Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার
    • ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » দুই প্রজন্ম আগেও কোরবানি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ ছিলো এই দেশে!
    বিবিধ August 1, 2020

    দুই প্রজন্ম আগেও কোরবানি নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ ছিলো এই দেশে!

    বিবিধ August 1, 20204 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    কুরবানি
    কুরবানি
    বার্তাবাংলা ডেস্ক »

    কোরবানি করার অধিকার আমাদের পূর্ব-পুরুষেরা বহু সংগ্রাম, ত্যাগ এমনকি নিজেদের জীবনকে কোরবানি করার মধ্য দিয়েই আদায় করেছে। যে অঞ্চলে এই আমি যে প্রজন্মের মধ্যে বড়ো হচ্ছি, সেই প্রজন্ম এতটা স্বচ্ছন্দ্যে কোরবানি দিতে পারলেও- আমার দুই প্রজন্ম আগেও ঠিক একই এলাকায় কোরবানি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য অপরাধ ছিল।

    বৃহত্তর ময়মনসিংহের প্রায় সব হিন্দু জমিদারই কোরবানির ব্যাপারে মুসলমানদের উপর জুলুম চালিয়েছে। এরকম অসংখ্য দলিলের মধ্যে অন্যতম হল ১৮৯৫ সালের দিকে বর্তমান ময়মনসিংহের প্রভাবশালী মুক্তাগাছার জমিদার ও টাঙ্গাইলের সন্তোষের জমিদার ঈদ উল আজহার গরু কোরবানী করার ‘অপরাধে’ বেশ কিছু মুসলমানকে অর্থদণ্ড প্রদান। (i)

    এমনকি এই যে কোরবানির ঈদ এলে আজকাল যে মওসুমি পরিবেশবাদীদের উচ্চবাচ্য শুরু হয়, এটাও নতুন না। ১৯০৫ সালে চাঁদপুরের কিছু মুসলমান গরু কোরবানি করেছিলেন ৷

    এতে ক্ষুব্ধ হয়ে শ্রীমান গোপাল চন্দ্র মজুমদার প্রকাশ্যে রাস্তায় গরু জবাই এবং বদ্ধ জলাশয়ে মাংস ধুয়ে জল অপবিত্র করার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা রুজু করেন ৷

    আদালত অভিযুক্তদের মধ্য থেকে একজনকে এক মাসের জেল, একজনকে ৫০ টাকা, অপরজনকে ১৫ টাকা জরিমানা করেন। (ii) সেকালে ৫০ টাকা কিম্বা ১৫ টাকা ছোটখাটো ব্যাপার ছিল না।

    ব্রিটিশদের নানাবিধ নীতির ফলস্বরূপ হিন্দুদের রাষ্ট্রক্ষমতার অংশ হিসেবে আবির্ভাবের পর ঊনবিংশ শতাব্দীর শেষভাগে যে গো-রক্ষা রাজনীতির শুরু হয়- তার আশু প্রক্রিয়া ছিল অত্যাচার, জুলুম, হামলা, মামলার মাধ্যমে মুসলমানদের কোরবানির অধিকার থেকে দূরে রাখা

    এই আন্দোলনের প্রথম পর্যায় ১৮৮০-এর দশকে শুরু হয়। সেসময় থেকেই পূর্ব-বংগের হিন্দু জমিদাররা প্রজাদের কোররবানি থেকে দূরে রাখতে বলপ্রয়োগ করে। ময়মনসিংহ যার উদাহরণ।

    এমনকি তখনও পর্যন্ত ভারতের অন্যান্য অঞ্চলে এই আন্দোলন সহিংস রূপ নেয় নি, অন্তত ১৮৯৩ নাগাদ এর পরবর্তী পর্যায় শুরু হবার পূর্ব পর্যন্ত। পূর্ব-বাঙলার অন্যান্য অঞ্চল একই রকম অবস্থায় ছিল।

    যেমন দক্ষিণ দিনাজপুরের ফারুক হুসেন নিজ জবানবন্দিতে দেশভাগ প্রসঙ্গ স্বমন্ধে বলতে গিয়ে নিজের প্রভাবশালী হিন্দু প্রতিবেশীদের সম্পর্কে উল্লেখ করেন-

    ‘তারা আমাদের কখনোই কোরবানি করতে দেয় নি, এমনকি নামাজের সময় ঢাক পিটিয়ে বিঘ্ন সৃষ্টি করত’। (iii)

    গো-রক্ষা আন্দোলন মূলত যতখানি না ছিল ধর্মীয় তারচে’ অধিক রাজনৈতিক। আর এই রাজনৈতিক আন্দোলন মূলত মুসলিমবিদ্বেষ বৈ কিছু না।(iv)

