Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    • কোন সময় ঘুমালে রোগ ও স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে?
    • ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » ভারত-পাকিস্তান আবারও কি যুদ্ধে জড়াবে?
    বিশ্বজুড়ে May 12, 2025

    ভারত-পাকিস্তান আবারও কি যুদ্ধে জড়াবে?

    বিশ্বজুড়ে May 12, 20253 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    india -pak
    বার্তাবাংলা ডেস্ক »
    india -pak

    পেহেলগামে ঘটে যাওয়া হামলার পর সীমান্তে সংঘাতে জড়ায় ভারত-পাকিস্তান। মে মাসের মধ্যে বিমান হামলা, ড্রোন হামলা ও মিসাইল চালানো হয় দুই পক্ষ থেকেই।

    এতে বহু মানুষের প্রাণহানি ঘটে এবং দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছে যায়। অবশেষে ১০ মে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা সরাসরি দুই দেশের সেনাপ্রধানদের আলোচনার মাধ্যমে সম্ভব হয়।

    তবে এই যুদ্ধবিরতি সাময়িক কি না, তা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। অনেকেই মনে করছেন, এই অস্থায়ী শান্তির আড়ালে আবারও বড় সংঘর্ষের শঙ্কা রয়েছে।

    বিষয়সূচি
    1. অতীতের যুদ্ধ
    2. আবার কেন সংঘর্ষ?
    3. আকাশপথে মুখোমুখি সংঘর্ষ
    4. যুদ্ধ থামলো কীভাবে?
    5. কাশ্মীর নিয়ে আগুন নিভছে না
    6. ভারতের ওপর আস্থা নেই, বাংকারেই ভরসা
    7. জলযুদ্ধের আশঙ্কা
    8. ভবিষ্যত আশঙ্কা

    অতীতের যুদ্ধ

    ভারত ও পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে মোট চারবার সরাসরি যুদ্ধে জড়িয়েছে। ১৯৪৭ সালে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ হয়। এরপর ১৯৬৫ সালে আবারও কাশ্মীর ইস্যুতে বড় সংঘর্ষ ঘটে।

    ১৯৭১ সালের যুদ্ধ ছিল সবচেয়ে ভয়াবহ, যেখানে বাংলাদেশের স্বাধীনতার জন্য বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে ভারত।

    সর্বশেষ ১৯৯৯ সালে কারগিল যুদ্ধ হয়, যা ছিল সীমান্তে পাহাড়ি এলাকায় একটি সীমিত কিন্তু প্রাণঘাতী যুদ্ধ।

    তবে প্রতিটি যুদ্ধেই কাশ্মীর ছিল কেন্দ্রীয় ইস্যু।

    আবার কেন সংঘর্ষ?

    মে মাসের প্রথম সপ্তাহে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে একটি সামরিক অভিযান চালায়। ভারতের দাবি, এই অভিযানে পাকিস্তান-শাসিত কাশ্মীর ও পাঞ্জাবে থাকা জঙ্গি ঘাঁটিগুলোতে আঘাত হানা হয়।

    অভিযানে ব্যবহৃত হয় মিসাইল, রাফায়েল যুদ্ধবিমান ও উন্নত প্রযুক্তি। ভারত দাবি করে, এতে শতাধিক জঙ্গি নিহত হয় এবং জৈশ-ই-মহম্মদ নেতা মাসুদ আজহারের ঘনিষ্ঠরা মারা যায়।

    জবাবে, পাকিস্তান ভারতীয় শহরগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালায়। ভারতের অমৃতসরসহ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়। এই হামলার জবাবে ভারত প্রথমবারের মতো তাদের এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে। পাকিস্তানের সামরিক অভিযান ‘অপারেশন বুনইয়ানুম মারসুস’ হিসেবে পরিচিতি লাভ করে।

    আকাশপথে মুখোমুখি সংঘর্ষ

    এ ৪ দিনের যুদ্ধে দুদেশের আকাশে ১২৫টির বেশি যুদ্ধবিমান অংশ নেয়। এটি উপমহাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিমান সংঘর্ষ। ভারত রাফায়েল ও সুখোই যুদ্ধবিমান হারায়, আর পাকিস্তানও কিছু ড্রোন হারিয়েছে বলে জানায়।

    ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষ শুধু দক্ষিণ এশিয়ার ইতিহাসেই নয়, বরং বিশ্ব সামরিক ইতিহাসে একটি নতুন যুগের সূচনা করেছে। এই সংঘাতকে অনেক বিশ্লেষক বলছেন ‘বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ড্রোন যুদ্ধ’।

    যুদ্ধ থামলো কীভাবে?

