Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » মুসলিমদের ত্যাগ পুরো বিশ্বের জন্য রোল মডেল
    বিবিধ November 16, 2019

    মুসলিমদের ত্যাগ পুরো বিশ্বের জন্য রোল মডেল

    বিবিধ November 16, 20193 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    মুসলিমদের ত্যাগ পুরো বিশ্বের জন্য রোল মডেল
    মুসলিমদের ত্যাগ পুরো বিশ্বের জন্য রোল মডেল
    বার্তাবাংলা ডেস্ক »

    মুসলিমরাই পারে ত্যাগ করতে। মুসলিমদের ত্যাগ পুরো বিশ্বের জন্য রোল মডেল। বার বার এমনটিই প্রমাণিত হয়েছে। আর এতেই যুগে যুগে বিজয় লাভ করেছে ইসলাম। যদিও ভারতের অযোধ্যায় অন্যায়ভাবে বাবরি মসজিদ ধ্বংসের পর সে স্থানে রাম মন্দির নির্মাণের প্রস্তুতি নিচ্ছে কট্টর হিন্দুত্ববাদী উগ্রপন্থীরা।

    ভারতের সুপ্রিম কোর্টের আদালতের রায়ে বিরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে পাকিস্তানের লাহোর শহীদগঞ্জের গুরুদারার শিখ ধর্মাবলম্বীরা। ভিন্ন মত পোষণ করেছেন ভারতের সাবেক বিচারপতি অশোক কুমার গঙ্গোপাধ্যায়।

    ভারতের সুপ্রিম কোর্ট গত শনিবার (৯নভেম্বর) ষোল শতকের প্রাচীন ধ্বংস করে দেয়া বাবরি মসজিদ-এর জায়গাকে হিন্দুদের হাতে তুলে দিয়েছে। সেখানে এবার নির্মাণ করা হবে রাম মন্দির।

    মুসলমানরা তাদের ৪০০ বছরেরও বেশি পুরনো মসজিদ-এর জায়গা যেদিন সুপ্রিম কোর্টের রায়ে হারালো ঠিক সেদিনই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার দেশের শিখ ধর্মাবলম্বীদের তীর্থ যাত্রার জন্য বিনা পাসপোর্ট ও মাসুলে পাকিস্তানের শহীদগঞ্জের গুরুদারায় যাওয়ার জন্য কর্তারপুর করিডোরের উদ্বোধন করেছেন। মুসলমানদের অনেকেই এটিকে কাঁটা ঘায়ে লবন ছিটানোর মতো মনে করেছে।

    পাকিস্তানের লাহোর শহীদগঞ্জ মসজিদ (গুরুদারার) রয়েছে আরো চাঞ্চল্যকর ইতিহাস। মসজিদের পক্ষে যে ইতিহাসের দাবি অনেক শক্তিশালী। যা এখন শিখ ধর্মাবলম্বীদের দখলে। যেখানে এক সময় মসজিদ ছিল। এমনই এক সংবাদ প্রকাশ করেছে আনাদোলু এজেন্সি।

    ভারতে সংখ্যালঘু মুসলমানরা বাবরি মসজিদের ক্ষতিপূরণ থাক দূরের কথা মসজিদের জায়গাও বুঝে পায়নি অথচ পাকিস্তানে সংখ্যালঘু শিখরা তাদের মসজিদ দখল করে বানানো গুরুদারা ঠিকই ফেরত পেয়েছিল। যেখানে তীর্থযাত্রায় যেতে বিনা পাসপোর্ট ও ফি ছাড়াই করিডোর উম্মোচন করেছে প্রধানমন্ত্রী মোদি।

    বাবরি মসজিদের মামলার রায় ইস্যুতে পাকিস্তানের শিখ ধর্মাবলম্বীরা মনে করেন, ‘লাহোরের শহীদগঞ্জ গুরুদারা থেকে ভারতের সংখ্যাগুরু হিন্দুদের শিক্ষা নেয়া উচিত ছিল।’

    পাকিস্তানের শহীদগঞ্জের (মসজিদ) গুরুদারার ইতিহাস
    ভারতের বাবরি মসজিদ এবং লাহোর শহীদগঞ্জ গুরুদারার মাঝে অনেক মিল রয়েছে। দুটোর জন্যেই অনেক মামলা মোকদ্দমা করতে হয়েছে। তবে পার্থক্য নিরূপণ হয়েছে মামলার রায় নিয়ে। আর তাহলো-

