Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » যেসব সাহাবি নবীর প্রহরী ছিলেন
    বিবিধ August 20, 2020

    যেসব সাহাবি নবীর প্রহরী ছিলেন

    বিবিধ August 20, 20204 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    হিজরত করার পর রাসুলুল্লাহ (সা.) মদিনায় ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলে তাঁর একাধিক শ্রেণিশত্রু তৈরি হয় এবং তাঁর ব্যক্তিগত জীবনে নিরাপত্তাঝুঁকি তৈরি হয়। সাহাবায়ে কিরাম (রা.) তাঁর ঝুঁকি দূর করতে এগিয়ে আসেন। কেননা তাঁরা ছিলেন আল্লাহ, তাঁর নবী ও দ্বিন ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। ঠিক যেমনটি পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ‘বলুন! তোমাদের কাছে যদি আল্লাহ, তাঁর রাসুল ও আল্লাহর পথে জিহাদ করার চেয়ে প্রিয় হয় তোমাদের পিতা, তোমাদের সন্তান, তোমাদের ভাই, তোমাদের স্ত্রী, তোমাদের স্বগোষ্ঠী, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা-বাণিজ্য—যাতে মন্দা পড়ার ভয় করো, তোমাদের বাসস্থান—যা তোমরা ভালোবাসো, তাহলে অপেক্ষা করো আল্লাহর বিধান আসা পর্যন্ত। আল্লাহ সত্যত্যাগী সম্প্রদায়কে সৎপথ দেখান না।’ (সুরা : তাওবা, আয়াত : ২৪)

    বিভিন্ন সময় মহানবী (সা.)-এর নিরাপত্তাকর্মী বা প্রহরী হিসেবে দায়িত্ব পালনকারী উল্লেখযোগ্য কয়েকজন সাহাবির পরিচয় তুলে ধরা হলো—

    আবু বকর সিদ্দিক (রা.) : পুরুষের মধ্যে তিনি সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন। যেকোনো সংকটে রাসুলুল্লাহ (সা.)-এর জন্য তাঁর নিবেদন ছিল অন্য সবার তুলনায় অনন্য। পৃথিবীতে জান্নাতের সুসংবাদ পাওয়া ১০ সাহাবির অন্যতম আবু বকর (রা.) বদরের যুদ্ধে মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হন। যুদ্ধের আগে ও যুদ্ধের ময়দানে তিনি মহানবী (সা.)-এর সঙ্গে ছিলেন। এ ছাড়া হিজরতের সময় পথে রাসুল (সা.) যখন বিশ্রাম করতেন, তখন তিনি জেগে থেকে পাহারা দিয়েছেন এবং এ সময় পাহাড়ের গুহায় সাপের কামড় সহ্য করেছেন। (আর রাহিখুল মাখতুম, পৃষ্ঠা ১৭৫, ২১৬ ও ২২১)

    সাদ বিন আবি ওয়াক্কাস (রা.) : তিনি ছিলেন বদর যুদ্ধে অংশগ্রহণকারী এবং পৃথিবীতে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবিদের একজন। ইসলামের জন্য প্রথম তীর নিক্ষেপকারী। তাঁর উপাধি ছিল ‘ফারিসুল ইসলাম’ বা ইসলামের ঘোড়সওয়ার। তিনি স্বেচ্ছায় মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হয়েছিলেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, এক রাতে নবী (সা.) জেগে রইলেন। পরে তিনি বলেন, যদি আমার সাহাবিদের কোনো নেককার লোক আজ রাতে আমার পাহারা দিত। হঠাৎ আমরা অস্ত্রের শব্দ শুনলাম। তখন তিনি বলেন, এ কে? বলা হলো, এ হচ্ছে সাদ, হে আল্লাহর রাসুল! আপনাকে পাহারা দিতে এসেছি। তখন নবী (সা.) ঘুমালেন, এমনকি আমরা তাঁর নাক ডাকার আওয়াজ শুনতে পেলাম।’ (সহিহ বুখারি, হাদিস : ৭২৩১)

    জুবায়ের ইবনুল আউয়াম (রা.) : প্রথম ইসলাম গ্রহণকারী সাতজনের একজন ছিলেন তিনি। হাবশা ও মদিনা উভয় স্থানে তিনি হিজরত করেন। সম্পর্কে তিনি ছিলেন মহানবী (সা.)-এর ফুফাতো ভাই। মহানবী (সা.)-এর সঙ্গে সব যুদ্ধে অংশগ্রহণ করেন। খন্দকের যুদ্ধে তিনি মহানবী (সা.)-এর প্রহরী নিযুক্ত হন। (বাহজাতুন নুফুসি ওয়াল আসরারি ফি তারিখি দারিল হিজরাতিন নাবি আল মুখতার, পৃষ্ঠা ৫১)

