Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিশ্বজুড়ে May 8, 2025Updated:May 9, 2025

    সমস্যার সমাধান খোঁজার মধ্য দিয়ে ডিজনিল্যান্ডের শুরু

    বিশ্বজুড়ে May 8, 2025Updated:May 9, 20256 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ডিজনিল্যান্ড
    বার্তাবাংলা ডেস্ক »
    ডিজনিল্যান্ড

    ডিজনিল্যান্ড। ১৯৫৫ সালে উদ্বোধনের পর থেকে আজ পর্যন্ত থিম পার্কের ইতিহাসে এটিই সর্বশ্রেষ্ঠ থিম পার্ক বলে বিবেচিত হয়ে আসছে। সে সময় যখন প্রথমবারের মতো ডিজনিল্যান্ড দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেয়া হয় তখন অনেকেই নতুন এই থিম পার্কের সাফল্য নিয়ে সন্দিহান ছিল। অবশ্য নিন্দুকদের যাবতীয় সন্দেহ হাওয়ায় উড়িয়ে দিতে বেশি সময় নেয়নি ডিজনিল্যান্ড।

    তবে ওয়াল্ট ডিজনির এই ডিজনিল্যান্ডের শুরুটা হয়েছিল একটি সমস্যার সমাধান খোঁজার মধ্য দিয়ে। একদিন ওয়াল্ট ডিজনি গ্রিফিথ পার্কের একটি বেঞ্চে বসে ছিলেন। সেসময় তার দুই মেয়ে সেই পার্কের মেরি-গো-রাউন্ড ক্যারোজেলে চড়ে হৈ-হুল্লোড় করছিল।

    তিনি ভাবলেন, যদি পার্কগুলো এমন হতো যে, বাবা-মা-ছেলে-মেয়ে সবার জন্যই পর্যাপ্ত আনন্দের ব্যবস্থা থাকত তাহলে কতই না ভালো হত! কিন্তু সেসময় এ ধরনের স্বয়ংসম্পূর্ণ অ্যামিউজমেন্ট পার্কের কোনো অস্তিত্বই ছিল না।

    এই সমস্যার সমাধানের জন্য তিনি এমন একটি পার্ক তৈরির পরিকল্পনা করলেন যেখানে পরিবারের সবার উপযোগী বিভিন্ন রাইড থাকবে এবং সবাই পার্কে এসে আনন্দঘন সময় কাটাতে পারবে। এছাড়াও ওই পার্কে সবাই বিভিন্ন কার্টুন চরিত্রের সাথে বাস্তবেও সাক্ষাৎ করতে পারবেন। বর্তমানের আমরা যে বিশ্বখ্যাত ডিজনিল্যান্ডের সাথে পরিচিত তা ওয়াল্ট ডিজনির সেই পরিকল্পনারই ফসল।

    তার এই পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য প্রয়োজন ছিল বিপুল সংখ্যক লোকবল এবং আধুনিক সব প্রযুক্তির। ফলে ১৯৫২ সালে ওয়াল্ট ডিজনি ওয়েড এন্টারপ্রাইজেস (WED Enterprises; WED = Walter Elias Disney) নামক একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

    ডিজনিল্যান্ড তৈরিতে নিবিড়ভাবে কাজ করার জন্য তিনি এই প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি তার স্বপ্ন সত্যি করার জন্য অসাধারণ সব ইঞ্জিনিয়ার, কার্পেন্টার ও বিজ্ঞানীসহ নানা পেশাজীবির মানুষকে এই কোম্পানির আওতায় নিয়ে আসেন।

    ধীরে ধীরে কলেবরে বাড়তে থাকে ওয়েড এন্টারপ্রাইজেসের আকার। অবশ্য এই কোম্পানির বর্তমান নাম ইমাজিনিয়ারিং (Imagineering), কারণ ওয়েড এন্টারপ্রাইজেসের কর্মীদের কাজ ছিল নতুন কিছু কল্পনা করা বা Imagine করা এবং তা ইঞ্জিনিয়ারদের সাহায্যে বাস্তবে রূপ দেয়া। Imagine এবং Engineer শব্দ দুটি ব্যবহার করে পরবর্তীতে কোম্পানির নতুন নাম হয় ইমাজিনিয়ারিং।

