Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    • সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য
    • গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়
    • নেতানিয়াহু যে কৌশলে ট্রাম্পকে ইরান যুদ্ধে জড়ান
    • কফি বাগান থেকে রুপালি পর্দা : ‘ন্যাশনাল ক্রাশ’ রাশমিকার রাজকীয় উত্থান
    • নেতিবাচক মানুষদের এড়িয়ে চলার ৭ উপায়
    • শিশুর বিকাশে প্রকৃতির খোলা বাতাসে সময় কাটানো কেন জরুরি?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » শীতেও সুস্থ উজ্জ্বল ত্বক
    বিবিধ January 7, 2017

    শীতেও সুস্থ উজ্জ্বল ত্বক

    বিবিধ January 7, 20175 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    গাছের পাতায় হলুদ পরশ দেখে নয়, শীত বোঝা যায় উত্তরের বাতাসে বয়ে আসা প্রথম হিম হিম পরশে ত্বকের শিউরে ওঠায়। শীতের মূল সমস্যাও এটা। প্রবল শীতে আপনি মাফলার কিংবা হাল আমলের জ্যাকেট চাপিয়ে বের হয়ে যেতে পারবেন অনায়াসেই। কিন্তু একটু একটু করে প্রতিদিন শুষ্ক হয়ে আসা ত্বকের যত্নে প্রয়োজন অন্য কিছু।

    শুষ্ক ত্বকের নানা সমস্যা
    শীতে ত্বকের বাহ্যিক কোষগুলো শুকিয়ে আসে। আর ত্বকের মধ্যেই পরতে পরতে জমতে থাকে। মৃত কোষ জমে গেলে কমবেশি সবার ত্বকই মলিন হয়ে ওঠে। এর মধ্যেও তৈরি হয় পার্থক্য, ত্বকের ধরনে ভিন্নতার কারণে। সবার ত্বকেই কমবেশি তেলগ্রন্থি থাকে। প্রতিদিনের কাজে একটু একটু করে তেলগ্রন্থি তৈরি হয়, যা ত্বকের স্বাভাবিক নমনীয়তা ধরে রাখে। যাদের তেলগ্রন্থি তুলনামূলক কম থাকে, তাদের ত্বকই মূলত শুষ্ক হয়ে ওঠে। রুক্ষ আবহাওয়া, সাবানের ক্ষার, ডিটারজেন্ট কিংবা অ্যাসিড মেশানো উপাদান নিয়ে যাঁরা প্রতিদিন কাজ করেন, তাঁদের প্রত্যেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন। আর সমস্যাগুলোও এড়িয়ে যাওয়ার মতো নয় মোটেই। সারাক্ষণ খসখসে অস্বস্তি, র‍্যাশ, চুলকানির ভাব, সাদাটে দাগ, দ্রুত আঁচড় পড়ে যাওয়া, সামান্য খোঁচাতেও ঘা হওয়া শুষ্ক ত্বকের সাধারণ বৈশিষ্ট্য। সবচেয়ে খারাপ সমস্যাটি সম্ভবত বলিরেখার, যেটা বয়স না হতেই প্রকট হয়ে উঠতে থাকে। আবার শীত বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই কনুই, গোড়ালি ও পায়ের পাতা ফাটা অস্বাভাবিক বেড়ে যায়। বংশগত কারণ কিংবা চর্মরোগ না থাকলেও শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে অনেকের ত্বক সাধারণ নিয়মেই এমন সমস্যা তৈরি করতে থাকে।

    ত্বক থাকুক কোমল
    সুস্থ ও কোমল ত্বক মানুষের বাহ্যিক সৌন্দর্যের সবচেয়ে প্রয়োজনীয় শর্ত। একে শুষ্কতা থেকে রক্ষা করা অপরিহার্য। সুস্থ ত্বকের ৯০ শতাংশ জুড়ে থাকে পানি, যা ত্বকে ময়েশ্চার জোগায়, ত্বককে নমনীয় রাখে এবং সর্বোপরি শরীরকে সুরক্ষা দেয়। শুষ্কতার সমস্যাগুলোর কারণে স্বাভাবিক আর্দ্রতা জোগানোর ক্ষমতা কমতে থাকে। তাই ত্বক স্বাভাবিক ও সুস্থ রাখতে জোগান দিতে হয় বাড়তি আর্দ্রতা বা ময়েশ্চারের। শুষ্কতা দূর করতে প্রতিদিন ত্বকের যত্ন নিতে হবে। সচরাচর যেসব কাজ করি, সেগুলোতে আনতে হবে একটু পরিবর্তন।

