দেশের বৃহৎ ও প্রথম অনলাইন ট্যুরিজম প্ল্যাটফর্ম ট্যুর ডটকম ডটবিডি’র অংশগ্রহণে গত ১৮ নভেম্বর সোলমেট ডে অনুষ্ঠিত হয়। ফেসবুকে ‘ডেসপারেটলি সেকিং সোলমেট’ (ডিএসএস) এর আয়োজনে অনুষ্ঠিত এই আসরে ট্যুর ডটকম ডটবিডি’র অংশগ্রহণ ছিল ব্যতিক্রম। ইভেন্ট পার্টনার হিসেবে সোলমেট ডে অনুষ্ঠানে ডিএসএস গ্রুপকে সব ধরনের সহযোগিতা করে ট্যুর ডটকম ডটবিডি।
এ সম্পর্কে tour.com.bd এর সিইও লায়ন মোহাম্মদ ইমরান জানান, ট্যুর ডটকম ডটবিডি সব সময় তারুণ্য আর তরুণদের নিয়ে কাজ করতে চায়। ডিএসএস গ্রুপ বাংলাদেশে বেশ জনপ্রিয়। আর এই গ্রুপের সদস্য লাখ ছাড়িয়ে গেছে। তার উপর বাংলাদেশে এর আগে কখনো সোলমেট ডে পালিত হয়নি। এই ধরনের অফট্র্যাক আয়োজনে ট্যুর ডটকম ডটবিডি সবার পাশেই থাকবে।
এছাড়া তিনি আরো জানান, এই অনুষ্ঠান উপলক্ষ্য আমাদের বেশ কিছু অফার ছিল। ভ্রমণ ও ভ্রমণ বিষয়ক নানা ধরনের তথ্য, সেবা, সমাধান নিয়েও আলোচনা ছিল।
অংশগ্রহণকারীদের অনেকে নানা ধরনের প্রশ্ন ও সমাধান চেয়েছেন। তাদের সব ধরনের তথ্য, প্রশ্ন এবং সমস্যাগুলো পরে অনলাইনের মাধ্যমে জানিয়ে দেয়া হয়। আমরা চাই শুধু ব্যবসায়িক দৃষ্টিকোন থেকে কাজ করতে নয়, সামাজিক দায়বদ্ধতা নিয়েও কাজ করতে। তাই এই ধরনের যে কোনো আয়োজনে ট্যুর ডটকম ডটবিডি সবার পাশেই থাকবে।
