Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা
    • ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’
    • সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন
    • নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান
    • কুয়েতকে ২৪০ টন খাদ্য সহায়তা দিলো বাংলাদেশ
    • শিশুদের ওপর বর্বরতা অবশ্যই বন্ধ করতে হবে : ইউনিসেফ
    • বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গার সংখ্যা, কমছে মানবিক সহায়তার বাজেট
    • ভারতে ফুসফুসের ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী ইমিউনোথেরাপি
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » বিশ্বের আলোচিত যত ভয়াবহ হামলা
    বিবিধ March 16, 2019

    বিশ্বের আলোচিত যত ভয়াবহ হামলা

    বিবিধ March 16, 20196 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    হামলা
    হামলা
    বার্তাবাংলা ডেস্ক »

    যুগে যুগে বিভিন্ন কারণে দেশে দেশে হামলার ঘটনা ঘটে আসছে। যে বা যারাই এ হামলা করুক, পরাজিত হয় মানবতা। ধর্মীয় বা ব্যক্তিগত কারণে হলেও এসব হামলায় নিহত হন নিরাপরাধ কিছু মানুষ। বিশ্বজুড়ে নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। আসুন তেমন কিছু হামলা সম্পর্কে জেনে নেই আজ-

    হিরোশিমা ও নাগাসাকি হামলা: ১৯৪৫ সালের ৬ আগস্ট সকালে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী জাপানের হিরোশিমা শহরের ওপর ‘লিটল বয়’ নামের নিউক্লিয়ার বোমা ফেলে। এর তিন দিন পর নাগাসাকি শহরের ওপর ‘ফ্যাট ম্যান’ নামের আরেকটি নিউক্লিয়ার বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ বোমা বিস্ফোরণের ফলে হিরোশিমাতে প্রায় ১ লাখ ৪০ হাজার লোক মারা যান। আর নাগাসাকিতে প্রায় ৭৪ হাজার লোক মারা যান।

    সিনেমা রেক্স ফায়ার: ১৯৭৮ সালের আগস্ট মাসে ইরানের আবাদানে সিনেমা রেক্সে আগুন লাগিয়ে ৪শ ৭০ জনকে হত্যা করা হয়। সিনেমা চলাকালীন দরজা বন্ধ করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ইরানের ক্ষমতাসীন সরকার ঘটনার শুরুতেই ইসলামপন্থি জঙ্গিদের দায়ি করলেও দেশটির বিপক্ষ দল দেশের ইন্টেলিজেন্স গ্রুপ সাভাককে আগুন লাগানোর জন্য দায়ি করে।

    এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বিস্ফোরণ: বিমানটি আইরিশের আকাশ সীমানায় ১৯৮৫ সালের ২৩ জুন বিস্ফোরিত হয়। বিমানে বোমাটি বিস্ফোরিত হলে কোন যাত্রী এবং কর্মী বেঁচে ছিলেন না। বিমানটির ধংসস্তুপ আটলান্টিক সাগরে পতিত হয়। বিমানে ৩২৯ জন যাত্রী ছিলেন। এয়ার ইন্ডিয়ার এ হামলার সময় নারশিয়া বিমানবন্দরেও বোমা হামলা হয়। কানাডার নিরাপত্তা বাহিনী ভারতের শিখ জঙ্গিগোষ্ঠী বাব্বার খালসাকে এ হামলার জন্য দায়ি করে।

    টুইন টাওয়ার হামলা: ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারের ওপর এ হামলা চালানো হয়। এতে ২ হাজার ৯৯৩ জন নিহত এবং ৮ হাজার ৯শ জন আহত হন। ১৯ জন আল কায়দার জঙ্গি চারটি বিমান ছিনতাই করে। আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট ১১ এবং ইউনাইটেড এয়ারলাইন্সের ১৭৫ বিমান দুটি নিউ ইয়র্ক সিটির টুইন টাওয়ারের উত্তর এবং দক্ষিণ টাওয়ারের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আঘাত আনে। ছিনতাই হওয়া তৃতীয় বিমান আমেরিকান ফ্লাইট ৭৭ ভার্জিনিয়া রাজ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে আঘাত করে। চতুর্থ বিমান ইউনাইটেড এয়ারলাইন ফ্লাইট ৯৩ এর লক্ষ্য ছিল ওয়াশিংটন ডিসি। কিন্তু যাত্রীদের সাথে ছিনতাইকারীদের ধস্তাধস্তিতে বিমানটি পেনিস্যালভিনিয়ার এক মাঠে বিধ্বস্ত হয়। এর পেছনে ওসামা বিন লাদেন ছিলেন বলে যুক্তরাষ্ট্র দাবি করে।

