দ্বিতীয়বারের মতো কাতার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব পদে নিযুক্ত হয়েছেন বাংলাদেশি শিক্ষার্থী মোহাম্মদ আবু তালেব। বর্তমানে তিনি কাতার বিশ্ববিদ্যালয়ে ফিকহ ও উসুলে ফিকহ বিভাগে মাস্টার্স করছেন। মোহাম্মদ আবু তালেব চট্টগ্রামের জামিয়া দারুল মাআরিফ আল-ইসলামিয়ার সাবেক শিক্ষার্থী। তিনি এখানে হিফজ থেকে মিশকাত পর্যন্ত অধ্যয়ন করেন।
২০১১ সালে তিনি কাতারের ধর্ম মন্ত্রণালয়ের স্কলারশিপ নিয়ে কাতার যান এবং Religious Institute Preparatory Secondary Independent School-এ ভর্তি হন। ২০১৪ সালে কাতার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ২০১৬ সালে প্রথমবারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পান। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো ইমাম ও খতিব হিসেবে নিয়োগ পেয়েছেন।

