Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে জার্মানি
    বিশ্বজুড়ে June 5, 2025

    সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে জার্মানি

    বিশ্বজুড়ে June 5, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    সীমান্তে আশ্রয়প্রার্থী
    বার্তাবাংলা ডেস্ক »

    জার্মানির একটি প্রশাসনিক আদালত ‘অবৈধ’ বলে রায় দেওয়ার পরও দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎস বলেছেন, সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়া অব্যাহত রাখবে তার সরকার।

    আদালতের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় মঙ্গলবার এ কথা জানিয়েছেন চ্যান্সেলর ম্যার্ৎস।

    সীমান্তে আশ্রয়প্রার্থী
    বিষয়সূচি
    1. কী আছে আদালতের রায়ে?
    2. যা বললেন চ্যান্সেলর
    3. সমালোচনার মুখে সরকার

    কী আছে আদালতের রায়ে?

    গত ৯ মে পোল্যান্ড হয়ে জার্মানির পূর্বাঞ্চলীয় একটি রেলস্টেশনে আসেন সোমালিয়ার তিন নাগরিক। সেখান থেকেই তাদের পোল্যান্ডে ফেরত পাঠানো হয়েছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে জার্মানির রাজধানী বার্লিনের প্রশাসনিক আদালত বলেছে, আশ্রয়প্রার্থীদের এভাবে ফিরিয়ে দেয়া আইন বর্হিভূত।

    আদালত আরও বলেছে, ইউরোপীয় ইউনিয়নের ডাবলিন পদ্ধতি অনুসরণ না করে সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফেরত পাঠানো অবৈধ।

    “জার্মান ভূখণ্ডের কোনো সীমান্তে আশ্রয় চাওয়া ব্যক্তিদের” ডাবলিন পদ্ধতি অনুযায়ী তাদের আশ্রয়ের আবেদন যাচাই-বাছাইয়ের দায়িত্ব কোন দেশের তা নিশ্চিত না হওয়া পর্যন্ত “ফেরত পাঠানোর নিয়ম নেই” বলে জানিয়েছে জার্মান আদালত।

    জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের জন্য এটা একটা বড় ধাক্কা। কারণ, অভিবাসনের ওপর বিধিনিষেধ আরোপের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছেন তিনি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে সীমান্তে কড়াকড়ি আরোপ এবং সীমান্তে আসা আশ্রয়প্রার্থীদের সেখান থেকেই ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন তিনি।

    যা বললেন চ্যান্সেলর

    স্থানীয় সরকারের এক কংগ্রেসে যোগ দিয়ে মঙ্গলবার চ্যান্সেলর ম্যার্ৎস বলেন, এই রায় “সম্ভবত কৌশলগত সুযোগকে আরও সীমিত করে দিয়েছে”। ম্যার্ৎস বলেন, “কিন্তু সুযোগ এখনও আছে। আমরা জানি, আমরা এখনও মানুষকে প্রত্যাখ্যান করতে পারি।”

    তিনি আরও বলেন, “আমরা অবশ্যই ইউরোপীয় আইনের কাঠামোর মধ্যে থেকে এটি করব। আমাদের দেশে জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার জন্য এবং শহর ও পৌরসভার ওপর বোঝা কমানোর জন্যও এটি করব।”

    অভিবাসন জার্মান রাজনীতিতে বহুল আলোচিত। ফলে নতুন করে যারা জার্মানিতে আশ্রয় চাইতে আসছেন তাদের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে ফেব্রুয়ারির পার্লামেন্ট নির্বাচনে। যে কারণেই অতি-ডানপন্থি ও অভিবাসনবিরোধী দল অল্টারনেটিভ ফর জার্মানি (এএফডি) ভোটের হিসাবে দ্বিতীয় অবস্থানে উঠে আসে।