    সে লক্ষ্যেই ১৮৯০ সালে লাহোর থেকে এই সংক্রান্ত বই বাঙলায় ছাপানো হয়। আবার বাঙলার তথাকথিত প্রগতিশীল নামধারী মুসলমানদের কেউ কেউ সেকালেও সে দলে ভেড়েন।

    যেমন মীর মশাররফ হোসেনের গরু কোরবানীর বিপক্ষে ‘গো-জীবন’ নামে গ্রন্থের ভূমিকা লেখেন এলাহাবাদের গো-রক্ষা আন্দোলনের নেতা।

    ‘গোকুল নির্মূল আশঙ্কা’ নামে প্রবন্ধ লিখে গরু কুরবানির বিরোধিতা করেছিলেন মীর মশাররফ হোসেন। টাঙ্গাইলের মাওলানা নাইমুদ্দিন এক মাহফিলে কোরবানির বিধানের বিরোধিতা করায় তাকে কাফের বলেন।

    এতে চটে গিয়ে মীর মশাররফ ঐ মাওলানার বিপক্ষে মানহানির মামলা রুজু করলে ঢাকা কলেজ, জগন্নাথ কলেজ, ঢাকা ম্যাডিকেল ও অন্যান্য প্রতিষ্ঠানের ছাত্ররা ব্যাপক প্রতিবাদ করে। বাধ্য হয়ে মীর মশাররফ অগত্যা মামলা প্রত্যাহার করেন।

    তার এই গরু কোরবানি বিরোধিতা অধুনা অসাম্প্রদায়িকতা হিসেবে অভহিত করা হয়। অথচ মুসলমানের ধর্মীয় অধিকার এর দ্বারা ক্ষুন্ন করার চেষ্টা হলেও সেটাকে কখনো এই অঞ্চলের সেকুলার সমাজ সাম্প্রদায়িক হিসেবে দেখে নি।

    বাঙলায় সাম্প্রদায়িকতার সংজ্ঞা ও সেকুলারিজম সম্পর্কে ধারণা নেবার জন্য এটা একটা ভালো ঐতিহাসিক পাঠ।

    আজকাল যেসব মওসুমি মানবতাবাদী, পরিবেশবাদী কোরবানির বিরোধিতায় হাজির আছেন। তাদের উদ্দেশ্যও আদতে আমাদের লড়াই করে অর্জিত কোরবানির অধিকার মীরজাফরগিরি করে গো-রক্ষাবাদীদের ইচ্ছের কাছে সমর্পন করানো ব্যাতিত আর কিছুই না।

    এইসবই সেকালের সেই বর্ণহিন্দুর প্রেতাত্মা এবং একালে যারা সীমান্তের ওপারে কেবল কারো গরুর মাংস পাওয়া যাবে ভেবে গোরক্ষার নাম দিয়ে পিটিয়ে মানুষ খুন করে তাদেরই স্থানীয় বরকন্দাজ। এই সত্যকেও আমাদের মানতে হবে।

    বাংলাদেশের বাস্তবতায় এ দেশের কৃষক, মুজুর সারাবছর ধরে পালা তার একটা গরু, একটা ছাগল কোরবানির সময় বিক্রি করে একটু অর্থনৈতিক স্বস্তি পেতে চায়।

    এ দেশে সবচে’ বেশি দাতব্য কাজ একদিনে কেবল কোরবানির সময়ে হয়- অথচ এরপরও এর বিরোধিতা যারা করেন- সেটা মেকি মানবিক কিম্বা অন্য কিছু নয়- বরং তাদের এই বিরোধিতা কেবল এবং কেবলমাত্র বাঙালি মুসলমানের বিপক্ষে করা ঐতিহাসিক লড়াইয়ের অংশ।

    তথ্যসহায়কঃ
    (I ও ii) মুনতাসীর মামুন, বাংলাদেশের উৎসব, বাংলা একাডেমী।
    (iii) The Bengal Diaspora: Rethinking Muslim migration By Claire Alexander, Joya Chatterji, Annu Jalais
    (iv) The Icon of Mother in Late Colonial North India: ‘Bharat Mata’, ‘Matri Bhasha’ and ‘Gau Mata’ By Charu Gupta

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ৮৬ বছর পর আয়া সোফিয়ায় ঈদুল আজহার নামাজ
    পরের কন্টেন্ট ঈদের রেসিপি : মাটন হান্ডি বিরিয়ানি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    June 3, 2026

    সাইবার নিরাপত্তায় নতুন নজরদারি প্রযুক্তি কিনছে বাংলাদেশ সরকার

    May 31, 2026

    ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্ল্যান : বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য গাইডলাইন

    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    June 2026
    S S M T W T F
     12345
    6789101112
    13141516171819
    20212223242526
    27282930  
    « May    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...