    দীর্ঘদিনের বৈরিতা থাকা সত্ত্বেও, ১০ মে ভারত-পাকিস্তানের মাঝে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়। যদিও যুক্তরাষ্ট্র ও অন্যান্য দেশ মধ্যস্থতার চেষ্টা করে, ভারত জানায় এটি ছিল দুই দেশের সেনাপ্রধানদের সরাসরি যোগাযোগের ফল।

    তবে এ যুদ্ধবিরতি কতদিন স্থায়ী হবে, তা নিয়েই মূল অনিশ্চয়তা রয়ে গেছে।

    কাশ্মীর নিয়ে আগুন নিভছে না

    আগে থেকেই কাশ্মীর ইস্যু দুই দেশের মধ্যে সবচেয়ে বড় বিবাদের উৎস। ২০১৯ সালে ভারত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক আরও খারাপ হয়।

    পাকিস্তান কাশ্মীরকে একটি ‘আন্তর্জাতিক বিরোধপূর্ণ এলাকা’ বললেও, ভারত একে সম্পূর্ণভাবে নিজেদের অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে।

    ভারতের ওপর আস্থা নেই, বাংকারেই ভরসা

    অন্যদিকে, ভারত-পাকিস্তানের যুদ্ধে কাশ্মীর সীমান্তের মানুষরা আছে বিপাকে।

    জলযুদ্ধের আশঙ্কা

    পাকিস্তানের জন্য সবচেয়ে বড় চিন্তার বিষয় হলো জলবণ্টন।

    ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি অনুযায়ী, ভারত ও পাকিস্তান ৬টি নদীর জল ভাগ করে নেয়। তবে ভারত যদি এই চুক্তির আওতায় নিজের অধিকার অনুযায়ী জল ব্যবহারে কঠোর হয়, তাহলে পাকিস্তানের কৃষি ও পানীয় জলের সরবরাহে বিপর্যয় নেমে আসতে পারে। এটি একটি ‘নীরব অস্ত্র’ হিসেবে ব্যবহৃত হতে পারে।

    দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা হলেও সোমবার (১২ মে) শুধুমাত্র চেনাব নদীর পানি ছাড়ে। তাতেও বন্যার সঙ্কটের মুখে পরেছে পাকিস্তান।

    চেনাবের পানি ছাড়ল ভারত, বন্যা সতর্কতায় পাকিস্তান

    ভবিষ্যত আশঙ্কা

    বর্তমানে দুই দেশেই অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ ও অর্থনৈতিক সমস্যা রয়েছে। পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তা উভয় দেশের জন্য ভয়াবহ হবে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের কারণে। তাই অনেকে মনে করেন, বড় ধরণের যুদ্ধের সম্ভাবনা কম। তবে, সীমান্ত সংঘর্ষ ও হামলার ঘটনা আরও ঘটতে পারে।

    যুদ্ধ নয়, শান্তিই দুই দেশের মানুষের চাওয়া। কিন্তু কাশ্মীর, জঙ্গি হামলা ও জলবণ্টন ইস্যু যতদিন অমীমাংসিত থাকবে, ততদিন ভারত-পাকিস্তান সম্পর্ক কখনও স্বাভাবিক হবে না।

    ফলে প্রশ্ন থেকেই যায়- আবারও কী যুদ্ধে জড়াবে পাকিস্তান-ভারত?

    Advertisement for African All Media List
    জড়াবে ভারত-পাকিস্তান
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট আল্পনার টানে পর্যটকরা ছুটে যান যে গ্রামে
    পরের কন্টেন্ট প্রথমবারের মতো চট্টগ্রাম সফরে গেছেন প্রধান উপদেষ্টা

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিশ্বজুড়ে

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    অর্থনীতি

    ট্রাম্পের সরাসরি হুঙ্কার: ইরানের তেলের নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র

    বিশ্বজুড়ে

    হরমুজ প্রণালির রণক্ষেত্রে ইরানকে হারানো কেন কঠিন?

    বিশ্বজুড়ে

    ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি: ২০২৬ সালের সেরা ১০

    বিশ্বজুড়ে

    আয়াতুল্লাহ খামেনি : যেভাবে গড়ে তুলেছিলেন আধুনিক ইরান ও প্রতিরোধ ক্ষমতা

    বিশ্বজুড়ে

    খামেনির পর কে? ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হওয়ার দৌড়ে যাদের নাম

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    April 9, 2026

    নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান

    April 7, 2026

    কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...