Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » কোয়ালকম না ব্রডকম, কে সেরা?
    প্রযুক্তি November 20, 2017

    কোয়ালকম না ব্রডকম, কে সেরা?

    প্রযুক্তি November 20, 20173 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    চলতি মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান ব্রডকম তাদের প্রতিদ্বন্দ্বী চিপ নির্মাতা কোয়ালকমকে ১০ হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করতে চেয়েছিল।

    নাটকীয়ভাবেই ব্রডকমের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে কোয়ালকম। প্রস্তাব ফিরিয়ে দিয়ে কোয়ালকমের পক্ষ থেকে জানানো হয়, ‘দুঃখিত, আমরা আপনাদের ধারণার চেয়েও বেশি মূল্যবান।’

    এ চুক্তি সম্পন্ন হলে এটাই হতো প্রযুক্তি ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে দামি অধিগ্রহণ।

    চিপসেটের রাজ্যে কোয়ালকম ও ব্রডকম প্রতিদ্বন্দ্বী। দুই প্রতিষ্ঠানের প্রধান গ্রাহক মার্কিন প্রযুক্তিপণ্য নির্মাতা অ্যাপল। অবশ্য পেটেন্ট নিয়ে অনেক দিন ধরে দ্বন্দ্ব চলছে অ্যাপল ও কোয়ালকমের মধ্যে। অ্যাপলের ভবিষ্যৎ আইফোনগুলোতে কোয়ালকমের চিপসেট না থাকার গুঞ্জন রয়েছে। সে সুযোগ ব্রডকম হাতছাড়া করছে না। অ্যাপলের সঙ্গে তাদের সখ্য গড়ে উঠছে।

    কোয়ালকম কর্তৃপক্ষের ভাষ্য, অধিগ্রহণ প্রস্তাবের মাধ্যমে ব্রডকম তাদের অবমূল্যায়ন করেছে। অধিগ্রহণের ক্ষেত্রে আরও জটিলতা বাড়তে পারে, এমন ধারণায় ব্রডকমের প্রস্তাবে সাড়া দেয়নি। এদিকে প্রত্যাখ্যাত হয়ে ব্রডকম জানায়, অধিগ্রহণ বিষয়ে আলোচনার জন্য কোয়ালকমের ব্যবস্থাপনা বিভাগের সঙ্গে কথা বলার প্রস্তাব করেছিল তারা। তবে কোয়ালকম প্রথমে ইতিবাচক সাড়া দিলেও পরে প্রস্তাব ফিরিয়ে দেয়।

    আদতে আফ্রিকান তৃণভূমির মতোই সেমিকন্ডাক্টর শিল্পটি যেন জটিল এক চক্র মেনে চলছে। বিভিন্ন চিপ নির্মাতা প্রতিষ্ঠান যেন পরস্পরকে শিকারের লক্ষ্য বানাচ্ছে। ব্রডকম যেমন কোয়ালকমকে শিকার করতে চাইছে, তেমনি কোয়ালকমও কিন্তু বসে নেই। তারা চাইছে নেদারল্যান্ডসের চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনএক্সপিকে অধিগ্রহণ করে নিজেদের দাম বাড়াতে। ৪ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারে এনএক্সপিকে অধিগ্রহণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। এনএক্সপিও কম যায় না। অটোমোবাইল ও অন্যান্য যন্ত্রের জন্য চিপ নির্মাণকারী প্রতিষ্ঠান এনএক্সপি ২০১৫ সালে ফ্রিস্কেল নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করে ফেলেছে। সবাই সুযোগের অপেক্ষায়। শিকার পেলেই ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।

