রসমালাই! নাম শুনলেই মনে ভাসে রসে ডুবান ছোট ছোট নরম মিষ্টি, মুখে দিলেই তুলার মতন গলে যাবে। ঘরে বসেই বানানো যেতে পারে রসমালাই , যদি সাথে থাকে এই রেসিপি।
উপকরণ
মিষ্টির জন্য
১. গুঁড়ো দু্ধ এক কাপ
২. ডিম ১ টি (প্রয়োজনে আরেকটি ডিমের অর্ধেক)
৩. ঘি ১ চা চামচ
.৪. বেকিং পাউডার ১/২ চা চামচ
.৫. ময়দা ১/২ চা চামচ
রসের জন্য
১. দুধ ১ লিটার
২. চিনি পরিমানমতো
৩. গুঁড়ো দুধ/কনডেন্সড মিল্ক ১/২ কাপ এলাচি ৩/৪ টি
.৪. দারচিনি ১ টি
.৫. পেস্তা বাদাম ও কিসমিস পরিমানমতো
৬. জাফরান ছোট এক চিমটি ১ চা চামচ গোলাপজলে ভিজানো
প্রনালি
লিকুইড দুধ চুলায় বসিয়ে নাড়তে থাকুন। চিনি দিন কনডেন্সড মিল্ক ব্যবহার করলে চিনি বুঝে দিন। এবার গুঁড়ো দুধ/কনডেন্সড মিল্ক এবং এলাচি ও দারচিনি দিয়ে দুধ নাড়তে নাড়তে কমিয়ে প্রায় অর্ধেকের একটু বেশি থাকা অবস্থায় চুলা একদমই কমিয়ে ঢেকে রাখুন।
একটি পাত্রে দু্ধ, বেকিং পাউডার, ময়দা মিশিয়ে চালনি দিয়ে চেলে নিন। তারপর ঘি ও ডিম(বড় ডিম হলে ১টি দিয়েই হবে) দিয়ে সুন্দর করে মাখিয়ে একদম সফট/আঠালো টাইপ ডো বানান। যদি মনে হয় ১টি ডিম এ ডো একদম সফট/আঠালো টাইপ হয়নি তাহলে আরো একটু ডিম দিন।
এবার হাতে ঘি লাগিয়ে আপনার পছন্দ মত শেপ দিন ডো টাকে। মিষ্টি বানানো শেষ হলে চুলায় থাকা দুধের আঁচ বাড়িয়ে দিন এবং সব মিষ্টি ও জাফরান দিয়ে ১০/১৫ মিনিট অল্প আঁচে রান্না করুন এবং নামিয়ে ঢেকে রাখুন। গরম ভাবটা চলে গেলে ফ্রিজে রাখুন এরপর ঠান্ডা রসমালাই পেস্তা ও কিসমিস দিয়ে পরিবেশন করুন।
