নগদবিহীন লেনদেনের বিষয়ে একধাপ এগিয়ে গেলো ভারতীয় রেলওয়ে দফতর। ক্রেডিট ও ডেবিট কার্ডে হস্তান্তরের মাধ্যমে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমে (পিআরএস) টিকিট প্রদানের ব্যবস্থা চালু করেছে ভারতের উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (এনএফআর)।
আসাম রাজ্যের রাজধানী গৌহাটি শহরের কামাখ্যা রেলওয়ে স্টেশনে পয়েন্ট অব সেল মেশিন স্থাপনের মাধ্যমে নগদবিহীন এ টিকিট ব্যবস্থা চালু হলো।
রেলওয়ে দফতর পর্যায়ক্রমে সব স্থানে এ ব্যবস্থা চালু করবে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