    সাদ ইবনে মুয়াজ (রা.) : মদিনার আউস গোত্রের সর্দার ছিলেন এই মহান সাহাবি। মহানবী (সা.) মদিনায় হিজরত করার আগেই তিনি মুসআব ইবনে উমায়ের (রা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। বদর যুদ্ধে রাসুল (সা.) যখন রাতে বিশ্রাম করতেন তিনি তাঁকে পাহারা দিতেন। (প্রাগুক্ত)

    আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে মাসলামা (রা.) : তিনি মুসআব ইবনে উমায়ের (রা.)-এর হাতে ইসলাম গ্রহণ করেন। তিনি মহানবী (সা.)-এর সঙ্গে বদরসহ অন্যান্য যুদ্ধে অংশগ্রহণ করেন। উহুদের যুদ্ধে তিনি মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন। একাধিক যুদ্ধের সময় মহানবী (সা.) মদিনায় তাঁকে নিজের স্থলাভিষিক্ত করেন এবং ৫১ সারিয়ায় (ছোট যুদ্ধ বা নিরাপত্তা অভিযান) তাঁকে আমির নিযুক্ত করেন। (প্রাগুক্ত)

    মুগিরা ইবনে শোবা (রা.) : তিনি খন্দকের যুদ্ধের সময় ইসলাম গ্রহণ করেন। তিনি বাইআতে রিদওয়ানে অংশ নেন। ইসলাম গ্রহণের পর রাসুলুল্লাহ (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে অংশ নেন। হুদাইবিয়ার চুক্তির সময় তিনি মহানবী (সা.)-এর প্রহরী হিসেবে উপস্থিত ছিলেন। (সহিহ বুখারি, হাদিস : ২৭৩১)

    আবু আবদুল্লাহ বিলাল ইবনে রাবাহ (রা.) : কুরাইশের দাস থাকা অবস্থায় তিনি ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং তাদের অকথ্য নির্যাতন সহ্য করেন। আবু বকর সিদ্দিক (রা.) তাঁকে কিনে মুক্ত করে দেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে আজানের দায়িত্ব অর্পণ করেন। রাসুল (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে তিনি অংশ নেন। তিনি ওয়াদিউল কুরাতে মহানবী (সা.)-এর প্রহরী ছিলেন। (বাহজাতুন নুফুসি ওয়াল আসরারি ফি তারিখি দারিল হিজরাতিন নাবি আল মুখতার, পৃষ্ঠা ৫১)

    আনাস ইবনে আবি মারসাদ (রা.) : তিনি ও তাঁর বাবা দুজনই রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবি ছিলেন। হুনাইনের যুদ্ধের সময় মহানবী (সা.) যখন বলেন, রাতের বেলা আমাদের কে পাহারা দেবে? তখন তিনি বলেন, আমি হে আল্লাহর রাসুল! তিনি বলেন, তাহলে ঘোড়ায় চড়ো। তিনি তাঁর একটি ঘোড়ায় চড়ে রাসুলুল্লাহ (সা.)-এর কাছে গেলেন। রাসুলুল্লাহ (সা.) তাঁকে বললেন, তুমি এই গিরিপথের দিকে খেয়াল করবে এবং এর শেষ চূড়ায় গিয়ে পাহারা দেবে। সাবধান! আমরা যেন তোমার অসতর্কতার কারণে ধোঁকায় না পড়ি।…’ (সুনানে আবি দাউদ, হাদিস : ২৫০১)

    আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) : তিনি ষষ্ঠ ব্যক্তি হিসেবে ইসলাম গ্রহণ করেন এবং হাবশা ও মদিনায় হিজরত করেন। বদরসহ মহানবী (সা.)-এর নেতৃত্বে সংঘটিত সব যুদ্ধে অংশ নেন। হুদাইবিয়ার দিন তিনি মহানবী (সা.)-কে পাহারা দেন।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট বিশ্বজুড়ে বিভ্রাটে জিমেইল, সমস্যায় ব্যবহারকারীরা
    পরের কন্টেন্ট কোরআনের আলোকে সন্তান প্রতিপালনের নীতি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...