    শীতে গরম কাপড় লাগেই। উল ও খসখসে বুননের কাপড় ত্বকের ক্ষতি করে। যতই বলি ত্বকের জন্য উল ক্ষতিকর, উষ্ণতা আনতে উলের ব্যবহারই সবচেয়ে বেশি হয়ে থাকে। তাই উলের কিছু পরতে হলে সতর্ক থাকতে হবে। অবশ্যই ইনার হিসেবে নরম সুতির কিছু পরে নিতে হবে, যেন বুননের খসখসে ভাব ত্বকের আর্দ্রতা টেনে না নেয়।

    রান্নাঘরে কাজ করতেই হয় গৃহিণীদের। সাবানের ফেনা, বাসনের ময়লা এবং কালি, হাতের চামড়া ক্রমশ শক্ত করে তোলে। এর ফলে নখের পাশের নরম চামড়া ফেটে যায়, কিউটিকল রুক্ষ হয়ে ওঠে। শীতকালে অনেকের চামড়ায় সাদা সাদা ফুটকির মতো হয়। যার ফলে চামড়ার কিছু অংশ উঠতে থাকে। যে হাত প্রতি বেলায় আপনার জন্য কাজ করে চলেছে, তার যত্ন তো একটু বেশিই হওয়া চাই। যতটা সম্ভব পানি কম স্পর্শ করবেন। ধোয়ামোছার সময় নিয়মিত গ্লাভস ব্যবহার করুন। আর ধোয়ামোছা শেষ হওয়ার পরপরই ময়েশ্চারাইজিং ক্রিম বা লোশন লাগান। সবজি কাটার পরে অনেকের হাতে কালচে দাগ পড়ে। সেটি দূর করার জন্য কাটাকাটির পরেই হাত ধুয়ে মুছে ময়েশ্চারাইজার লাগিয়ে নিতে হবে।

    চাই ময়েশ্চার
    শীতের অলস বেলায় আগুনের কাছে এক মগ চা বা বই হাতে জাঁকিয়ে বসতে কার না ভালো লাগে। কুয়াশা জমা সন্ধ্যা কিংবা ভোরে এমনটা না করলে অনেকের কাছে শীতকে শীত বলেই মনে হয় না। মায়ের মাটির চুলোর কাছে বসে পিঠাপুলির স্বাদ নিতে নিতে আগুনে হাত-পা সেঁকার অনুভূতি, এখনো অনেকের কাছে নস্টালজিয়ার বিষয়। তবে আগুন বা রোদ পোহানো যা-ই হোক, তারও একটা মাত্রা মেনে চলতে হবে। অতিরিক্ত তাপে ত্বক দ্রুত শুষ্ক হয়। অনেকের ঘরে হিটার থাকে, তার তাপমাত্রাও যতটা কম রাখা যায়, তত ভালো। দিনের বেলা রোদে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন লাগিয়ে নিতে হবে। রাস্তার ধুলোবালি জমে ত্বকে মৃত কোষের ভার বাড়িয়ে তোলে। তা থেকেও আপনাকে সুরক্ষা দিতে পারে সানস্ক্রিন ও সানব্লক।

