Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 
    • শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা
    • যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা
    • সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন
    • যুদ্ধের মধ্যেই যেভাবে চাঙা হয়ে উঠছে ইরানের অর্থনীতি
    • বুঝবেন কীভাবে সে আপনার প্রেমে মশগুল? মিলিয়ে নিন ৬টি লক্ষণ
    • টাকা জমিয়ে আপনি কোনোদিন ধনী হতে পারবেন না, তাহলে কৌশল কী?
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও নিখোঁজ যারা
    বিবিধ March 19, 2019

    নিউজিল্যান্ডের মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত ও নিখোঁজ যারা

    বিবিধ March 19, 20194 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    সায়িদ মিলন
    সায়িদ মিলন
    বার্তাবাংলা ডেস্ক »

    নিউজিল্যান্ডের ক্রাইটসার্চের দুই মসজিদে সন্ত্রাসী আক্রমণে যারা নিহত হয়েছেন, সেসব নিরাপরাধ ব্যক্তিদের ছবি, নাম ঠিকানা ও হৃদয়গ্রাহী ঘটনা তুলে ধরা হলো-

    মুকাদ ইবরাহিম

    ৩ বছর বয়সী শিশু মুকাদ ইবরাহিম। সবচেয়ে কম বয়সী। আল-নূর মসজিদে নামাজ পড়তে গিয়ে সে আর ফিরে আসেনি। সন্ত্রাসী হামলা থেকে বাদ যায়নি এ ছোট্টি শিশু।

    জুলফারমান ও তার ছেলে অ্যাভরোজ

    ২ মাস আগে ক্রাইস্টচার্চে আসা জুলফারমানের স্ত্রী ম্যারির ভাষ্য মতে, সন্তানকে বাঁচাতে গিয়েও পারেনি। স্বামী ও সন্তান দু’জনই সন্ত্রাসীদের বুলেটে লিনউড মসজিদে প্রাণ হরান।

    আব্দুল্লাহ দিরি

    সন্ত্রাসী হামলা নিহত মাত্র ৪ বছরের আরেক শিশু আব্দুল্লাহ দিরি। মিনিয়াপলিসের দার আল-হিজরা মসজিদের মুয়াজ্জিন আব্দুর রহমান হাশি জানান, তার ৪ বছরের ভাতিজা এ হামলা নিহত হয়। ১৯৯০ সালে তাদের পরিবার যুদ্ধবিধ্বস্ত দেশ সোমালিয়া থেকে পালিয়ে নিউজিল্যান্ড আসে।

    হেবা সামি

    ১২ বছরের হেবা সামি সন্ত্রাসী হামলায় নিহত হন। তাকে বাঁচাতে গিয়ে সন্ত্রাসী হামলায় আহত হন তার বাবা। ১২ বছরের হেবা সামিসহ সে তার পরিবারের ৫ সদস্যকে হারায়।

    সায়িদ মিলন

    ১৪ বছরের কিশোর সায়িদ মিলন। মা ও বন্ধুদের সঙ্গে আল-নূর মসজিদে নামাজ পড়তে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয় সে।

    খালিদ মোস্তফা ও ছেলে হামজা

    খালিদ মোস্তফা সিরিয়া থেকে পালিয়ে নিউজিল্যান্ড আসে। দুই ছেলে হামজা ও জিয়াদ। খালিদ মোস্তফা ও ১৬ বছর বয়সী হামজা সন্ত্রাসী হামলায় নিহত হয়। ১৩ বছর বয়সী জিয়াদ এ হামলায় আহত হয়।

    নাঈম রশিদ ও ছেলে তালহা

    সন্ত্রাসী হামলায় আক্রমণকারীকে প্রতিহত করার চেষ্টাকারী নাঈম রশিদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার ২১ বছরের ছেলে তালহাও সন্ত্রাসী হামলা নিহত হয়। পেশায় ডাক্তার নাঈম রশিদ স্বপরিবারে পাকিস্তান থেকে নিউজিল্যান্ড আসেন।

    আনসি কারিপাকুলাম আলিবাভা

    ২৫ বছরের যুবতী আনসি কারিপাকুলাম আলিবাভা নিহত হয়েছে কিনা নিশ্চিত নয়। তবে ভারত থেকে নিউজিল্যান্ডে আসা আনসির কোনো খোঁজ পাচ্ছে না তার স্বজনরা।

    ভোরা রমিজ

    ২৮ বছর বয়সী ভোরা রমিজ নিহত হয়েছে কিনা জানা না গেলে এখনো তার হদিস মেলেনি।

    ফারহাজ আহসান

    অকল্যান্ড বিশ্ববিদ্যালয় থেকে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি প্রাপ্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ৩০ বছরের যুবক ফারহাজ আহসান। সন্ত্রাসী হামলার স্পট থেকে অনুপস্থিত রয়েছে সে।

    মোজাম্মেল হক

    বাংলাদেশ থেকে উচ্চতর শিক্ষা নিতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হন ডেন্টিস্ট মোজাম্মেল হক। তার কোনো সন্ধান পাওয়া না গেলেও কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করেছে।

    আত্তা ইলিয়ান

    কুয়েতে জন্ম নেয়া ৩৩ বছরের আত্তা ইলিয়ান নিউজিল্যান্ডের জাতীয় ফুটবল দল এবং ক্যানটারবারি ফুটবল দলের সদস্য। আত্তা ইলিয়ানও সন্ত্রাসী হামলার শিকার হয়ে নিহত হন।

