Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » পোশাকে সাদার ব্যবহার
    বিবিধ November 2, 2016

    পোশাকে সাদার ব্যবহার

    বিবিধ November 2, 20164 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News

    Warning: Trying to access array offset on value of type bool in /home/hrqwaeru/public_html/wp-content/themes/smart-mag/partials/single/featured.php on line 78
    বার্তাবাংলা ডেস্ক »

    রংহীন, যেন ফাঁকা ক্যানভাস। সাদা রঙের এটাই ইতিবাচক দিক। পোশাকে সাদার ব্যবহার অনেকটা ক্যানভাসের মতোই। আরাম তো আছেই। পাশাপাশি ইচ্ছামতো নকশা ও রং ফুটিয়ে তোলা যায়। আবার সাদার ওপর সাদার কারুকাজও করা যায়। শুধু গরমের পোশাকে এই রঙের সুনাম ছিল। এখন সেটা আর নেই। যেকোনো সময়ে, যেকোনো অনুষ্ঠানে সাদা এখন নজর কাড়ে। তবে হ্যাঁ, অনুষ্ঠান বুঝে এই রঙের পোশাকের সঙ্গে সাজ, অলংকার হতে হবে মানানসই। স্নিগ্ধ কিংবা জমকালো যেকোনো লুকেই সাজিয়ে তুলতে পারবেন নিজেকে।

    রাতের দাওয়াত। সাদা মসলিন শাড়ির ওপর সাদা নকশার কাজ। মাথায় সাদা ফুল। গলায় মুক্তার মালা। সবার মধ্যেও নজর আড়বে। ডিজাইনার লিপি খন্দকার এভাবেই সাদা পোশাকের প্রশংসা করলেন। তাঁর নিজের প্রিয় সাদা পোশাক। একটা সময় সাদাই বেশি পরতেন। দূরে কোথাও ঘুরতে গেলে সাদা পোশাক দেয় আরাম ও স্বস্তি। আশির দশকে দেশীয় ফ্যাশন হাউসগুলো সাদা রঙের পোশাক তুলে ধরে ফ্যাশনে। তরুণ-তরুণীরা গ্রহণ করে এটা। সাদা রঙের পোশাকের গ্রহণযোগ্যতা এখন সবখানেই।

    সাদা শার্টের ক্যাজুয়াল লুক একরকম। একই রঙের গাউন পরলে চেহারা বদলে যায় অনেকখানিই। নকশার ফটোশুটের জন্য পোশাকগুলো বেছে নেওয়ার সময় শুধু সাদার ওপর সাদা নকশাটাই বেশি প্রাধান্য দিয়েছি। শুধুই সাদার ছোঁয়া থাকবে যেখানে। সাজগুলোকে তুলির মাধ্যমে এর ওপরই ফুটিয়ে তোলা হয়েছে। কখনো হালকা মেকআপের মধ্য দিয়ে স্নিগ্ধতা দেখা গেছে। কখনো বা জমকালো মেকআপ আর গয়নায় ফুটে উঠেছে সাদার আরেকটি রূপ। পারসোনার পরিচালক নুজহাত খান বলেন, ‘সাদা হচ্ছে খালি ক্যানভাস। যেকোনো রংই এর ওপর খুলে যায়। তবে খেয়াল রাখতে হবে, কোন ধরনের অনুষ্ঠানে যাচ্ছেন। গাউন বা পাশ্চাত্য পোশাকে কলার থাকলে একটু উঠিয়ে চুল বাঁধলে ভালো লাগে। অফ শোল্ডার অথবা হাতকাটা পোশাক পরলে চুল খোলা রাখাই ভালো।’ সাদা পোশাকের সঙ্গে অনেক ভারীভাবে বাঁধা চুলও ভালো লাগে। আবার অনেক পরিপাটি করে বাঁধলে অভিজাত লাগে।

    সাদার ওপর সাদা নকশা তৈরি করে মুগ্ধতা। নকশাদারেরা মূল সাদা কাপড়টা একটু পাতলার মধ্যেই বেছে নেন। এতে করে ওপরের সাদা নকশাটা ফুটে ওঠে সহজেই। ডিজাইনার তাহসীনা শাহীন বলেন, ‘সাদার ওপর সাদা কাজ দেখলে মনে হয় অনেক সাদামাটা বিষয়। কিন্তু আসলে তা আর থাকে না। বৈচিত্র্য দিয়ে কাজটি ফুটিয়ে তোলা সম্ভব। নকশা ফুটিয়ে তোলার সময় যিনি করেন তাঁর ভালো লাগা যেমন আছে, তেমনি যিনি দেখছেন তাঁর মধ্যেও ভালো লাগা কাজ করে।’