    শীতের সঙ্গী পেট্রোলিয়াম জেলি
    ত্বক ভালো রাখতে গোসলের বিকল্প নেই। সেখানেও আছে সতর্কতার ব্যাপার। অনেকক্ষণ ধরে গোসল করলে ত্বক দ্রুত শুষ্ক হয়। অতিরিক্ত গরম পানি এবং অতিরিক্ত ঠান্ডা পানিও ত্বকের ক্ষতি করে। গোসলের পানি, তাপমাত্রা আর বাষ্পের ভারসাম্য ঠিক রাখতে, গোসলের সময় বাথরুমের দরজা ও জানালা বন্ধ করে রাখা উত্তম। পানি হবে ঈষৎ উষ্ণ। সাবান ক্ষার ও সুগন্ধমুক্ত হওয়া চাই। আর ৫ থেকে ১০ মিনিটের বেশি সময় ধরে গোসল করা যাবে না। আর গোসল শেষে অবশ্যই ব্যবহার করতে হবে নরম সুতি কাপড়ের তোয়ালে। কখনোই ঘষে ঘষে গা মোছা যাবে না। গোসলের পরে যত দ্রুত সম্ভব পেট্রোলিয়াম জেলি বা ময়েশ্চারাইজার লাগাতে হবে পুরো শরীরে। বলা হয়, শীত মানেই ময়েশ্চারাইজার। তবে এমন ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে, যাতে কোনো ক্ষতিকারক উপাদান নেই; যা ত্বককে একটি চিরস্থায়ী সমস্যায় ফেলে দেবে না এবং অবশ্যই যা ত্বকের জন্য মানানসই। ময়েশ্চারাইজারের আরেকটি অসাধারণ গুণ হলো ত্বককে সুস্থ করার ক্ষমতা। একটি ভালো ময়েশ্চারাইজার আপনার ত্বকের মৃত কোষ সরিয়ে তাকে ঝলমলে করারও ক্ষমতা রাখে।

    ত্বকের সুরক্ষায় আমাদের প্রয়োজন শতভাগ বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি। ময়েশ্চারাইজার কিনতে খেয়াল রাখতে হবে, সেটিতে পেট্রোলিয়াম জেলির উপাদান ঠিক আছে কি না। এটি মূলত মোম ও প্রাকৃতিক তেলের এমন একটি বিশুদ্ধ মিশ্রণ, যা ত্বককে বাড়তি আর্দ্রতার জোগান দেয় এবং ত্বকের স্বাভাবিক আর্দ্রতার ওপরে পরত তৈরি করে। পেট্রোলিয়াম জেলি শুধু ত্বককে আর্দ্রই রাখে না, বিভিন্ন সমস্যা থেকেও রক্ষা করে। যেসব পেট্রোলিয়াম জেলিতে সুগন্ধী এবং রং ব্যবহার করা হয়, সেগুলো ক্ষতিগ্রস্ত ত্বকে অস্বস্তি সৃষ্টি করে এবং পরিস্থিতিকে বিরূপ করে দেয়। তাই যেখানে ত্বকের স্বার্থ জড়িত, সেই ক্ষেত্রে বিশুদ্ধ পেট্রোলিয়াম জেলি ব্যবহারের কোনো বিকল্প নেই।

    প্রতিদিন সকালে, গোসলের পরে ও রাতে ঘুমানোর আগে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করলে শীতের প্রকোপ থেকে মুক্তি মিলবে। আর রুক্ষ ত্বকও হয়ে উঠবে ঝলমলে। শীতের রোদ ওঠা মিষ্টি সকালেরই মতো।

    Advertisement for African All Media List
    কুয়াশা গোসলের পরে ত্বকের সুরক্ষায় পেট্রোলিয়াম জেলি প্রতিদিন সকালে ময়েশ্চারাইজার শীতেও সুস্থ উজ্জ্বল ত্বক শুষ্কতা থেকে রক্ষা সানস্ক্রিন
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ফেসবুক অ্যাকাউন্ট আর হ্যাকড হবে না
    পরের কন্টেন্ট ল্যাপটপে তিন স্ক্রিন!

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    August 9, 2025

    স্বর্ণের দোকানের ধুলোবালি বিক্রি করে আয় লাখ টাকা!

    August 9, 2025

    গরমেও গলবে না আইসক্রিম!

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 16, 2026

    বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব

    April 16, 2026

    ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?

    April 12, 2026

    সুরের জাদুকরী আশা ভোসলে : এক বহুমুখী কণ্ঠের মহাকাব্য

    April 12, 2026

    গরমে পানিশূন্যতা নিয়ে কেন এত ভয়? জেনে নিন প্রতিরোধের উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...