    বেসলান গণহত্যা: বেসলান স্কুলে জঙ্গি হামলা হয় ২০০৪ সালের ১ সেপ্টেম্বর। তিন দিনের জিম্মি অবস্থায় ১ হাজার ১শ মানুষকে বন্দি করে জঙ্গিরা। যাদের মধ্যে ৭৭৭ জনই স্কুলছাত্র। এ হামলায় কমপক্ষে ৩৮৫ জন মারা যান। ইঙ্গুস এবং চেচেন নামের ইসলামপন্থি জঙ্গিরা রাশিয়ার উত্তর ককেশাসের নর্থ অসেটিয়া এলাকার বেসলান শহরের স্কুল নাম্বার ওয়ানে এ হামলা করে। জিম্মি দশার তৃতীয় দিনে রাশিয়ার বিশেষ বাহিনী ট্যাঙ্ক, ভারী অস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করে।

    লন্ডনে সিরিজ বোমা হামলা: ২০০৫ সালের ৭ জুলাই মধ্য লন্ডনের তিনটি আন্ডারগ্রাউন্ড স্টেশন ও একটি বাসে আত্মঘাতী সিরিজ বোমা হামলায় নিহত হন ৫২ জন। আহত হন সাত শতাধিক মানুষ। স্থানীয় সময় সকাল ৮টা ৫০ মিনিটে লন্ডনের রাসেল স্কয়ারের আন্ডারগ্রাউন্ড ট্রেন স্টেশনে প্রথম হামলা চালানো হয়। প্রায় কাছাকাছি সময়ে এজওয়ার ও অ্যাল্ডগেটে পৃথক দুটি হামলায় যথাক্রমে ছয় ও সাত জন নিহত হন। এর প্রায় একঘণ্টা পর তাভিস্টক স্কয়ারে একটি দ্বিতল বাসে বোমা হামলা চালানো হয়। জানা যায়, বোমা হামলাকারী চার জঙ্গির সঙ্গে চরমপন্থি সংগঠন আল কায়েদার সংযোগ ছিল।

    ইরাকে বোমা হামলা: ইরাকের ইয়াজিদী এবং জাজিরা শহরে যুক্তরাজ্যের আধিপত্য থাকা অবস্থায় ২০০৭ সালের আগস্টের ১৪ তারিখ পর পর চারটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা করা হয়। তিনটি গাড়ি এবং একটি তেলের ট্যাংকার প্রায় দুই টনের মত বিস্ফোরক বহন করছিল। এ হামলায় ৭৯৬ জন নিহত এবং ১ হাজার ৫৬২ জন আহত হন। এ বোমা বিস্ফোরণে ভবনসহ চারপাশ ধ্বংসস্তূপে পরিণত হয়। ধারণা করা হয়, ইরাকের আল কায়দা এ হামলা করে।

    পাকিস্তানের স্কুলে গুলিবর্ষণ: ২০১৪ সালের শেষ দিকে পাকিস্তানের পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে বর্বর হত্যাযজ্ঞ চালায় তালেবান জঙ্গিরা। এতে নিহত হয় ১৩০ জনেরও বেশি শিক্ষার্থী। এতে অন্তত ১২০ জনের বেশি স্কুলশিক্ষার্থী আহত হয়। সেদিন দুপুরের আগে ৮-১০ জন জঙ্গি সামরিক পোশাকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে পড়ে। খবর পেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা স্কুলের দিকে অগ্রসর হলে শুরু হয় তুমুল গোলাগুলি। প্রায় ৮ ঘণ্টার অভিযানের পর স্কুলটির নিয়ন্ত্রণ নেন সেনা সদস্যরা।

    প্যারিসে আত্মঘাতী হামলা: ২০১৫ সালের ১৩ নভেম্বর সন্ধ্যায় ফ্রান্সের প্যারিস ও সেন্ট-ডেনিসে ধারাবাহিক ও সমন্বিত সন্ত্রাসী আক্রমণ হয়। ফ্রান্সের বাইরে তিনটি আলাদা আত্মঘাতী বোমা হামলা এবং প্যারিসের কাছাকাছি চারটি ভিন্ন স্থানে গণহত্যা ও আত্মঘাতী বোমা হামলা চালায় সন্ত্রাসীরা। এ হামলায় অন্তত ১২৮ জন নিহত হন। আহত ৪১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এতে সাত আক্রমণকারীও মারা যায়।

    আতাতুর্ক বিমানবন্দরে হামলা: ২০১৬ সালের ২৮ জুন গুলি আর বোমা বিস্ফোরণে কেঁপে ওঠে ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দর। এ হামলায় নিহত হন ৪৭ জন এবং আহত হন ২৩৯ জন। প্রথম বিস্ফোরণ ঘটে আন্তর্জাতিক টার্মিনালের এক তলায়, দ্বিতীয়টি দোতলায় এবং তৃতীয়টি গাড়ি পার্কিংয়ে। পুলিশ পাল্টা আক্রমণ করার কিছু সময়ের মধ্যেই প্রথম আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা।

    অরল্যান্ডোয় বন্দুকধারীর হামলা: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো শহরের বিনোদন কেন্দ্র পালস ক্লাবে ২০১৬ সালে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। ১২ জুন অরল্যান্ডো শহরে সমকামীদের একটি নাইট ক্লাবে এ গোলাগুলি হয়। এতে ৫০ জন নিহত ও ৫৩ জন আহত হন। স্থানীয় সময় দিবাগত রাতে এ হামলা হয়। হামলার তিন ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলাকারীকে হত্যা করে। হামলাকারীর নাম ওমর মতিন।

