ে জাপান সারা বিশ্বের শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে। বর্তমানে বিশ্বের ১৭০টির বেশি দেশের প্রায় ২ লাখ ২০ হাজার শিক্ষার্থী দেশটিতে পড়াশোনা করছেন।

    Higher Education In Japan

    তবে আজ চুলন জেনে নেয়া যাক জাপানে উচ্চশিক্ষায় যেতে হলে সেসব পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

    বিষয়সূচি
    1. জাপান কেন যাবেন :
    2. জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো হলো :
    3. প্রয়োজনীয় পরীক্ষা :
    4. ১. ইজেইউ পরীক্ষা
    5. ২. জেএলপিটি পরীক্ষা
    6. ৩. ইউনিফাইড/কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা
    7. ৪. ইংরেজিতে দক্ষতার পরীক্ষা
    8. দরকারি পরামর্শ :

    জাপান কেন যাবেন :

    • উন্নত শিক্ষা ও গবেষণা পরিবেশ।
    • নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপন ব্যবস্থা।
    • বিশ্বসেরা গণপরিবহন ও স্বাস্থ্যসেবা।
    • তুলনামূলকভাবে কম খরচে মানসম্মত জীবনযাপন।
    • প্রযুক্তিনির্ভর আধুনিক ক্যাম্পাস ও সুযোগ-সুবিধা।

    জাপানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো হলো :

    • তোহকু বিশ্ববিদ্যালয়।
    • টোকিও বিশ্ববিদ্যালয়।
    • ওসাকা বিশ্ববিদ্যালয়।
    • টোকিও ইনস্টিটিউট অব টেকনোলজি।
    • কিয়োটো বিশ্ববিদ্যালয়।
    • কিউশু বিশ্ববিদ্যালয়।
    • হোক্কাইডো বিশ্ববিদ্যালয়।
    • নাগোয়া বিশ্ববিদ্যালয়।
    • সুকুবা বিশ্ববিদ্যালয়।
    • ইন্টারন্যাশনাল ক্রিস্টিয়ান ইউনিভার্সিটি।

    প্রয়োজনীয় পরীক্ষা :

    জাপানে পড়াশোনা করতে ইচ্ছুক শিক্ষার্থীদের এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট-ইজেইউ, জাপানি ভাষার দক্ষতা পরীক্ষা-জেএলপিটি, ইউনিফাইড/কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষাসহ কয়েকটি পরীক্ষার মধ্যে একটি দিতে হয়।

    ১. ইজেইউ পরীক্ষা

    জাপানের বিশ্ববিদ্যালয়গুলোয় আন্ডারগ্র্যাজুয়েটে অধ্যয়ন করতে চাইলে শিক্ষার্থীদের ‘এক্সামিনেশন ফর জাপানিজ ইউনিভার্সিটি অ্যাডমিশন ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্ট-ইজেইউ’ পরীক্ষা দিতে হয়। এটি আন্ডারগ্র্যাজুয়েটে অধ্যয়নের অন্যতম একটি পরীক্ষার পদ্ধতি। বিজ্ঞানের প্রাথমিক অ্যাকাডেমিক জ্ঞান, জাপান, বিশ্ব এবং গণিতের জ্ঞান পরিমাপের জন্য এ পরীক্ষা দিতে হয়। এ পরীক্ষা বছরে দুবার হয়। পরীক্ষায় পাওয়া স্কোরের মেয়াদ থাকে দুই বছর।

    জাপানের মোট ৪৭৯টি বিশ্ববিদ্যালয়ে কেউ পড়তে চাইলে আবেদনের ইজেইউ স্কোর জমা দিতে বলে। প্রতিবছর জুন ও নভেম্বরে এ পরীক্ষা হয়। ভারতের নয়াদিল্লিসহ বিশ্বের বিভিন্ন দেশে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়।

    ২. জেএলপিটি পরীক্ষা

    জেএলপিটি দেশটিতে ভর্তির জন্য আবেদনকারী বিদেশি শিক্ষার্থীদের জাপানি ভাষার দক্ষতা পরিমাপের একটি পরীক্ষা। জাপানি ভাষার অক্ষর, শব্দভান্ডার ও ব্যাকরণ সম্পর্কে আবেদনকারী কতটা জানেন এবং এ ভাষায় যোগাযোগের জ্ঞান তাদের কতটা, সেটা যাচাই করা হয় এ পরীক্ষায়। এ পরীক্ষা প্রতিবছরের জুলাই ও ডিসেম্বরে অনুষ্ঠিত হয়। জাপান ছাড়াও পরীক্ষাটি বিশ্বের ৯৬টি দেশে অনুষ্ঠিত হয়।

    ৩. ইউনিফাইড/কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স পরীক্ষা

    এ পরীক্ষা জাপানি শিক্ষার্থীদের জন্য। স্নাতক স্তরে দেশটির জাতীয় বিশ্ববিদ্যালয় এবং কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়তে চাইলে শিক্ষার্থীদের এ পরীক্ষা দিতে হয়। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের এ পরীক্ষা দিতে হয় না। কিন্তু কিছু প্রোগ্রামে প্রধানত মেডিকেল ও ডেন্টাল কোর্সে ভর্তির জন্য এটির প্রয়োজন হতে পারে।

    ৪. ইংরেজিতে দক্ষতার পরীক্ষা

    বেশির ভাগ জাপানি বিশ্ববিদ্যালয়ে আবেদনের জন্য ইংরেজি দক্ষতার প্রমাণ প্রয়োজন। শিক্ষার্থীদের টোয়েফল, আইইএলটিএস, টোইক বা আইকেনের স্কোর জমা দিতে হতে পারে।

    দরকারি পরামর্শ :

    • ভর্তির প্রস্তুতি শুরু করার আগেই, পছন্দের বিশ্ববিদ্যালয়ের সরকারি ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট প্রোগ্রামে ভর্তির যোগ্যতা, প্রয়োজনীয় পরীক্ষাসমূহ এবং আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জেনে নেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সময়মতো সঠিক প্রস্তুতি নেওয়া সম্ভব হয়।
    • এ ছাড়াও, ইজেইউ ও জেএলপিটি পরীক্ষার ভালো স্কোর শুধু ভর্তির ক্ষেত্রেই নয়, অনেক সময় স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও অতিরিক্ত সুবিধা এনে দেয়। তাই এগুলোর প্রস্তুতিতে গুরুত্ব দেওয়া উচিত।
    Advertisement for African All Media List
    আকর্ষণী জাপান জাপানে উচ্চশিক্ষা প্রযুক্তি বিশ্বের শিক্ষার্থী যেসব পরীক্ষা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট নতুন লক্ষ্যের কথা জানালেন নারী ফুটবলরা
    পরের কন্টেন্ট ইয়েমেনের বন্দর ও বিদ্যুৎকেন্দ্রে ইসরায়েলের হামলা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিদেশে উচ্চশিক্ষা

    ফ্রান্স স্টুডেন্ট ভিসা : কিভাবে পাবেন সহজে জেনে নিন

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বিদেশে উচ্চশিক্ষা

    আয়ারল্যান্ড স্টুডেন্ট ভিসা : সহজে পাওয়ার পূর্ণাঙ্গ গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    কানাডায় উচ্চশিক্ষা : আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কেন এটি সেরা গন্তব্য

    বিদেশে উচ্চশিক্ষা

    জার্মানিতে ইঞ্জিনিয়ারিং পড়ার খরচ : উচ্চশিক্ষা যখন সাধ্যের মধ্যে

    বিদেশে উচ্চশিক্ষা

    স্কলারশিপ নিয়ে কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...