Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না : রাশেদ খাঁন
    • আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : তারেক রহমান
    • ভারতের বাধায় ব্রিকসের সদস্য হতে পারছে না পাকিস্তান
    • এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!
    • ৩১ বছর পর বিয়ের ছবি প্রকাশ করলেন ওমর সানী
    • ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী
    • ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না তারেক রহমান : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    • রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ May 29, 2025

    “শতাব্দির সেরা মাটির সৈনিক কৃষক যোদ্ধা “

    বিবিধ May 29, 20255 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব
    কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব »

    দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে মার্কিন মুল্লুকে দেশপ্রেমের ব্যক্তি বিতর্কে সৈনিকদের হিরো উপস্থাপিত করে, কৃষকদের খাটো করে দেখাটা মেনে নিতে পারেননি তৎকালীন কৃষিগবেষক, কবি ফ্রেডরিক সিম্পিচ। ১৯৪৩ সালের এপ্রিলে ন্যাশনাল জিওগ্রাফিক ম্যাগাজিনের “কৃষক তাদের খাইয়ে রাখে” শিরোনামে সিম্পিচ লিখলেনঃ “মাঠে।

    কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব

    সেখানেই এখন আমেরিক্যান কৃষকরা, যাদের মধ্যে নারী, মেয়ে এবং স্কুলের বাচ্চারাও রয়েছেন, লড়াই করছেন। হিম, তাপ, ধুলো, খরা, কাদা, বন্যা এবং পোকামাকড়ের বিরুদ্ধে লড়াই করে ইতিহাসের সবচেয়ে বড় ফসল উৎপাদন করছেন।

    খাবার টিএনটির মতই যুদ্ধাস্ত্র। ট্যান্ক এবং কামানের মতো খামারের ট্রাক্টর এবং দুধের গাড়িও যুদ্ধের অস্ত্র। যুদ্ধক্ষেত্রে কৃষকরা নিহত বা আহত হয়না, পদক দিয়ে সজ্জিত হয়না, অথবা কাদা ও তুষারে ঘুমাতে হয়না। তবুও এই মাটির সৈনিক ছাড়া সমস্ত সেনাবাহিনীকে শীঘ্রই পদত্যাগ করতে হত,কারণ এখনো সত্য  যে,একটি সেনাবাহিনী তার পেটে ভ্রমণ করে।”

    দেশ প্রেমের প্রতিযোগীতায় কৃষক সৈনিকের চেয়ে কোন অংশেই কম না। সপ্তদশ শতাব্দীর মধ্যভাগ থেকে উনবিংশ শতাব্দীর মধ্যে ব্রিটিশ কৃষি বিপ্লব শুরু হয়। শিল্প বিপ্লবের সময় কৃষির অগ্রগতি একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর একারনে ব্রিটিশ শিল্প বিপ্লবের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত রয়েছে ব্রিটিশ কৃষি বিপ্লব।

    এশিয়া সাব কন্টিনেন্টে কৃষকদের নিয়ে ভাবনার উল্লেখযোগ্য তথ্য সম্ভার রিসার্চ করে আমরা পাই-  ১৯৩৬ সালে ১১এপ্রিল ভারতীয় জাতীয়  কংগ্রেসের লৌখনো অধিবেশনে সর্ব ভারতীয় কৃষক সভা ( ISKS) গঠনের ঘোষণা দেয়া হয়।  ১৯৫৩ সালে প্রাদেশিক নির্বাচনের সময় শের-ই বাংলা একে ফজলুল হকের বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়।

    বাংলাদেশের কৃষক আন্দোলনের একটি উল্লেখ যোগ্য ঘটনা হলো, “তেভাগা আন্দোলন (১৯৪৬-১৯৪৮)”। এই আন্দোলনের জনক ছিলেন হাজী মোহাম্মদ দানেশ। কৃষক আন্দোলন হল একটি সামাজিক আন্দোলন। কৃষি নীতির সাথে জড়িত এই আন্দোলন কৃষকদের অধিকার দাবি করে।

    এদেশে কৃষক আন্দোলনের একটি ঐতিহাসিক সমাবেশের নাম “কাগমারী সম্মেলন”। ১৯৫৭ সালের ৬ই ফেব্রুয়ারী থেকে ১০ ফেব্রুয়ারী পর্যন্ত টাঙ্গাইল জেলার কাগমারী নামক স্হানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে কাগমারী সম্মেলন তৎকালীন পূর্ব পাকিস্তানের জাতীয় রাজনীতির ক্ষেত্রে একটি মাইলফলক অধ্যায়।