    ২০১৫ সালে ইউরোপমুখী অভিবাসন ঢলের সময় জার্মানিতে “শরণার্থীদের স্বাগত” জানানোর সংস্কৃতি শুরু করেন ম্যার্ৎসের পূর্বসূরী আঙ্গেলা ম্যার্কেল। এরপর দেশটির সবশেষ পার্লামেন্ট নির্বাচনে এ ধরনের বড় পরিবর্তন দেখা গেছে।

    এ বছরের ৬ মে জার্মানির চ্যান্সেলর হিসাবে দায়িত্ব নেন রক্ষণশীল সিডিইউ/সিএসইউ নেতা ফ্রিডরিশ ম্যার্ৎস। দায়িত্ব নেওয়ার পরপরই সীমান্তে কড়া নজরদারি এবং সীমান্ত থেকে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নেয় তার সরকার।

    সমালোচনার মুখে সরকার

    আদালতের রায়ের পর সরকারের সমালোচকেরা আবারও বলছেন, অভিবাসন ইস্যুতে বর্তমান জোট সরকারের পদক্ষেপ কার্যকর নয়। সরকারের সমালোচনা করে বিরোধী দল এএফডির সহপ্রধান অ্যালিস ভাইডেল এক সংবাদ সম্মেলনে বলেছেন, জার্মানির আশ্রয় নীতি মৌলিকভাবে ত্রুটিপূর্ণ।

    তিনি বলেন, “এএফডিকে সরকারে আসতে দিন। আমরা এই ত্রুটিগুলো দূর করে অনিয়মিত অভিবাসীদের দ্রুত ফেরত পাঠাবো।”

    বাম দল ডি লিংকে ম্যার্ৎস সরকারকে সতর্ক করে দিয়েছে বলেছে, “যারা শরণার্থীদের অধিকারকে অবহেলা করে, তারা সবার অধিকারকে বিপন্ন করে।”

    জোট সরকারের অংশ সামাজিক গণতান্ত্রিক দল এসপিডি থেকে বিচারমন্ত্রী নির্বাচিত হওয়া স্টেফানি হুবিশ বলেছেন, আদালতের রায় মানতে হবে। অভিবাসন ইস্যুতে উদারপন্থি হিসাবে পরিচিত রাজনৈতিক দল এসপিডির এই নেতা বলেন, “এটা এখন স্পষ্ট হয়ে গেছে, বিচার বিভাগকে আর বোঝানো সহজ হবে না, এই প্রত্যাখ্যানগুলো বৈধ।”

    জনশৃঙ্খলা ও নিরাপত্তা হুমকির অজুহাতে সীমান্তে আশ্রয়প্রার্থীদের ফিরিয়ে দেওয়ার যে সিদ্ধান্ত সরকার নিয়েছে, আদালতের রায়ে তা কার্যকর করা কঠিন বলেও মনে করেন সমালোচকেরা। ম্যার্ৎস সরকার অবশ্য যুক্তি দিচ্ছে, অনিয়মিত অভিবাসনের কারণে জার্মানির অবকাঠামো এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থায় চাপ তৈরি হয়েছে।

    জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার ডোব্রিন্ডট নতুন অভিবাসন নীতি বাস্তবায়নের দায়িত্বে রয়েছেন। তিনি গত ২ জুন জানিয়েছেন, আদালতের রায়টি সুনির্দিষ্ট একটি মামলার জন্য প্রযোজ্য এবং সরকার নতুন অভিবাসন নীতির প্রয়োগ অব্যাহত রাখবে।

    ডোব্রিন্ডট বলেন, “আমরা পুশব্যাক অব্যাহত রাখবো। আমরা মনে করি আমাদের কাছে এর পক্ষে আইনি যুক্তি রয়েছে।”

    সূত্র: ইনফোমাইগ্রেন্টস

    Advertisement for African All Media List
    আশ্রয়প্রার্থী জার্মানি সীমান্ত
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট কাজু বাদাম দিয়ে খাসির ঝাল
    পরের কন্টেন্ট হাজার হাজার নাগরিকের পাসপোর্ট বাতিল করছে পাকিস্তান

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 28, 2026

    বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ

    April 27, 2026

    টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?

    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...