বিশ্বের সবচাইতে বড় পেশাদারদের কমিউনিটি লিংকডইন কিনে নিচ্ছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। সোমবার মাইক্রোসফটের ওয়েবসাইটে এক খবরে জানানো হয়, ২৬.২ বিলিয়ন ডলারে লিংকডইন কিনছে প্রতিষ্ঠানটি।
মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা জানান, পেশাদারদের কমিউনিটি লিংকডইনের প্রধান নির্বাহী থাকছেন জেফ ওয়েইনারই। এ ছাড়া এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে লিংকডইনের শেয়ার ১৯৬ ডলার হয়েছে বলেও জানান তিনি।
