Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রযুক্তি November 27, 2016

    আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় উবার কর্তৃপক্ষ

    প্রযুক্তি November 27, 20163 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    সরকার ও প্রযুক্তি খাত সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান করতে চায় উবার কর্তৃপক্ষ। তারা বলছে, ডিজিটাল লক্ষ্যমাত্রার সঙ্গে তাল মিলিয়ে উবার সরকারকে সহযোগিতা করতে চায়। অন্যদিকে, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞরা বলছেন, অ্যাপ ব্যবহারের মাধ্যমে সেবা দেওয়া যাবে না, এটা মানা যায় না। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) নীতিমালা অনেক পুরোনো। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবা দেওয়ার বিষয়টি এই নীতিমালায় অন্তর্ভুক্ত করার এখনই সময়।

    অবশ্য সরকারের পক্ষ থেকে উবার অবৈধ বলা হলেও এখন পর্যন্ত ঢাকায় এই সেবা বন্ধ হয়নি। অনেকেই উবার ব্যবহার করে ট্যাক্সিসেবা নিচ্ছেন। উবার কর্তৃপক্ষ এখনো সরকারের সঙ্গে আলোচনা শুরু না করলেও শিগগিরই তারা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে উদ্যোগ নেবে বলে প্রথম আলোকে জানিয়েছে। ঢাকায় উবারের সেবাকে ইতিমধ্যে অভিনন্দন জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ।

    বাংলাদেশে উবারের একজন মুখপাত্র আশরাফ কায়সার বলেন, ডিজিটাল লক্ষ্যমাত্রায় তাল মিলিয়ে উবার সরকারকে সহযোগিতা করতে চায়। উবার চায় সরকার ও প্রযুক্তি খাত–সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধান। সরকার ও নীতিনির্ধারকদের সঙ্গে গঠনমূলক সংলাপ ও সম্পৃক্ততার মাধ্যমে দেশের শহরগুলোতে এ সেবা চালু করতে চান তারা।

    অবশ্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শনিবার বলেছেন, বাংলাদেশের উবার সেবা বন্ধের কোনো ইচ্ছে নেই। সরকার এর বিপক্ষেও নয়। দেশের প্রচলিত আইন মেনে এই সেবা চালু করতে হবে।

    প্রসঙ্গত, গত ২২ নভেম্বর যুক্তরাষ্ট্রের অনলাইনভিত্তিক পরিবহন সেবাদাতা নেটওয়ার্ক উবার বাংলাদেশে তাদের সেবা চালু করে। এরই মধ্যে রাজধানী ঢাকায় স্মার্টফোন অ্যাপভিত্তিক এই ট্যাক্সিসেবাকে অবৈধ ঘোষণা করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিআরটিএ। ২৫ নভেম্বর সংস্থাটি এ–সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. নুরুল ইসলামের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশ করেছে।

    এ সেবা অবৈধ ঘোষণা প্রসঙ্গে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তফা জব্বার বলেন, বিআরটিএ তাদের নীতিমালা মেনে অবৈধ ঘোষণা করেছেন। তাদের যে নীতিমালা তা পুরোনো। ওই নীতিমালা করার সময় প্রযুক্তি নিয়ে তারা চিন্তাভাবনাই করেননি। তিনি আরও বলেন, নিরাপত্তা ইস্যুতে বিআরটিএ থেকে নিবন্ধন নেওয়া ভালো। তবে অ্যাপের মাধ্যমে সেবা দেওয়া যাবে না, তা মেনে নেওয়া যায় না। অ্যাপের মাধ্যমে কেমন সেবা দেওয়া যায়, তা এখন স্পষ্ট। ডিজিটালাইজেশনের জন্য এবং যাত্রী পরিসেবা আরও বৃদ্ধি করার জন্য এ আইন সংশোধন করা উচিত।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, ট্যাক্সিক্যাব পরিচালনা হয়ে থাকে ‘ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০’ অনুযায়ী। কোনো কোম্পানি ট্যাক্সিক্যাব পরিচালনা করলে তাকে অবশ্যই বিআরটিএর মাধ্যমে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অনুমতি নিতে হবে। ভাড়ায় চালিত বা রেন্ট-এ–কার হিসেবে পরিচালিত মোটরকার ও মাইক্রোবাস পৃথক সিরিজে রেজিস্ট্রেশন করতে হয়। এ ছাড়া মোটরযান বিধিমালা অনুযায়ী প্রতিটি মোটরকার ও মাইক্রোবাসের পৃথক রং (কালো বডি ও হলুদ টপ) থাকা এবং মোটরযান অধ্যাদেশ অনুযায়ী প্রয়োজনীয় রুট পারমিট গ্রহণ বাধ্যতামূলক। বিআরটিএ তথা সরকারের অনুমোদন ছাড়া কোনো ট্যাক্সিক্যাব সার্ভিস পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি, অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

    বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অনলাইনভিত্তিক ট্যাক্সিসেবা উবার সম্পূর্ণ অবৈধভাবে পরিচালিত হচ্ছে। এ ধরনের বেআইনি কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য উবারের মালিক ও চালকদের অনুরোধ জানান বিআরটিএ। অন্যথায়, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করেন। এই সেবার জন্য উবারের নিজস্ব কোনো ট্যাক্সি নেই। ব্যক্তিগত গাড়ি আছে, এমন যে–কেউ অ্যাপ ডাউনলোড করে ই-মেইল ও ফোন নম্বর ব্যবহার করে নিবন্ধনের মাধ্যমে উবারের চালক হয়ে যেতে পারেন। একই অ্যাপ ব্যবহার করে সেবা নেন যাত্রীরা।

    অবশ্য বিজ্ঞপ্তি দেওয়া হলেও ঢাকায় এখন পর্যন্ত উবারের সেবা চালু রয়েছে। তাদের অ্যাপ ব্যবহার করে গ্রাহকেরা ঢাকায় যাতায়াতের জন্য গাড়ির চাহিদা জানাতে পারছেন।

    ‘ট্যাক্সিক্যাব সার্ভিস গাইডলাইন-২০১০’ নীতিমালার ‘ক’ অনুচ্ছেদের ১২তম ধারায় বলা হয়েছে, ট্যাক্সিক্যাবকে অবশ্যই কোম্পানিভিত্তিক পরিচালনা করতে হবে। একই অনুচ্ছেদের ১১তম ধারায় ট্যাক্সিক্যাব কোম্পানির নিজস্ব রেডিও টেলিফোন লিংক, সেলফোন ও জিপিএসের ব্যবস্থাসংবলিত কন্ট্রোল রুম থাকার কথা বলা হলেও অ্যাপের কথা উল্লেখ করা হয়নি।

    Advertisement for African All Media List
    আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চায় উবার কর্তৃপক্ষ
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ঘরে বসে খুব সহজেই বানিয়ে ফেলুন শাহী টুকরা
    পরের কন্টেন্ট অ্যাপসের মাধ্যমে ভয়েস কলে বিধিনিষেধ আরোপের পরিকল্পনা নেই

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    প্রযুক্তি

    এআইয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ঠেকাতে চীনে নতুন বিধিনিষেধ

    প্রযুক্তি

    বদলে যাচ্ছে ‘এআই’-এর নাম, নিয়ন্ত্রণে চুক্তি করলেন নির্বাহীরা

    প্রযুক্তি

    পুঁজিবাদকেও বদলে দিতে চলেছে এআই

    প্রযুক্তি

    এক দশকের মধ্যে মানবজাতির অস্তিত্ব হুমকির মুখে ফেলবে এআই!

    প্রযুক্তি

    প্রযুক্তি কি নিয়ন্ত্রণ করে ফেলছে মানবজাতিকে!

    প্রযুক্তি

    স্মার্টফোনের ধারণা বদলে দিতে পারে টেসলা পাই ফোন

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...