    পাকিস্তানের শহীদগঞ্জের শিখরা মসজিদ দখল করে গুরুদ্বারা বানিয়েও তা ফেরত পেয়েছিল আর ভারতের মুসলিমরা অযোধ্যায় স্থাপনা দখল করা ছাড়া খালি জায়গা নির্মাণ করা মসজিদ ও জায়গা ফেরত পেল না।

    ১৬৫৩ সালে মুঘল সম্রাট শাহজাহানের আমলে লাহোরের কোতোয়াল আবদুল্লাহ খান শহীদগঞ্জ মসজিদ নির্মাণ করেন। সেটি ১৭৯৯ সাল পর্যন্ত ১৫২ বছর মসজিদ হিসেবে ব্যবহার হয়।

    ১৭৯৯ সালে যখন রাজা রঞ্জিত সিংয়ের নেতৃত্বে শিখ সেনারা শহীদগঞ্জ দখল করে। তখন থেকে তারা শহীদগঞ্জ মসজিদটিকে শিখদের উপাসনালয় গুরুদারায় পরিণত করে এবং মুসলমানদের সেখানে প্রবেশ নিষিদ্ধ করে দেয়।

    পরবর্তীতে ১৮৪৯ সালে ব্রিটিশরা শিখদের পরাজিত করে লাহোর দখল করে। সে সময় মসলিমরা গুরুদারা থেকে মসজিদটি ফেরত পেতে ব্রিটিশ আদালতে আবেদন করে। ব্রিটিশরা মুসলমানদের সে আবেদন ৫১ বছর দেরি হওয়ার অজুহাতে খারিজ করে দেয়। যার ফলে লাহোরের শহীদগঞ্জ মসজিদ এখনো শিখরা গুরুদারা হিসেবে ব্যবহার করে যাচ্ছে।

    মুসলমানরা এরপর গুরুদারাকে মসজিদে রূপান্তরিত করতে অনেক সুযোগই পেয়েছে কিন্তু তারা তা করেনি। এমনকি ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান দেশ ভাগের সময়ও অল্প কয়েক জন শিখ ছাড়া প্রায় সবাই শহীদগঞ্জ গুরুদারা ছেড়ে চলে যায়। শহীদগঞ্জে মসজিদ ভেঙে নির্মিত গুরুদারা আজও অক্ষত অবস্থায় শিখদের উপসনালয় হিসেবেই ব্যবহৃত হয়।

    দেশভাগের পর থেকে মুসলিম ইচ্ছা করলেই লাহোরের শহীদগঞ্জের এ গুরুদারাকে দখল করে মসজিদ বানাতে চাইলে বাধা দেয়ার কেউ ছিল না এবং এখনও নেই। কিন্তু মুসলিমরা এটা করেননি।

    এ কারণেই বাবরি মসজিদ মামলার রায়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পাকিস্তানের বিভিন্ন শিখ নেতারা বলছেন-
    ‘সংখ্যালঘুদের অধিকার কীভাবে সংরক্ষণ করতে হয়, পাকিস্তানের লাহোরের শিখদের গুরুদারা থেকে পুরো ভারতের শিক্ষা নেয়া উচিত।’

    শুধু তা-ই নয়, বিশ্বের বিভিন্ন দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের উপাসনালয়ের নিরাপত্তা দিয়েছে মুসলিমরা। আবার মুসলিমদের সহযোগিতায় অনেক জায়গায় ভিন্নধর্মী উপাসনালয় তৈরি হয়েছে। বাংলাদেশেও হাটহাজারী মাদরাসার শিক্ষার্থীরাও মন্দির রক্ষায় মানববন্ধন তৈরি করে ইতিহাস সৃষ্টি করেছে।

    বাবরি মসজিদ ইস্যুতে ভারতের মুসলমানরা বাবরি ধ্বংসের ক্ষতিপূরণ ও মসজিদের জায়গা না পেলেও তারা শান্তি ও সম্প্রীতির বৃহত্তর স্বার্থে ভারতের আদালতের রায় মেনে নিয়েছে। দেশটির সংখ্যালঘু মুসলমানরা ইসলামের সুন্দর সম্প্রীতি ও সহাবস্থানের প্রমাণ দিয়েছে আর নিজ জাতি ও বিবেকের কাছে হেরে গেছে ভারতীয় আদালত ও কট্টর হিন্দুত্ববাদীরা। শহীদগঞ্জের (মসজিদ) গুরুদারাই এর উজ্জ্বল দৃষ্টান্ত…

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট তাহাজ্জুদ নামাজের সুন্নাতি আমল
    পরের কন্টেন্ট হিংসা-বিদ্বেষ ও মলিনতামুক্ত অন্তর লাভে যে দোয়া পড়বেন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...