    ডিজনিল্যান্ড তৈরির ক্ষত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি ছিল সঠিক স্থান নির্বাচন। কারণ এই থিম পার্কের জন্য এমন একটি স্থান দরকার ছিল যেখানে অনায়েসে একাধিক কৃত্রিম পাহাড়, নদী, জলপ্রপাতসহ বিশাল বিশাল সব স্থাপনা নির্মাণ করা যাবে। দীর্ঘ অনুসন্ধানের পর ক্যালিফোর্নিয়ার আনাহেইম শহরের স্যান্টা এনা ফ্রিওয়ের নিকটে ১৬০ একরের একটি জমি ডিজনিল্যান্ডের জন্য পছন্দ করা হয়।

    অবশেষে ২১ ডিসেম্বর, ১৯৫৪ থেকে নির্মাণ শুরু হয় ডিজনিল্যান্ডের। ১৬০ একর জমি জুড়ে থাকা বিভিন্ন গাছপালা কেটে সাফ করা হয় প্রথমে। এরপর শুরু হয় বিভিন্ন স্থাপনা নির্মাণ।

    ওয়লাট ডিজনি খুব ভালো করেই জানতেন যে সম্পূর্ণ ডিজনিল্যাড গড়ে তুলতে তার বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন হবে। তাই অর্থের সংস্থান করতে তিনি দ্বারস্থ হন সে সময়ের তিনটি বৃহৎ টেলিভিশন নেটওয়ার্ক– NBC, CBS এবং ABC এর নিকট।

    এদের মধ্যে শুধুমাত্র এবিসি নেটওয়ার্ক ডিজনিল্যান্ড প্রকল্পে পাঁচ লক্ষ ডলার বিনিয়োগ করতে রাজি হয় এবং এই বিনিয়োগের ফলে তারা ডিজনিল্যান্ডের ৩৪ শতাংশ শেয়ারের মালিক বলে যায়।

    এবিসি নেটওয়ার্কের সাথে এই চুক্তি ওয়াল্ট ডিজনির অসাধারণ দূরদর্শিতার পরিচয় বহন করে। কারণ চুক্তি অনুযায়ী তাকে এবিসি চ্যানেলের জন্য “ডিজনিল্যান্ড” নামে একটি সাপ্তাহিক অনুষ্ঠান তৈরি করতে হয়েছিল। প্রতি সপ্তাহে প্রচারিত এই অনুষ্ঠানে তখন ডিজনিল্যান্ড নির্মাণের নানা খুঁটিনাটি দিক এবং ছোট্ট একটি মুভি দেখানো হত। এর প্রধান উদ্দেশ্যই ছিল মানুষকে ডিজনিল্যান্ড সম্পর্কে আগ্রহী করে তোলা এবং এই উদ্দেশ্য পুরোপুরি সফল হয়েছিল।

    টেলিভিশন কোম্পানি ছাড়াও ওয়াল্ট ডিজনি অন্যান্য ভোগ্য পণ্য কোম্পানিগুলোরও দ্বারস্থ হন। একবার ডিজনিল্যান্ড চালু হয়ে গেলে সেখানে এসব কোম্পানির পণ্য যে বিপুল পরিমাণে বিক্রি হবে তা কোম্পানির কর্মকর্তাদের সামনে তুলে ধরেন ওয়াল্ট ডিজনি।

    ফলে কোকাকোলা, সুইফট, ইস্টম্যান কোডাক, ফ্রিটো-লেইয়ের মতো বড় কোম্পনিগুলো ডিজনিল্যান্ড প্রকল্পে বিনিয়োগে আগ্রহী হয়। ডিজনিল্যান্ড তৈরিতে এসব কোম্পানির বিনিয়োগ খুব গুরুত্বপূর্ণ ছিল। কারণ ডিজনিল্যান্ড তৈরিতে খরচ হয়েছিল প্রায় ১৭.৫ মিলিয়ন ডলারের মতো। এত বিশাল পরিমাণ অর্থ ওয়াল্ট ডিজনির একার পক্ষে বহন করা সম্ভব ছিল না।

    অবশ্য বিনিয়োগের ফলে এসব কোম্পনি ডিজনিল্যান্ডের একটি বড় অংশের শেয়ারের মালিক বনে যায়। পরবর্তীতে ডিজনিল্যান্ড উদ্বোধনের পর যখন তা লাভের মুখ দেখতে থাকে তখন ধীরে ধীরে ওয়াল্ট ডিজনি এসব শেয়ার কিনে নিতে থাকেন।

