বার্তাবাংলা রিপোর্ট :: চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে শুক্রবার অনুষ্ঠিত হল মজিলা ফাউন্ডেশন আয়োজিত তথ্য-প্রযুক্তি বিষয়ক সেমিনার। সেমিনারের প্রথম পর্বে মজিলা ফাউন্ডেশনের লীড মালিহা মমতাজ ইসলাম কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের ছাত্রছাত্রীদের প্রতি মুক্ত সফটওয়্যার, ওয়েব মেকার, অ্যাপ মেকার সহ মজিলার উদ্ভাবিত বিভিন্ন সফটওয়্যারের খুঁটিনাটি বিষয় তুলে ধরেন।
সেমিনারের শেষ পর্বে তৌফিক আনাম মজিলা উদ্ভাবিত ‘বাংলা ভাষায় স্মার্ট ফোন’ এর ডিভাইস ডেমনস্ট্রেশন দেন । কম্পিউটার বিভাগের শিক্ষক আশিক কামালের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার ও তড়িৎ প্রকৌশল বিভাগের চেয়ারম্যান মোহাম্মাদ ইফতেখার মনির, বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রকটর কিংশুক ধর, তড়িৎ প্রকৌশল বিভাগের শিক্ষক অনান্যা নাগ , সামিনা আলম , জুলিয়ানা সেতারা প্রমুখ । সেমিনারে সঞ্চালনার দায়িত্বে ছিলেন তড়িৎ প্রকৌশলের ছাত্র বিকি বড়ুয়া।