    সৈয়দ জাহানদাদ আলী

    পাকিস্তানের ৩৪ বছরের সৈয়দ জাহানদাদ আলী নিউজিল্যান্ডের আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন।

    হোসাইন আল উমরি

    সংযুক্ত আরব আমিরাতের ৩৬ বছরের হোসাইন আল উমরি আল-নূর মসজিদের সন্ত্রাসী হামলা নিহত হন।

    ওসামা আদনান

    ফিলিস্তিন থেকে মিসরে পালিয়ে যাওয়া ৩৭ বছরের ওসামা আদনান নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার চিন্তা করেন। আল-নূর মসজিদের সন্ত্রাসী হামলা থেকে শেষ রক্ষা হয়নি তার।

    কামেল দারভিশ

    ৩৯ বছরের কামেল দারভিশ এখনো নিখোঁজ রয়েছে। পরিবার ও নিউজিল্যান্ড কর্তৃপক্ষের কাছেও তার কোনো তথ্য নেই।

    হারুন মাহমুদ

    ৪০ বছরের চিকিৎসক হারুন মাহমুদ আল-নূর মসজিদের সন্ত্রাসী হামলায় আক্রান্ত হয়ে নিহত হন। দুই সন্তানসহ পরিবার নিয়ে ২০১৪ সালে ক্যান্টারবারি থেকে ক্রাইস্টচার্চে চলে আসেন। পাকিস্তানি এ চিকিৎসক ক্যান্টারবারি কলেজের সহকারি পরিচারক ছিলেন।

    হোসনে আরা পারভীন

    হুইল চেয়ারে বসা স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত হন হোসনে আরা পারভীন। বাংলাদেশি এ পরিবারে স্বামী বাঁচলেও হোসনে আরা পারভীনকে জীবন দিতে হয়েছে।

    মুহাম্মদ ইমরান খান

    ভারতের ৪৭ বছর বয়সী ইমরান খান লিনউড মসজিদে সন্ত্রাসী হামলা নিহত হন।

    আমজাদ হামিদ

    ফিলিস্তিনের বংশোদ্ভূত ৫৭ বছরের আমজাদ হামিদ দীর্ঘ ২৩ বছর ধরে নিউজিল্যান্ড বসবাস করেন। পেশায় চিকিৎসক আমজাদ হামিদ আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলায় নিহত হন।

    আব্দুল ফাতাহ কাসেম

    ফিলিস্তিনি আব্দুল ফাতাহ কাসেম (৫৯) এখনো নিখোঁজ রয়েছে। নিউজিল্যান্ড মুসলিম অ্যাসোসিয়েশনের সাবেক এ সদস্য সন্ত্রাসী হামলার পরে আর বাড়ি ফেরেনি।

    লিন্ডা আর্মাস্ট্রং

    লিন্ডা আর্মাস্ট্রং (৬৫) সন্ত্রাসী হামলা নিহত হলে অলৌকিকভাবে বেঁচে গেছেন সেই ব্যক্তি যাকে বাঁচাতে এগিয়ে এসেছিলেন লিন্ডা আর্মাস্ট্রং।

    আলী আল-মাদানি

    ফিলিস্তিনের ৬৬ বছরের বৃদ্ধ আলী আল-মাদানি স্ত্রীসহ সন্ত্রাসী হামলা নিহত হন। তিনি ও তার স্ত্রী আল-নূর মসজিদ পরিদর্শনে এসেছিলেন।

    দাউদ নাবি

    ৭০ বছরের বৃদ্ধ দাউদ নাবি। যিনি সর্ব প্রথম আক্রমণের শিকারে পরিণত হয়ে নিহত হন। আক্রমণকারী আল-নূর মসজিদে সর্বপ্রথম তাকেই ‘হ্যালো ব্রাদার’ বলে আক্রমণ করে। এ হামলায় এখন পর্যন্ত ৫০ নিহত হয়েছে বলে জানা যায়।

    লিলিক আব্দুল হামিদ

    লিলিক আব্দুল হামিদ এখনো নিখোঁজ। সন্ত্রাসী হামলার পর সে আর পরিবারের কাছে ফিরে যায়নি। আর তার পরিবার এখনো তার কোনো সন্ধান পায়নি।

    আশরাফ আলি

    ফিজি থেকে আগত আশরাফ আলি আল-নূর মসজিদের সন্ত্রাসী হামলায় নিহত হন।

    এখন পর্যন্ত ৫০ জনের নিহত হওয়ার খবর পাওয়া গেলেও প্রকৃতপক্ষে কতজন নিহত ও নিখোঁজ রয়েছে তা এখনো নিশ্চিত নয়।

    Advertisement for African All Media List
    নিউজিল্যান্ড
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যে হাসিতে রয়েছে সাদকার সাওয়াব
    পরের কন্টেন্ট আল্লাহ যেভাবে নিজেই একত্ববাদের সাক্ষ্য দিলেন

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 5, 2026

    বাইরে অমায়িক, কিন্তু বাড়িতে তীব্র মেজাজ! এর রহস্য কী? 

    May 4, 2026

    শুধু মেয়েদের বয়স নিয়েই কেন এত মাতামাতি? ফুঁসে উঠলেন মালাইকা

    May 3, 2026

    যেভাবে বদলে যাচ্ছে ঢাকার গণপরিবহন ব্যবস্থা

    May 3, 2026

    সুস্থ জীবন চাইলে প্রতিদিনের অভ্যাসে আনুন পরিবর্তন

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...