Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!
    • বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?
    • সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি
    • স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়
    • মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে
    • পর্দার মায়াবী চোখ মিনা পাল যেভাবে হয়ে উঠলেন কবরী
    • বাঙালির সংস্কৃতি ও অর্থনীতিতে পহেলা বৈশাখের প্রভাব
    • ইরান যুদ্ধ ও মার্কিন মিত্রদের সংকট : কতটা বিপদমুক্ত বিশ্বনেতারা?
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • স্বাস্থ্য
    • প্রযুক্তি
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    Home » সয়েললেস গার্ডেন অর্থাৎ মাটিবিহীন বাগান
    বিবিধ September 27, 2014

    সয়েললেস গার্ডেন অর্থাৎ মাটিবিহীন বাগান

    বিবিধ September 27, 20143 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    বার্তাবাংলা ডেস্ক »

    baganবার্তাবাংলা ডেস্ক :: সয়েললেস গার্ডেন অর্থাৎ মাটিবিহীন বাগান। শুনতে অবাক লাগলেও এ বাগানে সত্যিই মাটির দরকার পড়ে না। আর এটা কিন্ত্ত অনেক পুরনো একটা পদ্ধতি। ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান-এর কথা তো আমরা সবাই জানি। এটাও কিন্ত্ত একটা হাইড্রোপোনিক বা সয়েললেস গার্ডেনেরই উদাহরণ। হাইড্রোপোনিক একটা ল্যাটিন শব্দ। হাইড্রোপোনিক কথাটায় রয়েছে হাইড্রো মানে পানি। আর পানির সাহায্যে সরাসরি গাছের মূলে প্রয়োজনীয় খনিজ পুষ্টিগুণ সরবরাহ করা।সয়েললেস বা হাইড্রোপোনিক পদ্ধতিতে বাগান করার জন্য নিষ্ক্রিয় অজৈবকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। ফুলগাছ, ক্যাকটাস, অর্কিড, মানিপ্ল্যান্ট প্রায় আমাদের সকলের বাড়িতেই থাকে। এবার একটু নতুন কিছু করলে ক্ষতি কী? নিজের ভালো লাগার সঙ্গে বাকি সবার মুগ্ধতা এতে বাড়বে বই কমবে না। তাই একবার চেষ্টা করে দেখতেই পারেন এই নতুন পদ্ধতির বাগান। তাহলে দেখা যাক, কীভাবে করবেন সয়েললেস গার্ডেন। তৈরি পদ্ধতি : গাছের বৃদ্ধির মাধ্যম হিসেবে এখানে প্রি-গ্র্যাভেল বা মাঝারি আকৃতির নুড়ি, বালি পারলাইট প্রভৃতি ব্যবহার করা হয়। মাধ্যমকে অপেক্ষাকৃত বেশি সময় সিক্ত রাখতে চাইলে গ্র্যাভেলেরে সঙ্গে বালি মেশানো দরকার তবে লক্ষ্য রাখতে হবে মাধ্যমে যেন যথেষ্ট হাওয়া চলাচল করতে পারে। শিকড় এবং গাছের বৃদ্ধির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে দুটো ননমেটালিক পাত্র নিতে হবে। যাতে সলিউশনের জন্য কোনো বিক্রিয়া না ঘটে। তারপর একটি পাত্রের নীচে পানি বের হওয়ার জন্য তিন চারটে গর্ত করে তার ভেতর মিডিয়াম অর্থাৎ মাঝারি সাইজের নুড়ি, বালি, পারলাইট এগুলো দিয়ে তাতে পছন্দ মতো গাছ বসান। অন্য পাত্রটিতে খনিজপুষ্টিগুন সমৃদ্ধ অর্থাৎ সলিউশন মেশানো পানি রাখুন। এই সলিউশন আপনি কিনতেও পারেন অথবা নিজে বানিয়েও নিতে পারেন। খেয়াল রাখবেন যে দুটো পাত্র ব্যবহার করছেন সে দুটো পাত্র যেন আকারে সমান হয়। এরপর যে পাত্রে গাছ রেখেছেন তার নীচে পানি বের হওয়ার যে গর্ত করেছেন তাতে তিন চারটে মোটা সলতে লাগান। এগুলো যেন গ্র্যাভেলের মধ্যে তিন থেকে চার ইঞ্চি ঢুকে থাকে। সলতের নীচের অংশটা সলিউশন মেশানো পানি চার ইঞ্চি যাতে ডুবে থাকে সেদিকেও বিশেষ নজর রাখবেন। এই প্রক্রিয়ায় নীচের সলিউশন দ্বারা ওপরের গাছের মাধ্যম সিক্ত হবে এই প্রক্রিয়াটি আপনি পাম্প দিয়েও করতে পারেন। তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন, ওপরের পাত্র থেকে অতিরিক্ত পানি যাতে উপচে না পড়ে একই সলিউশন সাত থেকে দশ দিন পর্যন্ত আপনি আবার ব্যবহার করতে পারেন। সতর্কতা : মাধ্যম হিসেবে জৈব উপাদান তুষ বা কোকোপিটও ব্যবহৃত হয়। তবে এতে ফাংগাস এবং কীটের উপদ্রব এর সম্ভাবনা থাকায় এগুলো এড়িয়ে যাওয়াই ভালো। আর বিশেষভাবে খেয়াল রাখবেন মাধ্যমে যেন সলিউশনের কঠিন উপাদানগুলো জমা না হয়৷ যদি জমা হয় তবে পরিষ্কার পানি দিয়ে তা ধুয়ে বের করে দিতে হবে। কোনো ধরনের গাছ : প্রধানত কিচেন গার্ডেন এই প্রক্রিয়ার জন্য আদর্শ। বেসিল, তুলসী, লেমনগ্রাস প্রভৃতি আপনি এই পদ্ধতিতে করতে পারেন। তবে এ পদ্ধতিতে কৃষিবিজ্ঞানীরা এ পর্যন্ত স্ট্রবেরি, টমেটো, বেগুন, শসা, মরিচ, সিম, খিরা, লেটুস পাতা, ক্যাপসিকাম, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ধার বেড়া, ফুলকপি, বাঁধাকপি ও ব্রোকলির ওপর পরীক্ষা চালিয়েও সাফল্য পেয়েছেন।বাড়িতে সলিউশন তৈরি পদ্ধতি : বাড়িতে সলিউশন বানাতে গেলে পঞ্চাশ লিটার পানির সঙ্গে একুশ গ্রাম ম্যাগনেসিয়াম সালফেট, এগারো গ্রাম ক্যালসিয়াম সালফেট একশো বারো গ্রাম পটাসিয়াম ক্লোরাইড, দু`শো চব্বিশ গ্রাম অ্যামোনিয়াম ফসফেট, তিনশো ছত্রিশ গ্রাম অ্যামেনিয়াম সালফেট এই উপাদানগুলোকে ভালো করে মিহি করে পানিতে গুলে নিতে হবে। সুবিধা : ১) কীট এবং ছত্রাকের সম্ভাবনা কম থাকায় আপনি কীটনাশকবিহীন, বিশুদ্ধ ফলন পাবেন এই পদ্ধতির বাগানে। ২) এতে আগাছার সম্ভাবনা প্রায় নেই। ৩) রাসায়নিক কীটনাশক এর ব্যবহার প্রায় নেই বললেই চলে। ৪) কীটের আক্রমণ অনেক কম। ৫) সলিউশনটি বারবার ব্যবহারযোগ্য। ৬) গাছ দ্রুত বৃদ্ধি পায় এবং ফলও তুলনামূলকভাবে বেশি। অসুবিধা : ১) হাইড্রোপোনিক পদ্ধতি ঠিক মতো কাজ না করলে মূল শুকিয়ে গাছ মরে যাবে। ২) বৈদ্যুতিক পাম্প ব্যবহার করলে সেক্ষেত্রে খেয়াল রাখতে হয় বেশি।