    ঢাকার হলি আর্টিজান হামলা: বাংলাদেশের রাজধানী ঢাকার অভিজাত গুলশান এলাকায় হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে ২০১৬ সালের ১ জুলাই। বিশ্বব্যাপী আলোড়ন তৈরি করা ঘটনায় জঙ্গিরা সেই রাতে ২০ জনকে হত্যা করে। যাদের ৯ জন ইতালি, ৭ জন জাপান, ৩ জন বাংলাদেশি এবং ১ জন ভারতীয় নাগরিক। এছাড়া সন্ত্রাসীদের হামলায় দুজন পুলিশও প্রাণ হারান। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী ৫ জনও প্রাণ হারায়।

    ফ্রান্সের নিসে সন্ত্রাসী হামলা: ২০১৬ সালের ১৪ জুলাই ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় নিস শহরে সন্ত্রাসী হামলায় ৮০ জনেরও বেশি মানুষ নিহত হন। জনতার ওপর দ্রুতগতিতে ট্রাক ও গুলি চালিয়ে এই হতাহতের ঘটনা ঘটানো হয়। বাস্তিল দিবস উদযাপন করতে দেশি-বিদেশি পর্যটকসহ বহু লোক ওই সময় সেখানে জড়ো হয়েছিলেন। স্থানীয় সময় রাত ১১টার দিকে ভিড়ের মধ্যদিয়ে ২৫ টনের ওই ট্রাক প্রায় দুই কিলোমিটার রাস্তা এগিয়ে যায়। পরে পুলিশ চালককে গুলি করে হত্যা করে ট্রাকটি থামায়।

    জার্মানিতে ট্রেনে হামলা: ২০১৬ সালের ১৯ জুলাই দক্ষিণ জার্মানির একটি ট্রেনে হামলার ঘটনা ঘটে। আফগান এক কিশোর এ হামলা চালিয়েছে বলে জানা যায়। কুড়াল ও ছুরি দিয়ে আক্রমণ চালিয়ে ৪ জনকে আহত করে সে। পরে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে যুবক নিহত হয়। আক্রমণকারী ১৭ বছরের এক আফগান শরণার্থী। অক্সিফোর্ট শহরের কাছে সে বসবাস করত।

    রোহিঙ্গাদের ওপর হামলা: ২০১৬ সালের শেষ দিকে মিয়ানমারের উত্তরাঞ্চলীয় রাখাইন রাজ্যে সে দেশের সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিমদের ওপর হামলা চালায়। সে বছর ৯ অক্টোবর মিয়ানমারের মংডুর একাধিক সীমান্তচৌকিতে হামলার জের ধরে সেনাবাহিনী এ হামলা চালায়। সামরিক বাহিনী রাখাইন রাজ্য ঘিরে ফেলে অভিযানের নামে ব্যাপক হারে হত্যা, লুট, অগ্নিসংযোগ, ধর্ষণের মতো ঘটনা ঘটায়।

    ম্যানচেস্টার শহরে হামলা: ২০১৭ সালের ১৭ মে যুক্তরাষ্ট্রের পপতারকা আরিয়ানা গ্রান্দের কনসার্ট হয় যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে। কনসার্ট শেষে দর্শকরা বের হওয়ার পথে হঠাৎ বিকট শব্দে মুহূর্তেই ছিন্নভিন্ন হয়ে যায় সবকিছু। আত্মঘাতী বোমার বিস্ফোরণে কমপক্ষে ২২ জন নিহত ও ৫৯ জন আহত হন।

    ব্রাজিলের স্কুলে হামলা: ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ২০১৯ সালের ১৩ মার্চ গোলাগুলির ঘটনায় শিক্ষার্থীসহ ৮ জন নিহত হয়েছে। মাস্ক পরিহিত দুই হামলাকারী বন্দুক নিয়ে এলোপাতাড়ি গুলি চালায়। তবে বন্দুকধারীরা হামলা চালানোর পর নিজেরাও আত্মহত্যা করেছে।

    নিউজিল্যান্ডে মসজিদে হামলা: ২০১৯ সালের ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি কেন্দ্রীয় মসজিদে বন্দুকধারীদের হামলায় নিহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক। এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে পুলিশ বলছে, এ হামলার পেছনে আরও অপরাধীরা জড়িত থাকতে পারে।

    Advertisement for African All Media List
    হামলা
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট দেশকে বদলে দেওয়ার স্বপ্ন ৫০০ তরুণের
    পরের কন্টেন্ট আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার উত্তম সময় কখন!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    May 29, 2026

    মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা

    May 27, 2026

    ঈদে ওটিটিতে আসছে প্রতীক্ষিত ওয়েব ফিল্ম ‘তাজমহল’

    May 26, 2026

    সুযোগ পেলেই জীবনসঙ্গীকে যে ৩০টি বাক্য বলবেন

    May 25, 2026

    নজরুলের বই প্রকাশ : আনন্দ ও বেদনার এক মহাকাব্যিক উপাখ্যান

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    May 2026
    S S M T W T F
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    3031  
    « Apr    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...