Close Menu
    Facebook X (Twitter) Instagram
    সর্বশেষ আপডেট »
    • বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন
    • সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী
    • চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও
    • শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
    • এ যেন সিনেমার গল্প : মাথায় আঘাতের পর স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী
    • ভারত ও পাকিস্তানের বায়ু দূষণের শিকার বাংলাদেশ
    • আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প
    • জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় ৪১৫ কোটি টাকা পাচ্ছে বাংলাদেশ
    Facebook X (Twitter) LinkedIn Pinterest RSS
    Leading Bangla News Portal | BartaBangla.com
    • প্রচ্ছদ
    • বাংলাদেশ
    • বিশ্বজুড়ে
    • অর্থনীতি
    • খেলা
    • জীবনধারা
    • টিপ্স-ট্রিক্স
    • বিনোদন
    • ইতিহাস-ঐতিহ্য
    • স্বাস্থ্য
    • প্রবাসকথা
    • অন্যান্য
      • প্রযুক্তি
      • বিদেশে উচ্চশিক্ষা
      • চাকরির খবর
      • ভিসাতথ্য
      • মজার খবর
      • ধর্ম
      • রেসিপি
    Leading Bangla News Portal | BartaBangla.com
    প্রবাসকথা September 26, 2026

    ইউরোপের বিপজ্জনক পথ : দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হাজার-হাজার পরিবার

    প্রবাসকথা September 26, 20263 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Follow Us
    Facebook Google News
    ইউরোপের বিপজ্জনক পথ - দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হাজার-হাজার পরিবার
    ইউরোপের বিপজ্জনক পথ - দালালের খপ্পরে পড়ে নিঃস্ব হাজার-হাজার পরিবার
    বার্তাবাংলা ডেস্ক »

    চুয়াডাঙ্গার আলমডাঙ্গার বাসিন্দা মো. উজ্জ্বল হোসেন ২০২২ সালে দালালের মাধ্যমে ছোট ভাই মো. আরিফুল ইসলামকে ইতালি পাঠাবেন বলে এনজিও ও স্থানীয় মহাজনদের কাছ থেকে ঋণ নিয়েছিলেন। দালাল সেলিম রেজা একই এলাকার বাসিন্দা। তিনি লিবিয়ায় বসবাস করতেন। সেলিম ১০ লাখ টাকা দাবি করেছিলেন, তবে উজ্জ্বল তাকে ৫ লাখ ৭০ হাজার টাকা দেন।

    মাসে ১ লাখ ৮০ হাজার টাকা বেতনের চাকরির প্রতিশ্রুতি নিয়ে বিমানে ওঠেন আরিফুল। তার চোখে ছিল উন্নত জীবনের স্বপ্ন।

    আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের সদস্য সেলিম তাকে লিবিয়ার বেনগাজি হয়ে ত্রিপোলিতে নিয়ে যান এবং বিক্রি করে দেন।

    সেখানে জানালাহীন একটি কক্ষে আরিফুলকে আটকে রেখে শারীরিক নির্যাতন করা হয়। নির্যাতনের ভিডিও তার পরিবারের কাছে পাঠিয়ে ২০ লাখ টাকা দাবি করে চক্রটি।

    উজ্জ্বল সম্প্রতি গণমাধ্যমকে বলেন, ‘ওদের উপস্থিতিতেই কেবল আমার ভাইকে আমাদের সঙ্গে কথা বলতে দেওয়া হতো। ও আমাদের বলেছিল, ওরা যা চায়, দিয়ে দাও, না হলে ওরা আমাকে মেরে ফেলবে।’

    ভাইকে মুক্ত করতে উজ্জ্বল পৈত্রিক জমি বিক্রি করেন এবং আরও ঋণ নিয়ে ১০ লাখ টাকা তুলে দেন।

    উজ্জ্বল আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলে পাচারকারীরা তার বাবা মো. ইজাল উদ্দিনকে অপহরণ করে। এক দশকের বেশি সমসময় ধরে ইজাল লিবিয়ায় কাজ করছিলেন।

