মালয়েশিয়া ব্যুরো :: মালয়েশিয়া বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সভাও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মে আয়োজিত ওই প্রতিবাদ সভায় বাংলাদেশের বর্তমান পরিস্থিতির ওপর, এবং শাপলা চত্বরে গনহত্যার জন্য মালয়েশিয়া বিএনপি ও অঙ্গসংগঠন এবং মলয়েশিয়া বাংলাদেশ কমুনিটির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয় ।
প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেনমালয়েশিয়া বিএনপির জুগ্ন আহ্বায়ক মো. গোলাম মুস্তাফা এবং প্রধান অতিথি ছিলেন মাহবুব আলম শাহ সহ সভাপতি সেছাসেবক দল কেন্দ্রীয় কমিতি, আহ্বায়ক বিএনপি মালয়েশিয়া।
সভাপতি তার ভাষণে বলেন বর্তমান সরকার শাপলা চত্বরে যে গণহত্যা চালিয়েছ ৭ই মার্চের কাল রাতের থেকে ভয়াবহ এবং নির্মম । আওয়ামীলীগ বাতিত অন্য কোন দল বাংলাদেশে রাখতে চাই না, ভোটের আগেই পথ পরিষ্কার করে অবৈধ ভাবে ক্ষমতায় থাকতে চাই, আমরা প্রবাশ হতে বর্তমান সরকারের কর্ম কাণ্ডের দিক্কার এবং তিব্র প্রতিবাদ যানাচ্ছি।
প্রধান অতিথি বর্তমান সরকারের কর্ম কাণ্ডের ফিরিস্তি উপস্থিত প্রবাশিদের সামনে তুলে ধরেন, তিনি বলেন হেফাজত ইসলামের শান্তি পূর্ণ সমাবেশে নিজ দেশের জনগনের ওপর ভাড়াটে যৌথ বাহিনি দিয়ে যে হত্যা চালিয়েছে কোন দেশের সভ্য সরকার এ ধরনের জঘন্য কাজ করতে পারেনা, বাংলাদেশ থেকে ইসলাম ধংস করতে পারবেন না লক্ষ লক্ষ ইসলাম প্রিয় জনগন যখন বুক পেতে গুলি খেতে আসবে তখন আপনার মিত্র দেশে পালিয়ে যাবার পথ খুজে পাবেন না, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের হাজতে পুরে আন্দোলন রুখতে পারবেন না, দেশ নেত্রি বেগম খালেদা জিয়ার ডাকে জাতীয়তাবাদী মনা জনগন রাজপথ বন্ধ করে দেবে, শেশান্তে তিনি বর্তমান সরকারের অগানতান্ত্রিক কাজের তিব্র প্রতিবাদ যানান ।
ফরিদুর রহমান ফরিদের পরিচালনায় ও উপস্থাপনায় উক্ত সভায় আরও বক্তব্য দেন, মোঃ মোশারফ হসেন সদস্য সচিব বিএনপি মালয়েশিয়া, মোঃ মনির উদ্দিন (মনি) সাবেক আহবায়ক ছাত্র দল ঢাকা, শাখাওয়াত হোসেন,মোঃ ইউনুস আলি, বশির আলম,সিরাজুল ইসলাম মাহমুদ, কামাল হোসেন শামিম, খলিল মাতবর, হোসেন (রাজ) ও পিয়ার মাহমুদ।
যুব দলের পক্ষে বক্তব্য দেন, জাহাঙ্গির আলম খান সভাপতি যুব দল মালয়েশিয়া, রফিকুল ইসলাম ইলিয়াস সাধারন সম্পাদক যুব দল মালয়েশিয়া, আহমেদ হোসেন সাগর সাংগঠনিক সম্পাদক যুব দল মালয়েশিয়া,জুবায়ের আহমদ লিমন আহ্বায়ক শ্রমিক দল মালয়েশিয়া, মোঃ হানিফসদস্য সচিব শ্রমিক দল মালয়েশিয়া এবং আরও অনেকে।পরিশেষে গন হত্যায় নিহত ও সাভার গারমেন্টসে নিহত ব্যক্তিদের রূহের শান্তির জন্য ও বাংলাদেশের ইসলামের ওপর হতে বালা মসিবত দুর করার জন্য এবং জিয়া পরিবারের শান্তির জন্য আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।
মন্তব্য যুক্ত করুন