    Advertisement for African All Media List
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট ৫০ কোটি কম্পিউটার অকেজো করতে পারে শেলশক
    পরের কন্টেন্ট কম্পিউটারের গতি বাড়াবে উইন্ডোজ-৯

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    বিবিধ

    বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান

    বিবিধ

    ফিনল্যান্ড স্টুডেন্ট ভিসা : এ-টু-জেড গাইড

    বিদেশে উচ্চশিক্ষা

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    বাংলাদেশ

    বাংলাদেশের মানুষ কেন খাটো হয়? উন্মোচন হলো আসল রহস্য!

    বিবিধ

    মেন্সট্রুয়াল হেলথ: নারীদের জন্য জরুরি টিপস

    বিবিধ

    ২০২৫ সালের সেরা আবিষ্কারগুলো কী এবং কয়টি?

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    September 2, 2025

    ব্রিটেনের অবিবাহিত পুরুষরা ৪ মাসে একবার বিছানার চাদর পাল্টান

    August 31, 2025

    জাপানি চায়ে বিশ্ব মাতোয়ারা

    August 26, 2025

    বিড়াল দত্তকে মিলবে ফ্ল্যাট ও টাকা

    August 18, 2025

    নেদারল্যান্ডসের অভিবাসন জাদুঘর

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    October 23, 2025

    এক প্রশ্নেই ভিসা বাতিল শিক্ষার্থীর, এফ-১ ভিসা নিয়ে নতুন বিতর্ক

    October 19, 2025

    ভিসা বাতিল হতে পারে ৯টি সাধারণ ভুল

    October 18, 2025

    ভিসা সংকটে বাংলাদেশিরা

    October 8, 2025

    ‘ভারতীয়দের জন্য ভিসা নীতি শিথিল হবে না’

    সর্বশেষ...
    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 20, 2026

    বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি নিয়ে আলোচনা : কত ছিল সেই শাড়ির দাম?

    April 20, 2026

    সংরক্ষিত নারী আসনে ৩৬ মনোনীত প্রার্থীর নাম জানালো বিএনপি

    April 19, 2026

    স্বামী-স্ত্রীর ঝগড়া ও অশান্তি এড়ানোর উপায়

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    April 2026
    S S M T W T F
     123
    45678910
    11121314151617
    18192021222324
    252627282930  
    « Mar    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...