    পরবর্তী আরও ১০ লাখ টাকা মুক্তিপণ দিয়ে গত বছরের ৫ ডিসেম্বর ইজাল বাংলাদেশে ফিরে আসেন। সেই অর্থ জোগাড় করতেও তার পারিবারকে বিক্রি করতে হয় জমি।

    ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় রেকর্ড করা জবানবন্দিতে তিনি বর্ণনা করেন, কীভাবে ওই চক্র তাকে অপহরণ ও নির্যাতন করেছিল।

    ইজাল বলেন, ‘কাজ শেষে বাড়ি ফেরার পথে তারা আমাকে অপহরণ করে। সেলিম রেজা আমাকে আটকে রেখে এত মারধর করে যে আমার ওপরের পাটির দুটি দাঁত ভেঙে যায়।’

    তিনি আরও বলেন, ‘সেলিম আমাকে নিঃস্ব করে দিয়েছে। আমি চাই তার শাস্তি হোক।’

    শেষ পর্যন্ত ২০২৩ সালের শেষ দিকে ৫ লাখ টাকার বিনিময়ে আরেকটি চক্রের সহায়তায় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আরিফুল ইতালিতে পৌঁছান। পরিবারটি এখনো গভীর ঋণের বোঝায় ডুবে আছে।

    উজ্জ্বল বলেন, ‘আমাদের পরিবার পুরোপুরি ভেঙে পড়েছে। প্রতি মাসে মহাজনদের ১ থেকে দেড় লাখ টাকা ঋণ পরিশোধ করতে হয়।’

    গত বছরের ১৯ জুলাই উজ্জ্বল চুয়াডাঙ্গার একটি আদালতে অভিযোগ দায়ের করেন। এতে সেলিম, তার স্ত্রী ও আরও দুজনকে আসামি করা হয়; যাদের ব্যাংক হিসাব ব্যবহার করে অর্থ সংগ্রহ করা হয়েছিল।

    আদালতের আদেশের পর আলমডাঙ্গা পুলিশ প্রথমে মামলাটি তদন্ত করে। পরে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিআইডির (অপরাধ তদন্ত বিভাগ) চুয়াডাঙ্গা জেলা ইউনিটকে।

    তদন্ত কর্মকর্তা (উপপরিদর্শক) ফিরোজা খাতুনের ভাষ্য অনুযায়ী, সিআইডির তদন্তে চারজন—মো. সেলিম রেজা, তার স্ত্রী সোনিয়া খাতুন, আলেয়া খাতুন ও মো. আমির আলীর বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা পাওয়া গেছে।

    আরিফুলের এই দুর্ভোগ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত বছরের জুনে আলমডাঙ্গার বাসিন্দা জুনাইদ হাসান প্লাবনের মৃত্যুর খবর প্রকাশ করেছিল সংবাদ মাধ্যম। অভিযোগ ওঠে, লিবিয়ার একটি আটককেন্দ্রে পাচারকারীদের নির্যাতনের পর তার মৃত্যু হয়। পরিবার জানিয়েছিল, তাকে ইউরোপে পাঠাতে প্রায় ৪২ লাখ টাকা দেওয়া হয়।

    বিপদ লিবিয়ার মাটিতেই শেষ হয় না। বছরের পর বছর ধরে ইউরোপে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে ভূমধ্যসাগরে বাংলাদেশি অভিবাসীদের মৃত্যু থামছে না।

    যারা ভূমধ্যসাগরের রুট ব্যবহার করে লিবিয়া থেকে ইউরোপে যান, তাদের মধ্যে বাংলাদেশিরা এখনো অন্যতম বৃহৎ গোষ্ঠী।