    সাদা পোশাকের ওপর নকশার বিভিন্ন মাধ্যম কাজ করে থাকে। কখনো শুধুই ছাপা নকশা দেখা যায়। এই ছাপা নকশার পাশেই যখন হাতের কাজ ফুটে ওঠে, পোশাকে তখন চলে আসে ভিন্নতা। দুটো কাজই কিন্তু বোঝা যায়। হাতের কাজের জন্য ডিজাইনাররা বেছে নিচ্ছেন একরকম নকশা, এমব্রয়ডারির জন্য আরেক ধরনের। এগুলোর ওপর বসানো হচ্ছে সিকোয়েন্স অথবা লেস। করা হচ্ছে অ্যাপ্লিকের কাজ। একটু একটু মাধ্যম পরিবর্তনের কারণে কাপড়ের চেহারাটাই পাল্টে যাচ্ছে। প্রতিটা মিডিয়ায় তার আলাদা আলাদা চেহারা নিয়ে আসে।

    তবে পোশাকের সব জায়গাতেই যখন সাদার ছোঁয়া থাকে, একটু কি একঘেয়ে লাগে? গয়না, মেকআপটা কিন্তু এই জায়গাতেই ভেঙে ফেলতে পারে সেটা। পোশাকটা চকচকে হলে মেকআপও কিছুটা চকচকে হবে। না হলে পোশাক ও চেহারার মধ্যে বেমানান ভাব চলে আসবে। একটু শিমার, চোখের ওপর একটু শাইনি আইশ্যাডো চলতে পারে। চাইলে মেকআপে একটু মেটালিক রং ব্যবহার করা যায়। পোশাকটা ম্যাট হলে মেকআপটাও ম্যাট করা যাবে। সাদা রংটা চেহারায় উজ্জ্বল আভা এনে দেয়। সতেজ লাগে দেখতে।

    মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়ার সবচেয়ে পছন্দের রং সাদা। আলমারিতে খুঁজতে গেলে এই রঙের পোশাকই বেশি মিলবে। কখন, কেন সাদা রং তাঁর এত পছন্দ হয়ে গেছে, সেটা আর ঠিক মনে নেই তাঁর। এই রংটি দেখলেই শান্তি লাগে। সাধারণত সাদা রঙের পোশাকের সঙ্গে লাল রঙের লিপস্টিকই পরেন তিনি। তবে এই ফটোশুটে সাদার সঙ্গে হালকা রঙের লিপস্টিকও বেশ ভালো লেগেছে তাঁর।

    সাদা পোশাক বা শাড়ির সঙ্গে গয়না বাছার ক্ষেত্রেও পূর্ণ স্বাধীনতা আছে। মুক্তার মালাটা যেন সবচেয়ে বেশি মানায়। বিশেষজ্ঞদের তা-ই মত। রুপার গয়নাও ভারিক্কি ভাব নিয়ে আসে। সাদার সঙ্গে নজর কাড়ায় রঙিন উপাদানের তৈরি গয়নাও। হতে পারে সেটা কাপড়ের, সুতা কিংবা বিডসের তৈরি। সাদার নিষ্পাপ রূপ পুরো সাজে নিয়ে আসতে পারে বৈচিত্র্য। বিশেষজ্ঞদের মতে একটু আর্টিস্টিক মনোভাব কিন্তু আপনার সাজে নিয়ে আসবে ভিন্নতা। সাদা শাড়ির সঙ্গে ব্লাউজটি হতে পারে কাজ করা। হতে পারে চিকেনের তৈরি। ব্লাউজের হাতায় কিংবা পেছনের গলায় কাটটা ভিন্ন করুন। সাদা রঙের পোশাক নিয়ে আসে আরাম। রংহীন এই রংটির জগৎ কিন্তু প্রশান্তিময়, যেখানে কাজ করে শুধুই ভালো লাগা।

    Advertisement for African All Media List
    পোশাকে সাদার ব্যবহার
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সালাদে ডিম জুড়ে পুষ্টিমান বাড়ান
    পরের কন্টেন্ট ঝটপট পরিপাটি সাজ

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 24, 2026

    এই গরমে তরমুজে ত্বক তাজা রাখবেন যেভাবে : রূপবিশেষজ্ঞের পরামর্শ

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...