Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    বিবিধ May 30, 2020

    করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা দানে মিলবে সাওয়াব

    বিবিধ May 30, 20204 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    বৈশ্বিক মহামারিতে রূপ নেওয়া করোনাভাইরাসের কার্যকর কোনো চিকিৎসা এখনো আবিষ্কৃত হয়নি। চিকিৎসকরা প্রতিকার হিসেবে যেসব পদ্ধতি অবলম্বন করছেন তার একটি ‘প্লাজমা থেরাপি’। এই পদ্ধতিতে করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পর তার রক্ত বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির শরীরে দেওয়া হয়। চিকিৎসকদের দাবি ‘প্লাজমা থেরাপি’তে ভালো ফল পাচ্ছেন তাঁরা। কিন্তু এই পদ্ধতিতে রক্তদান ও তা গ্রহণের অবকাশ ইসলামে আছে কি? ‘প্লাজমা থেরাপি’র  ধর্মীয় নানা দিক তুলে ধরেছেন মারকাযুদ দাওয়াহ আল ইসলামিয়া, ঢাকা-এর পরিচালক মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ

    করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের ওপর প্লাজমা থেরাপি প্রয়োগ করা হচ্ছে। মুসলিম ও অমুসলিম সব দেশেই এর প্রয়োগ হচ্ছে এবং মুসলিম ও অমুসলিম সবাই তাতে অংশ নিচ্ছেন। সুতরাং এই চিকিৎসা পদ্ধতির ধর্মীয় বিধি-বিধান জানা আবশ্যক। দেশি-বিদেশি অভিজ্ঞ ডাক্তারদের বিভিন্ন বক্তব্য এবং স্বাস্থ্যবিষয়ক প্রতিবেদন ও জার্নালগুলো পড়ে যতটুকু জানতে পেরেছি, এটা পুরোপুরি নতুন কোনো পদ্ধতি নয়, আগেও এর প্রয়োগ হয়েছে। বড় বড় ভাইরাসজনিত রোগ ইবোলা, সার্সসহ পৃথিবীতে ছড়িয়ে পড়া বিভিন্ন ভাইরাসে বহু মানুষ আক্রান্ত হওয়ার পর এই প্লাজমা থেরাপি প্রয়োগ করা হয়েছে অতীতে। এই পদ্ধতি প্রয়োগে অনেক সময় রোগীরা উপকৃত হয়েছেন এবং সেই অভিজ্ঞতার আলোকেই করোনাভাইরাসের চিকিৎসায় এই থেরাপির প্রয়োগ শুরু হয়েছে।

    প্লাজমা থেরাপি সংক্রান্ত ইসলামী শরিয়তের দৃষ্টিভঙ্গি ও বিধান জানতে হলে এই পদ্ধতি সম্পর্কেও ধারণা রাখা প্রয়োজন। প্লাজমা থেরাপি বলা হয়, কোনো ব্যক্তি ভাইরাসজনিত রোগ থেকে আল্লাহ তাআলার দয়ায় যখন সুস্থ হয়ে ওঠে, তখন সেই ব্যক্তির দেহে ওই রোগের একটি প্রতিরোধ শক্তি তৈরি হয়। চিকিৎসাবিদ্যায় এই প্রতিরোধ শক্তিকে বলা হয় অ্যান্টিবডি। সুস্থ হয়ে ওঠা ব্যক্তির শরীর থেকে রক্তের বিশেষ পদার্থ বা অংশ এই রোগে আক্রান্ত অন্য ব্যক্তির মধ্যে প্রবেশ করালে চিকিৎসকদের অভিজ্ঞতা হলো, এতে অন্য রোগীর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। সুস্থ হওয়া ব্যক্তির অ্যান্টিবডি রোগাক্রান্ত ব্যক্তির শরীরে প্রতিরোধ শক্তি তৈরি করে। এতে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা বাড়ে। এই পদ্ধতিকে চিকিৎসকরা প্লাজমা থেরাপি বলেন।

    কিছু শর্তের সঙ্গে এই প্লাজমা থেরাপি ইসলামী শরিয়তের দৃষ্টিতে বৈধ। এখানে কয়েকটি বিষয় বিবেচ্য এবং সঙ্গে কিছু শর্তও আছে। এই জাতীয় অন্যান্য চিকিৎসা পদ্ধতিতে যেসব শর্ত ও বিবেচনার কথা বলা হয়ে থাকে সেগুলো এখানেও প্রযোজ্য। প্রথম প্রশ্ন হলো, সাধারণভাবে প্লাজমা দেওয়া-নেওয়া জায়েজ কি না? উত্তর হলো, হ্যাঁ, এটি বৈধ। প্লাজমা দান ও গ্রহণ করা রক্ত দেওয়া-নেওয়ার মতোই একটি বিষয়। ইসলামী আইনজ্ঞরা রক্ত দান করা এবং গ্রহণ করাকে অনেক আগেই বৈধ বলে মত দিয়েছেন। তবে রক্ত যেমন বিক্রি করা অবৈধ, তেমনি প্লাজমা বিক্রি করাও অবৈধ। অসুস্থ কোনো ব্যক্তি অপারগ হলে তার জন্য রক্ত বা প্লাজমা কেনা বৈধ হতে পারে, কিন্তু বিক্রি করার বৈধতা নেই। তাই সাধারণভাবে প্লাজমা দান করা যাবে, গ্রহণ করা যাবে, বিক্রি করা যাবে না।