    ব্র্যাকের তথ্য অনুযায়ী, ২০০৯ থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত এই রুট দিয়ে প্রায় ১ লাখ ১০ হাজার বাংলাদেশি ইউরোপে প্রবেশ করেছেন। শুধুমাত্র ২০২৫ সালেই প্রবেশ করেছেন ২০ হাজার ২৫৯ জন। চলতি বছরের প্রথম ছয় মাসে লিবিয়া থেকে প্রায় ৪ হাজার ২৪৯ জন বাংলাদেশি ইতালি এবং ৩ হাজার ৬০৮ জন গ্রিসে পৌঁছেছেন।

    এদিকে, গত ছয় বছরে প্রায় ১৫ হাজার বাংলাদেশি লিবিয়া থেকে দেশে ফিরেছেন বলে জানিয়েছে ব্র্যাক। এতে হাজার হাজার পরিবার নিঃস্ব হয়েছে।

    ব্র্যাক জানিয়েছে, এখন পর্যন্ত মানবপাচার সংক্রান্ত কোনো মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির নজির নেই; বরং অধিকাংশ মামলায় আসামিরা খালাস পেয়েছেন।

    Advertisement for African All Media List
    ইউরোপ মানবপাচার
    Follow on Google News Follow on Facebook
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Email Telegram WhatsApp Copy Link
    আগের কন্টেন্ট সৌদির পক্ষে যুদ্ধে নামছে পাকিস্তান-তুরস্ক?
    পরের কন্টেন্ট ২৭ বছর আত্মগোপনে থাকা এরশাদ শিকদারের সহযোগী জয়নাল গ্রেপ্তার

    এ সম্পর্কিত আরও কন্টেন্ট »

    চাকরির খবর

    আগামী দশকে ইউরোপে সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন চাকরি কোনগুলো

    চাকরির খবর

    ইউরোপে সহজে পাওয়া যায় এমন ১০টি চাকরি কী কী

    প্রবাসকথা

    প্রধানমন্ত্রীর সফর : নিউইয়র্কে মুখোমুখি বিএনপি-আ.লীগ

    প্রবাসকথা

    রিয়াদে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের নতুন নির্দেশনা

    প্রবাসকথা

    জার্মানিতে জলবায়ু পরিবর্তন : চোখের সামনেই বদলে যাচ্ছে আবহাওয়া, প্রকৃতি ও মানুষের জীবন

    প্রবাসকথা

    লন্ডনের মঞ্চে জসীমউদ্দীনের কালজয়ী নৃত্যনাট্য ‘নকশী কাঁথার মাঠ’

    মন্তব্য যুক্ত করুন
    মন্তব্য করতে সবকিছু সঠিকভাবে পূরণ করুন! উত্তরটি বাতিল করুন

    • মজার খবর
    • সর্বাধিক পঠিত
    • আলোচিত খবর
    November 18, 2026

    আহত সঙ্গীকে ছেড়ে যায়নি হাতিটি, প্রকৃতির এক হৃদয়স্পর্শী গল্প

    September 22, 2026

    বিশ্বের প্রথম রোবট বনাম মানুষের লড়াই- জিতল কে?

    September 15, 2026

    ঠান্ডা পানি খেলে কি ওজন বেড়ে যায়?

    June 13, 2026

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক, প্রথম বিলিয়নিয়ার ছিলেন কে? 

    April 21, 2026

    দৌড়ে মানুষের রেকর্ড ভাঙল চীনা রোবট!

    April 19, 2026

    মানুষ কেন মারামারি দেখতে পছন্দ করে

    February 17, 2026

    আপনি আপনার নানির গর্ভেও ছিলেন, জানেন কি?

    October 25, 2025

    চুমু খেলে কমবে মেদ-ওজন!