    এরপর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে কৃষকরা খানিকটা ঝিমিয়ে পরে। পঁচাত্তর পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসে। বন্যা, খরা, দুর্ভিক্ষে পীরিত কৃষককুল ছিল দিকনির্দেশনাহীন, অশান্ত ও দিশেহারা। এই ক্লান্ত কৃষকদের প্রানে নতুন প্রানের আশা জাগানিয়া হয়ে দেবদূতের মত আবির্ভূত হলেন এক কৃষকবান্ধব রাষ্ট্রনায়ক। তিনি মহান মুক্তিযুদ্ধের এক অগ্রসৈনিক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে পেয়ে ১৯ দফা ঘোষণার সবচেয়ে যে সেক্টরটিতে তীক্ষ দৃষ্টি দিলেন, সেটি হল কৃষি ও কৃষক।

    কৃষকবান্ধব এই মানুষটি নিজের সুখ শান্তি পেছনে ফেলে কৃষকদের পাশে গিয়ে কোদাল কাস্তে হাতে মাটির মায়ায় মিশে গিয়ে কৃষি বিপ্লবের এক ইতিহাস গড়বার লক্ষ্যে নিজেকে দাঁড় করালেন। 

    সারাদেশের কৃষককুল তথা ছাত্র- জনতা নারী- পুরুষ সর্বস্তরের মানুষের মধ্যে ফসল উৎপাদনের লক্ষে স্বশরীরে ক্ষেত খামারে কাজ করবার একটি নতুন দিনের সম্ভাবনা ছড়িয়ে । জেগে উঠলো কৃষক। ১৯৭৯ থেকে ১৯৮১ পর্যন্ত সারাদেশে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে দেড়হাজারের বেশি খাল খনন করতে সমর্থ হলেন। যার দৈর্ঘ্য প্রায় ২৬ হাজার কিলোমিটার।  খুব অল্প সময়ে কৃষকের উন্নয়নে তাঁর সুচারু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে কৃষি বিপ্লবের

    নজিরবিহীন এক অধ্যায় রচনা হতে চললো। তাঁর নিজস্ব ক্ষমতা বলে কৃষকদের জন্যে নাম মাত্র সুদে ১০০ কোটি টাকা ঋণ দেবার ব্যবস্হা করলেন। বীজ অধ্যাদেশ প্রণয়ন করলেন।কৃষি খাতে বিদেশ থেকে আধুনিক কৃষি যন্ত্রপাতি, আমদানী, চিনি ও সার কারখানা নির্মাণ, পল্লী বিদ্যুতায়ন বোর্ড প্রতিষ্ঠা সহ নানাবিধ কৃষি উন্নয়নের এক মাইলফলক অধ্যায় তৈরিতে তিনি হয়ে দাঁড়ালেন মাটির সৈনিক। পশ্চিমা বিশ্বে নোবেল জয়ী কৃষি বিঞ্জানী

    ড.নরমান বোরলোগ,ভারতে সোয়ামিনাথান যেমন সবুজ বিপ্লবের জনক, তেমনি খুব অল্পদিনে বাংলাদেশে কৃষকের ত্রাণকর্তা তথা কৃষকের জনক হয়ে দাঁড়ালেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই অবিসংবাদিত নেতার অকাল প্রয়াণে থমকে দাঁড়ালো এদেশের কৃষক তথা কৃষিখাত।

    আজকের প্রেক্ষাপটে তাঁরই যোগ্য উত্তরসূরি সুযোগ্য সন্তান এদেশের ভবিষ্যত কান্ডারী তারেক রহমান পিতার অসমাপ্ত কৃষি কার্যক্রমকে এগিয়ে নিয়ে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশকে একটি স্বনির্ভর কৃষি বিপ্লবের দেশ হিসাবে দাঁড় করাবার পরিকল্পনা সত্যিকার অর্থে একটি যুগান্তকারী অধ্যায় তৈরি হবে বলে কৃষি গবেষকরা মনে করছেন।

    তিনি তাঁর দীর্ঘ বিদেশ জীবনে রাজনৈতিক দর্শন, রাজনৈতিক পরিকল্পনা প্রণয়নের পাশাপাশি সারা বিশ্বের কৃষিতে সমৃদ্ধ দেশ গুলোর ফসল উৎপাদনে বৈঞ্জানিক দৃষ্টিভঙ্গি প্রয়োগের সূত্রগুলো চর্চা করে নিজেকে তৈরি করে ফেলেন।