    শেষপর্যন্ত ডিজনিল্যান্ডে শুধুমাত্র এবিসি নেটওয়ার্কের শেয়ার টিকে ছিল। ডিজনি কোম্পানি পরে একসময় এবিসি নেটওয়ার্ককেই কিনে নেয়। ফলে ডিজনিল্যান্ডের ওপর ডিজনি কোম্পানির একচ্ছত্র আধিপত্য নিশ্চিত হয়।

    অর্থের যোগান নিশ্চিত হবার ফলে ডিজনিল্যান্ড জুড়ে একে একে গড়ে উঠতে থাকে ফ্রন্টিয়ারল্যান্ড, অ্যাডভেঞ্চারল্যান্ড, টুমরোল্যান্ড, ফ্যান্টাসিল্যান্ডের মতো থিম পার্কগুলো। অ্যাডভেঞ্চারল্যান্ডে গড়ে তোলা হয় আফ্রিকা, এশিয়া, আমেরিকা ইত্যাদি অঞ্চলের জঙ্গলগুলোর মতো বন্য পরিবেশ।

    যারা সভ্যতাকে ভুলে গিয়ে কিছুক্ষণের জন্য প্রাকৃতিক পরিবেশে হারিয়ে যেতে চান তাদের জন্য তৈরি করা হলো এই অ্যাডভেঞ্চারল্যান্ড।

    অন্যদিকে ভবিষ্যৎ দুনিয়ার মতো করে তৈরি করা কাল্পনিক এক জগত হলো ডিজনির টুমরোল্যান্ড। এখানকার অসাধারণ সব রাইড সবাইকে নিমিষেই যেন নিয়ে যায় বর্তমান থেকে ভবিষ্যতের জগতে। অবশ্য ডিজনিল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় থিম পার্ক সম্ভবত ফ্যান্টাসিল্যান্ড। একে তৈরি করা হলো জাদুবাস্তবতার এক অপূর্ব মিশেলে। এই ফ্যান্টাসিল্যান্ডে রয়েছে একটি বিশালাকার স্লিপিং বিউটি ক্যাসল এবং একটি ফ্যান্টাসি ভিলেজ।

    ডিজনিল্যান্ড নির্মাণের সকল ক্ষেত্রে সরাসরি যুক্ত থাকতে চেয়েছিলেন ওয়াল্ট ডিজনি। তিনি সপ্তাহে একাধিকবার নির্মাণাধীন পার্ক পরিদর্শনে যেতেন। অনেক সময় এমনও হয়েছে যে, নিয়োগকৃত ডিজাইনারের কোনো ডিজাইন তার পছন্দ না হওয়ায় তিনি নিজেই সেই অংশের ডিজাইন করে দিয়েছিলেন।

    এরকম একটি ঘটনা ঘটেছিল ‘টম সয়্যার আইল্যান্ড’ ডিজাইনের ক্ষেত্রে। ডিজাইনারের করা ডিজাইন ওয়াল্ট ডিজনির মোটেও মনঃপুত হয়নি। তিনি ভাবলেন, ডিজাইনার হয়তো পুরো ব্যাপারটি ঠিকমতো অনুধাবন করতে পারেননি। তাই তিনি নিজে পরদিন ‘টম সয়্যার আইল্যান্ডের’ ডিজাইন নিয়ে হাজির হয়েছিলেন।

    ধীরে ধীরে ডিজনিল্যান্ড তার গ্র্যান্ড উদ্বোধনের জন্য প্রস্তুত হয়ে ওঠে। শ্রমিকেরা রাত-দিন এক করে কাজ করে যাচ্ছিল। সব কিছুই ঠিকঠাক মতো চলছিল। ওয়াল্ট ডিজনির স্বপ্ন বাস্তবায়িত হবার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল এবং ডিজনিল্যান্ড বিশ্ববাসীর জন্য উন্মুক্ত করে দেবার অপেক্ষায় প্রহর গুনছিল।

    উদ্বোধনী দিনকে স্মরণীয় করে রাখতে আয়োজনের কোনো কমতি ছিল না। ছয় হাজার আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন ঐদিন। তাদের মধ্যে হলিউড অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাই ছিল বেশি। এছাড়াও ২৮ হাজারের বেশি মানুষ ভিড় জমিয়েছিল ডিজনিল্যান্ডের বাইরে।