    September 22, 2025

    বিমানের ভেতরে ইঁদুর, ফ্লাইট উড্ডয়নে বিলম্ব

    September 17, 2025

    মানুষ কেন বহু জনের প্রতি আকষর্ণ বোধ করে

    April 20, 2025

    সহজে ভিসা পাওয়া যায় এমন ইউরোপীয় দেশসমূহ

    February 24, 2026

    নিউজিল্যান্ড স্টুডেন্ট ভিসা : দ্রুত পাওয়ার সহজ ধাপসমূহ

    April 27, 2025

    আমেরিকা থেকে বাংলাদেশে টাকা পাঠানোর সহজ উপায়

    February 9, 2013

    আসছে ফেসবুক ফোন

    February 23, 2019

    বাংলা উইকিপিডিয়া সমৃদ্ধ করার আহ্বান

    March 9, 2017

    ব্রণের হাত থেকে বাঁচতে যা করবেন

    February 26, 2017

    জেনে নিন কাপড় থেকে দাগ তোলার সহজ উপায়

    June 30, 2019

    চীনের কাছে হেরে গেল যুক্তরাষ্ট্র, হুয়াওয়ের নিষেধাজ্ঞা প্রত্যাহার

    April 8, 2019

    একটি মারাত্মক ভূল কাজ !! এক কম্বলের নিচে দুই ভাই, দুই বোন অথবা দুই বন্ধু ঘুমানো !!

    May 5, 2016

    গরমে রঙিন আরামের পোশাক

    November 11, 2026

    কানাডায় স্থায়ী হচ্ছে গ্রামীণ অভিবাসন কর্মসূচি

    October 9, 2026

    গ্রিন কার্ড স্থগিত, খড়গ ৯ বিশ্ববিদ্যালয়ে : ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান

    September 4, 2026

    ভিসাপ্রত্যাশী বাংলাদেশিদের সতর্কবার্তা ভারতীয় হাইকমিশনের

    September 2, 2026

    বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

    February 11, 2026

    চলতি বছর কোন দেশে বাংলাদেশিদের জন্য ভিসা সহজ?

    October 31, 2025

    ওমরাহ ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত, আসছে বড় পরিবর্তন

    October 30, 2025

    জার্মানির ভিসা প্রত্যাশীদের জন্য বিশেষ সতর্কবার্তা

    October 30, 2025

    মাল্টায় গোল্ডেন ভিসার সুযোগ

    October 27, 2025

    এইচ-১বি ভিসা স্পন্সরশিপ বন্ধ করল আমেরিকার ৪ বড় কোম্পানি

    October 26, 2025

    গ্রিন কার্ড প্রত্যাশী ব্যবসায়ীদের জন্য দারুণ সংবাদ দিল আমেরিকা

    সর্বশেষ...
    November 21, 2026

    বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির আবেদন আহ্বান করেছে চীন

    November 21, 2026

    সংবাদ পাঠিকা থেকে নায়িকা, এবার কোন পরিচয়ে বুবলী

    November 19, 2026

    চীনে উচ্চশিক্ষা : সুযোগ আছে, আছে ঝুঁকিও

    November 19, 2026

    শোধন ছাড়াই নদী-খালে যাচ্ছে পয়োবর্জ্য : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

    জনপ্রিয় টপিকসমূহ
    অর্থনীতি ইতিহাস-ঐতিহ্য খেলা চাকরির খবর জীবনধারা টিপ্স-ট্রিক্স ধর্ম প্রবাসকথা প্রযুক্তি বাংলাদেশ বিদেশে উচ্চশিক্ষা বিনোদন বিবিধ বিশ্বজুড়ে ভিসাতথ্য মজার খবর মতামত রূপচর্চা রেসিপি সাহিত্য স্বাস্থ্য
    দৈনিক আর্কাইভ
    November 2026
    S S M T W T F
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Oct    
    Copyright © 2011-2026 BartaBangla. Powered by DigBazar.
    • Home
    • About Us
    • Contact us
    • Our Team
    • Impressum
    • Sitemap
    • Download Apps

    কোনও কিছু অনুসন্ধান করার জন্য উপরে কিছু লিখে এন্টার চাপুন...

    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আপনার ব্রাউজারে অ্যাড-ব্লকার সক্রিয়!
    আমাদের ওয়েবসাইটটি বিজ্ঞাপন প্রদর্শনের মাধ্যমে পরিচালিত হয়। তাই অনুগ্রহ করে আপনার অ্যাড-ব্লকার নিষ্ক্রিয় করে আমাদেরকে সহযোগিতা করুন...