Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » একাই রাস্তা তৈরি করলেন তিনি!
    বিবিধ January 11, 2017

    একাই রাস্তা তৈরি করলেন তিনি!

    বিবিধ January 11, 20173 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    গ্রামে একটি রাস্তা তৈরির আরজি জানাতে পঞ্চায়েতের কাছে গিয়েছিলেন শশী। গ্রামে রাস্তা হলে শরীরের ডান পাশ পক্ষাঘাতে আক্রান্ত শশী হুইলচেয়ারে চলাচল করতে পারতেন। এভাবে চলাফেরা করে ছোট্ট একটা ব্যবসা করারও স্বপ্ন দেখেছিলেন তিনি। কিন্তু গরিব ও অসুস্থ একজন মানুষের ছোট্ট স্বপ্নটাকে ভেঙে চুরমার করে দিয়েছিল পঞ্চায়েত। গ্রামে রাস্তা তো হবেই না, হুইলচেয়ারও দেওয়া হবে না বলে জানিয়েছিল পঞ্চায়েত। এই অপমানে হার মানেননি শশী। পক্ষাঘাতে আক্রান্ত শশী একাই গ্রামে রাস্তা নির্মাণের কাজ শুরু করলেন। টানা তিন বছর অক্লান্ত পরিশ্রম করে অবশেষে নির্মাণও করে ফেলেছেন পুরো ২০০ মিটার রাস্তা। পঞ্চায়েতের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, চাইলেই সব করা যায়, পক্ষাঘাত কোনো বাধা নয়। আর এই রাস্তা একার জন্য নয়, পুরো গ্রামের মানুষের চলাচলের জন্য উন্মুক্তও করে দিয়েছেন তিনি।

    ঘটনাটি ঘটেছে ভারতের কেরালা রাজ্যের থিরুভানান্থাপুরামের একটি গ্রামে।

    এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, শশীর বয়স ৫৯ বছর। তিনি গাছির কাজ, বিশেষ করে গাছ থেকে নারকেল পাড়ার কাজ করতেন। ১৮ বছর আগের ঘটনা। একবার নারকেলগাছ থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। অনেক দিন বিছানায় থাকার পর তাঁর ডান হাত ও পা পক্ষাঘাতে আক্রান্ত হয়। বর্তমানে অনেক ধীরে হাঁটাচলা করতে পারেন। বছর তিনেক আগে একদিন তিনি গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে একটি তিন চাকার হুইলচেয়ারের আবেদন জানান। এতে তিনি একটি ছোট ব্যবসা করে জীবন কাটিয়ে দিতে পারবেন। গ্রামে হুইলচেয়ার চলাচলের উপযোগী কোনো রাস্তা না থাকায়, একটি রাস্তা নির্মাণের আবেদন করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই কথায় কান দেননি পঞ্চায়েতের সদস্যরা।

    শশী বলেন, ‘সেদিন পঞ্চায়েত বলেছিল, পক্ষাঘাতগ্রস্ত হলেও তোমাকে হুইলচেয়ার দেওয়ার কোনো উপায় নেই। তারা জানায়, যে রাস্তা নির্মাণের কথা আমি বলছি, তা কোনো দিনও হবে না।’

    প্রতিবেদনে বলা হয়, পঞ্চায়েতের কাছে আশ্বস্ত না হলেও দমে যাননি শশী। একাই টিলার মাটি কেটে রাস্তা তৈরির কাজ শুরু করেন তিনি। প্রতিদিন প্রায় ছয় ঘণ্টা করে কোদাল চালিয়ে তিনি রাস্তার জন্য মাটি কাটতেন। টানা তিন বছর এভাবে অক্লান্ত পরিশ্রম করে ২০০ মিটার দীর্ঘ একটি কাঁচা সড়ক নির্মাণ করে ফেলেছেন শশী। শুধু হুইলচেয়ার নয়, এই সড়ক দিয়ে এখন ছোট আকারের যেকোনো গাড়ি চলাচল করতে পারবে।

    ‘মানুষ ভাবত, আমি কিছুই পারব না, এ কারণে রাস্তায় মাটি কাটা শুরু করি। ভেবেছিলাম, আমি যদি মাটি কাটা চালিয়ে যাই, তাহলে একটি রাস্তা পাব। আর এতে আমার পক্ষাঘাতের জন্য ভালো ব্যায়ামও হবে। ভেবেছিলাম, পঞ্চায়েত নাই–বা দিল একটি হুইলচেয়ার। ভবিষ্যতে মানুষ তো একটি সড়ক পাবে। এতেই শান্তি।’ এভাবেই একটি রাস্তা নির্মাণের কথা বলছিলেন শশী।

    শশীর প্রতিবেশী ৫২ বছর বয়সী সুধা বলেন, রাস্তা নির্মাণের জন্য শশীর প্রতি তাঁরা কৃতজ্ঞ। এখন চলাচল করতে তাঁদের উঁচু টিলা ডিঙাতে হয় না। সহজেই চলাচল করা যাচ্ছে। তিনি বলেন, ‘দীর্ঘ সময় ধরে শশী মাটি কাটার কাজ করায় আমি তাঁকে নিয়ে চিন্তিত ছিলাম। তবে এখন আমি বিস্মিত।’

    রাস্তা নির্মাণের কথা বলতে গিয়ে আনন্দে কেঁদে ফেলেন শশী ও তাঁর স্ত্রী। কান্না জড়িত কণ্ঠে তাঁর স্ত্রী বলেন, ‘এভাবে রাস্তা তৈরি না করতে আমি তাঁকে অনুরোধ করেছিলাম। আবার যদি তাঁর কিছু হয়ে যেত! তাঁর চিকিৎসা করানোর মতো আমাদের অবস্থা নেই। আমরা ঋণে জর্জরিত। এখন সবাই এই রাস্তা নিয়ে শশীর প্রশংসা করছেন। কিন্তু এই প্রশংসা দিয়ে আমাদের কী হবে।’

    স্ত্রী কথা শুনে মৃদু হেসে শশী বলেন, এই রাস্তার কাজ একদম শেষ করতে আমাকে আরও এক মাস এভাবেই পরিশ্রম করতে হবে।’ তবে পঞ্চায়েত এখনো তাঁকে তিন চাকার গাড়ি দেয়নি।

    Advertisement for African All Media List
    একাই রাস্তা তৈরি করলেন তিনি!
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট যেভাবে এল আইফোন
    পরের কন্টেন্ট ফেসবুকে টাকা লাগবে?

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...