    দ্বিতীয়ত, প্লাজমা দান করার ক্ষেত্রে অভিজ্ঞ ও বিশ্বস্ত ডাক্তারের যথাযথ দিকনির্দেশনা ও অনুমোদন লাগবে। প্লাজমা অনেকটা রক্তের মতো, বরং রক্তদানের চেয়েও প্লাজমার ক্ষেত্রে আরো সূক্ষ্ম ব্যাপার রয়েছে। এ জন্য অভিজ্ঞ ও যোগ্য চিকিৎসক যার জন্য যার প্লাজমা উপযোগী মনে করবেন প্লাজমা দাতা তাকে প্লাজমা দান করবেন। দাতা ও গ্রহীতার যথেচ্ছ সিদ্ধান্ত এবং প্লাজমার অপব্যবহার অথবা অপচয় করার মতো কোনো কাজ করা যাবে না। যোগ্য চিকিৎসকের মতের প্রাধান্যই এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়।

    প্লাজমা দান ও গ্রহণের ক্ষেত্রে দাতা-গ্রহীতার মধ্যে পুরুষ-মহিলা, মাহরাম-গায়রে মাহরাম, আত্মীয়-অনাত্মীয় এবং পরিচিত-অপরিচিতের কোনো বিভাজন ও পার্থক্য নেই। এমনকি ধর্মেরও কোনো পার্থক্য নেই। মুসলিম ও অমুসলিম সবাই পরস্পরকে প্লাজমা দান করতে পারবে এবং পরস্পরের প্লাজমা গ্রহণও করতে পারবে। যোগ্য চিকিৎসক যদি মনে করেন দাতার প্লাজমা গ্রহীতা গ্রহণ করতে পারবে এবং এই বিষয়ে তিনি সিদ্ধান্ত দেন তাহলে এ ক্ষেত্রে অন্য কোনো প্রশ্ন থাকবে না।

    প্লাজমা দান করা বৈধ হলেও বিক্রি করা অবৈধ কেন? বিষয়টি পরিষ্কার করা প্রয়োজন। মানুষের প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ আল্লাহ তাআলার বিশেষ দান। চাইলেই কোনো মানুষ সে অঙ্গ বিক্রি করতে পারে না; রক্ত যেমন বিক্রি করতে পারে না। রক্ত যেমন দান করা জায়েজ, প্লাজমাও দান করা জায়েজ, যদি এতে দাতার শরীরের বিশেষ কোনো ক্ষতি না হয়। আমরা যতটুকু জেনেছি, প্লাজমা দান করায় সুস্থ ব্যক্তির শরীরে কোনো ক্ষতি হয় না। চিকিৎসক তাঁকে দান করার উপযোগী মনে করলে তিনি প্লাজমা দান করবেন।

    ইসলামী শরিয়তের মূলনীতি এটাই বলে, এই দানের বদৌলতে দাতা আল্লাহ তাআলার কাছে সাওয়াবের অধিকারী হবেন। দান করা সাওয়াবের কারণ হবে, বিক্রি করা বা বিনিময় গ্রহণ করা বৈধ হবে না। তবে হ্যাঁ, করোনাভাইরাসে আক্রান্ত কোনো ধনাঢ্য বা সাধারণ সচ্ছল ব্যক্তি যদি প্লাজমা দাতাকে কোনো উপহার বা হাদিয়া দিয়ে থাকে সেটা ভিন্ন কথা। কোনো শর্ত, কোনো প্রত্যাশা কিংবা কোনো বিনিময়ের ব্যাপার যদি না থাকে তাহলে প্লাজমা গ্রহীতার পক্ষ থেকে দেওয়া এই উপঢৌকন বা হাদিয়া নিজের পক্ষ থেকে দেওয়া স্বতঃস্ফূর্ত উপহারের মতো গণ্য হবে। এটা জায়েজ। এই জাতীয় উপহার বিনিময়ের আওতায় পড়বে না, বরং সৌজন্যমূলক উপহার বা উপঢৌকনের আওতায় পড়বে।

    এই প্লাজমা থেরাপি যদি করোনাভাইরাসের চিকিৎসায় স্বীকৃত ও কার্যকর হিসেবে প্রতীয়মান হয়ে ওঠে তাহলে আমরা আহ্বান জানাব, যেসব মুসলমান ভাই-বোন করোনা আক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলার দয়ায় সুস্থ হয়ে উঠেছেন এবং তাঁদের শরীর প্লাজমা দানের উপযোগী, তাঁরা যেন অন্য অসুস্থ ভাই-বোনদের আরোগ্যের ক্ষেত্রে প্লাজমা দিয়ে সহযোগিতা করেন। নিজের ‘উপহার’ নিয়ে তাঁদের পাশে দাঁড়ান। আল্লাহ তাআলা অবশ্যই প্লাজমা দাতা ভাই-বোনদের উত্তম বিনিময় দান করবেন।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট নওমুসলিমের কথা: মহানবী (সা.)-এর জীবনী পড়ে মুসলিম হয়েছি
    পরের কন্টেন্ট করোনা রোধে ইলেকট্রনিক মাস্ক

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    এআই কি আপনার চাকরি কেড়ে নেবে?

    বিবিধ

    মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত : কর্মজীবনের বাকি ২৯ বছর বেতন পাবে নিহত কর্মীর পরিবার

    বিবিধ

    অভিনয় ও নির্মাণশৈলীতে নিজস্ব পরিচয় গড়ছেন রানা সিকদার

    বিবিধ

    কক্সবাজারে রিসোর্টে অগ্নিকাণ্ডে মালিক-ম্যানেজারের বিরুদ্ধে মামলা

    বিবিধ

    কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫১৯ জন

    বিবিধ

    খালুকে বাবা সাজিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি, শিক্ষক বরখাস্ত

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...