Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা
    বিশ্বজুড়ে May 31, 2025

    ভারতে ভয়ংকর রূপে ফিরেছে করোনা

    বিশ্বজুড়ে May 31, 20252 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    covid 19
    বার্তাবাংলা ডেস্ক »

    ২০২০ থেকে ২০২২; এই দুই বছর পুরো পৃথিবী স্থবির হয়ে গিয়েছিল করোনা নামের ভয়ংকর এক মহামারিতে। সারাবিশ্বে এ সময়ের মধ্যে ৬৬ লাখেরও বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে ভাইরাসটি। প্রকোপ কমে গেলেও পরবর্তী দুই বছরেও ৪ লাখের বেশি মানুষ মারা গেছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে।

    covid 19

    বিশাল এ প্রাণহানির পর মহামারির ভয়াল সেই স্মৃতি যখন ভুলতে বসেছে পৃথিবীর মানুষ, ঠিক তখনই পাশের দেশ ভারতে আবারও হানা দিয়েছে ভাইরাসটি। দেশটিতে রীতিমতো ভয়ংকর রূপেই ফিরে এসেছে করোনা, মাত্র চার দিনেই ভাইরাসটিতে আক্রান্ত হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষ। শুধু তাই নয়, দেখা মিলেছে ভাইরাসটির চারটি নতুন সাব-ভ্যারিয়েন্টের। খবর এনডিটিভি

    প্রতিবেদন অনুযায়ী, ২৬ মে পর্যন্ত ভারতে মোট ১,০১০ জন আক্রান্ত হওয়ার রেকর্ড করা হলেও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সরকারি তথ্য দেখাচ্ছে যে, ৩০ মে পর্যন্ত আক্রান্তের এই সংখ্যা ২ হাজার ৭১০ জনে পৌঁছে গেছে। অর্থাৎ, চারদিনেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১৭০০ জন।

    ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের রেকর্ড বলছে, আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি কেরালায়। এরপরের অবস্থানেই আছে মহারাষ্ট্র এবং দিল্লি।

    তথ্য অনুসারে, ৩০ মে পর্যন্ত কেরালায় ১ হাজার ১৪৭, মহারাষ্ট্রে ৪২৪, দিল্লিতে ২৯৪, এবং গুজরাটে ২২৩ জন করোনা আক্রান্ত হয়েছেন। এছাড়া, তামিলনাড়ুতে এখন পর্যন্ত ১৪৮, কর্ণাটকে ১৪৮ এবং পশ্চিমবঙ্গে ১১৬ জনের আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

    শুধু তাই নয়, পৃথিবীতে মহামারী হিসেবে আবির্ভূত ভাইরাসটি আবারও ফিরে ধীরে ধীরে গ্রাস করছে ভারতের অন্যান্য রাজ্যও। রাজস্থানে ৫১ জন, উত্তরপ্রদেশে ৪২ জন, পুদুচেরিতে ২৫ জনসহ হরিয়ানা, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গোয়ায়ও করোনাভাইরাসের সংক্রমণ রেকর্ড করা হয়েছে। ওড়িশা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীরেও সংক্রমণের খবর পাওয়া গেছে।

    কেবল সংক্রমণই নয়, মৃত্যুর ঘটনাও ঘটছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে। সরকারি তথ্য অনুযায়ী, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারতজুড়ে কমপক্ষে সাতজনের মৃত্যু হয়েছে করোনার কারণে। এর মধ্যে মহারাষ্ট্র এবং দিল্লিতে মারা যাওয়া দুজনের শরীরে করোনার পাশাপাশি অন্যান্য গুরুতর রোগের অস্তিত্ব পাওয়া গেছে। 

    অবশ্য, ভারতীয় স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছেন, করোনাভাইরাসের সাম্প্রতিক ঘটনাগুলো হালকা প্রকৃতির এবং এতে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

    ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) মহাপরিচালক ড. রাজীব বাহল এ বিষয়ে সতর্ক থাকার প্রয়োজনীয়তার উপর জোর দিয়ে বলেছেন, করোনার নতুন এই রূপটি নিয়ে জনসাধারণের উদ্বিগ্ন হওয়ার দরকার নেই। আমাদের কেবল সতর্ক থাকতে হবে। সরকার এবং সমস্ত সংস্থা, কী ঘটছে তা পর্যবেক্ষণ করছে। আমার মতে, প্রাথমিক সতর্কতা অবলম্বন করা উচিত। আমরা এখনই বর্ধিত সতর্কতার কথা বলছি না।

    Advertisement for African All Media List
    করোনা ভারত
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ‘শেখ হাসিনার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ রোববার’
    পরের কন্টেন্ট বাংলাদেশসহ ১৪ দেশের ‘ব্লক ওয়ার্ক ভিসা’ স্থগিত করেছে সৌদি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    বিশ্বজুড়ে

    খামেনির পর কে? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে যাদের নাম

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...