    তিনি মনে করেন, যেহেতু প্রায় এককোটি ৬৫ লক্ষ কৃষক পরিবারের ৮৪ শতাংশই প্রান্তিক,ক্ষুদ্র ও মাঝারি কৃষক।কৃষকদের জীবন- মানের উন্নয়ন ঘটাতে পারলেই কৃষিতে বিপ্লব ঘটানো সম্ভব। তাই দেশসেবার সুযোগ এলে তিনি কৃষকদের জন্য প্রথমেই “ফারমার্স কার্ড” চালু করতে চান। এই কার্ডে থাকবে কৃষকের নাম,জমির পরিমান ও দাগনম্বর সহ প্রয়োজনীয় সব তথ্য।সরকারি সহায়তা ও ভর্তুকি প্রদানের ক্ষেত্রে এ কার্ড ব্যবহার করা হবে,যাতে কৃষকদের ভোগান্তি লাঘব হয়।

    আমাদের প্রান্তিক পর্যায়ে মেধাবী শিক্ষিত বেকার যুবকদের ‘এসএমই’ ঋণ সহায়তা প্রদান করে সুপরিকল্পিত  ভাবে ফসল উৎপাদন ও কৃষিভিত্তিকশিল্পে আত্মনিয়োগ করাতে পারলে খুব অল্প সময়ে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া,ইউক্রেন, চীন  তুরস্ক, এবং ভারতের সারিতে এদেশের নাম যোগ করা সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।    

    তারেক রহমানের মতে, কাঠামোগত শোষণের শিকার হয়ে প্রান্তিক কৃষকেরা ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। এ শোষণ থেকে কৃষককে বাঁচাতে ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ন্যায্য বাজার ব্যবস্থাপনা তৈরি, ঋণ ব্যবস্থাপনা ও আমদানি নীতির সহজীকরণ প্রয়োজন।

    লোকসান ঠেকাতে সরকারের সরাসরি কৃষকের কাছ ধান ও চাল কেনার উদ্যোগ গ্রহণ করা, কৃষকের ফসল বিক্রির সুবিধার্থে ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করা, ফসল সংরক্ষণের জন্য কৃষি জোনভিত্তিক কমিউনিটি সংরক্ষণাগার নির্মাণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য শস্য বিমা চালু, ফসলহানি হলে ঋণ মওকুফের ব্যবস্থা করা।

    স্বপ্নদ্রষ্টা তারেক রহমান তাঁর কৃষক নিয়ে ভাবনার স্তরগুলো বাস্তবায়ন করতে পারলে এদেশকে পেছনে ফিরে তাকাতে হবেনা। আগামীর বাংলাদেশ হয়ে দাঁড়াবে সোনা ফলার সোনার দেশ।

    আজ সেই মাটির সৈনিক কৃষকের নয়ন মনি শহীদ জিয়ার ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর স্বপ্নের কৃষককুলের স্বপ্ন যেন বারবার মনে করিয়ে দেয় সবুজ বিপ্লবের হাতছানিকে। আর তাই শহীদ জিয়ার প্রয়ান দিবসে আমাদের শপথ হোক -“কৃষক বাচঁলে, বাচঁবে দেশ শহীদ জিয়ার বাংলাদেশ ”।

    লেখক: যুগ্মসম্পাদক, কৃষকদল কেন্দ্রীয় কমিটি।

    Advertisement for African All Media List
    কবি ফ্রেডরিক সিম্পিচ কৃষক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সৈনিক
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ট্রাম্পের শুল্কনীতি আটকে দিলো যুক্তরাষ্ট্রের আদালত
    পরের কন্টেন্ট উপকূলে আছড়ে পড়েছে গভীর নিম্নচাপ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    ধর্ম

    মক্কায় তৃতীয় হিজরির একটি বিরল কোরআনের পাণ্ডুলিপি প্রদর্শন

    জীবনধারা

    স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হলে ভালো?

    বিবিধ

    যে লংমার্চ বিশ্বকে এখনো প্রতিনিয়ত বদলে দিচ্ছে

    বিবিধ

    চাষের মাছে গন্ধ হয় কেন, কী করলে গন্ধ থাকবে না?

    বিবিধ

    বাবার শেষকৃত্যে ড্রোন, আইনি পদক্ষেপ নিচ্ছেন মেসি

    বিবিধ

    সবার জন্য খুললো জুলাই জাদুঘর, কখন যাওয়া যাবে, টিকিটের দাম কত?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    সর্বশেষ...
    September 12, 2026

    শত শত ডিসেম্বর চলে গেলেও শেখ হাসিনা আর ফিরবে না : রাশেদ খাঁন

    September 12, 2026

    আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি : তারেক রহমান

    September 12, 2026

    ভারতের বাধায় ব্রিকসের সদস্য হতে পারছে না পাকিস্তান

    September 11, 2026

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    September 2026
    S S M T W T F
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930  
    « Aug    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...