    অবশ্য এদের বেশিরভাগের কাছেই ছিল ডিজনিল্যান্ডের জাল টিকিট। ঐদিন পৃথিবীর বুকে নতুন এই বিস্ময়কে দেখতে মানুষের মাঝে সে কী উত্তেজনা! সম্পূর্ণ অনুষ্ঠান এবিসি চ্যানেল সরাসরি সম্প্রচার করেছিল।

    ১৭ জুলাই, ১৯৫৫-তে উদ্বোধন হওয়ার পরবর্তী দশ বছরের মধ্যে পঞ্চাশ মিলিয়ন দর্শনার্থী ডিজনিল্যান্ড ভ্রমণ করে। ডিজনিল্যান্ডের এই জনপ্রিয়তা সময়ের সাথে সাথে আরও বৃদ্ধি পেয়েছে। এই একবিংশ শতাব্দীতেও এটি তার সম্মোহনী ক্ষমতা পুরোপুরি ধরে রাখতে সক্ষম হয়েছে।

    ওয়াল্ট ডিজনি একবার বলেছিলেন, ”ডিজনিল্যান্ড নির্মাণ কখনোই শেষ হবে না।“ তার এই উক্তিটি আজও সঠিক বলে প্রমানিত হচ্ছে। যখন বিশ্ববাসীর সামনে ডিজনিল্যান্ডকে উন্মুক্ত করা হয়েছিল তখন এটি ছিল ১৬০ একর ভূমি জুড়ে বিস্তৃত একটি পার্ক এবং এর অভ্যন্তরে একটি মাত্র হোটেলের উপস্থিতি ছিল।

    অথচ বর্তমানে এটি ৫১০ একর জমি জুড়ে গড়ে ওঠা একটি রিসোর্টে পরিণত হয়েছে। এর ভেতরে রয়েছে সর্বমোট ২,২২৪টি কক্ষের তিনটি বিশাল হোটেল এবং একটি শপিং কমপ্লেক্স। রিসোর্টের ভেতরে বিভিন্ন কাল্পনিক চরিত্রে প্রতিনিয়ত অভিনয় করছে প্রায় বিশ হাজারের মতো মানুষ।

    ১৯৫৫ সালে ডিজনিল্যান্ড নামের যে পার্কের সৃষ্টি হয় পৃথিবীর বুকে তা ধীরে ধীরে সমৃদ্ধ হতে হতে বর্তমানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ থিম পার্কের মর্যাদা লাভ করেছে।

    ডিজনিল্যান্ডের সকল সাফল্য দেখে যেতে পারেননি ওয়াল্ট ডিজনি, এর আগেই ১৯৬৬ সালে তিনি মৃত্যু বরণ করেন। কিন্তু তার স্বপ্নের ডিজনিল্যান্ড এবং তার ডিজনি কোম্পানির অসাধারণ সৃজনশীল সৃষ্টিকর্মের মধ্য দিয়ে পৃথিবীবাসীর মনে তিনি বেঁচে থাকবেন চিরকাল। – রোয়ার মিডিয়া

    Advertisement for African All Media List
    ওয়াল্ট ডিজনি ডিজনিল্যান্ড থিম পার্ক দর্শনার্থী
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ভারতের ৫টি যুদ্ধবিমান এখন কেবল ছাই : শেহবাজ শরিফ
    পরের কন্টেন্ট ফের মালয়েশিয়ায় শ্রমবাজার চালু হচ্ছে

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বাংলাদেশ

    জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ

    বিশ্বজুড়ে

    মাত্র ২১ বছরেই ১২ হাজার কোটি টাকার মালিক, কে এই তরুণী

    বিশ্বজুড়ে

    ইসরায়েলকে অপছন্দ করছে আমেরিকানরা : ট্রাম্প

    বিশ্বজুড়ে

    ট্রাম্পের রাজনৈতিক সূর্য কি অস্তমিত হতে শুরু করেছে?

    বিশ্বজুড়ে

    ৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা সাদিক

    বিশ্বজুড়ে

    উড়োজাহাজে ২ পাইলটের মারামারি, সৌদিতে জরুরি অবতরণ

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...