    ঝানু শিকারি হিসেবে মনে করা হয় ব্রডকমের প্রধান নির্বাহী কর্মকর্তা হক ট্যানকে। ২০১৫ সালে তিন হাজার ৭০০ মার্কিন ডলারে অ্যাভাগো নামের একটি প্রতিষ্ঠান অধিগ্রহণ করেন তিনি। এরপর তার নাম পরিবর্তন করে ব্রডকম করেছেন। অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মতো প্রচারের আলোতে আসেননি হক ট্যান। সেমিকন্ডাক্টর শিল্পের বাইরে তাদের নাম খুব একটা শোনা যায় না। তবে ঝানু ব্যবসায়ী হিসেবে খ্যাতি রয়েছে তাঁর।

    বাজার বিশ্লেষকেরা মনে করেন, সেমিকন্ডাক্টর শিল্পে সফলতা বিনিয়োগের ওপর অনেকটাই নির্ভর করে। তাই কোয়ালকমকে কিনে আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগ করতে আগ্রহী ব্রডকম। এটা করতে পারলে ব্রডকম সফল। বিশেষ করে ৫জি প্রযুক্তিতে বিনিয়োগ করতে চায় তারা। কোয়ালকম কিনে সে সুযোগ নিতে চাইছিল প্রতিষ্ঠানটি। আর কোয়ালকম যদি এনএক্সপিকে অধিগ্রহণ করতে পারে তবে ব্রডকমের জন্য তা ছিল সোনায় সোহাগা। বর্তমানে কানেকটিভিটি চিপ, ওয়াই-ফাই ও রেডিও ফ্রিকোয়েন্সি চিপ তৈরি করে দুটি প্রতিষ্ঠান। একীভূত হলে ওয়াই-ফাই চিপের ক্ষেত্রে বাজারে ৫০ থেকে ৬০ শতাংশ তারা দখল করতে পারত তারা।

    বাজার বিশ্লেষকেরা ব্রডকমের এ চুক্তিকে ভবিষ্যতের দ্রুত বর্ধনশীল এলাকাগুলোতে ব্রডকমের ঢোকার প্রচেষ্টা হিসেবে দেখছেন। যেমন কানেকটেড ডিভাইস বা ইন্টারনেট অব থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রভৃতি। কারণ, এসব ক্ষেত্রে আরেক চিপ নির্মাতা এনভিডিয়ার প্রাধান্য বেশি।

    কোয়ালকমকে ধরতে পারলে স্মার্টফোনের বাজারে আধিপত্য বাড়াতে পারত ব্রডকম। প্রকৃতপক্ষে ট্যান চাইছিলেন বিশাল একটি কোম্পানির অধীনে বিশাল আধিপত্য। কিন্তু কোয়ালকম প্রস্তাব প্রত্যাখ্যান করে তার আশা ভঙ্গ করেছে। কিন্তু তাঁর পরবর্তী শিকার কোনটি হবে? পরবর্তী শিকারের পরিকল্পনা সম্পর্কে আগেভাগে কিছু প্রকাশ করা ঠিক হবে না, এ কথাটি দক্ষ শিকারি মাত্রই মানেন। তথ্যসূত্র: ইকোনমিস্ট, সিএনএন, এমএনবিসি।

    Advertisement for African All Media List
    কে সেরা? কোয়ালকম না ব্রডকম
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট দেশে মোবাইল ফোন গ্রাহক ১৪ কোটি লাখ ১৩ হাজার
    পরের কন্টেন্ট চালক ছাড়াই চলবে গাড়ি

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    প্রযুক্তি

    বড় সাইবার হামলার আশঙ্কা, ১৮ কোটি ই-মেইলের পাসওর্য়াড ফাঁস!

    প্রযুক্তি

    Oppo Find X9 নিয়ে মার্কেটে কামব্যাক করতে চলেছে Oppo

    প্রযুক্তি

    এই স্মার্টফোনগুলি দেবে DSLR-এর থেকেও দারুণ ছবি

    প্রযুক্তি

    ফোন পে, গুগল পে- র বাজারে এবার নতুন ধামাকা ভারতীয় ‘জোহো পে ‘

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...